জ্যাকলিনের চোখ চিরদিনের জন্য জখম! রেস থ্রি-র শুটিং-এ কী হাল হল অভিনেত্রীর দেখুন
ইনস্টাগ্রামে জ্যাকলিন ফার্নান্ডেজ জানিয়েছেন আবু ধাবিতে রেস ৩-র শুটিং চলাকালীন তাঁর চোখ চিরকালের জন্য জখম হয়েছে।
আগামী শুক্রবারই মুক্তি পাচ্ছে সালমান খান জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনিত বহু প্রতীক্ষিত ছবি রেস থ্রি। ভাইজানের পাশাপাশি এই অ্যাকশন থ্রিলারে জ্যাকলিনকে দেখার জন্য উন্মুখ দর্শকরা। কিন্তু তার একসপ্তাহ আগেই এল একটা খারাপ খবর। সিনেমাটির শুটিং করতে গিয়ে জ্যাকলিনের চোখ চিরদিনের জন্য জখম হয়েছে বলে জানা গেল।

জ্যাকলিনের চোখে আঘাতটা লেগেছিল গত মার্চ মাসেই। সেসময় রেস থ্রি-র শুটিং চলছিল আরব আমিরশাহির আবুধাবি-তে। স্কোয়াশ খেলার দৃশ্য করতে গিয়ে চোখের ঠিক উপরে আঘাত লেগেছিল জ্যাকলিনের বলে জানিয়েছিলেন রেস থ্রি-এর প্রযোজক রমেশ তৌরানী। বলা হয়েছিল আঘাত সেরকম গুরুতর নয়। আবুধাবির হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সেটে ফিরে এসে নির্ধারিত শুটিং শেষও করেছিলেন জ্যাকলিন।
গতরাতে ইনস্টাগ্রামে এই অভিনেত্রী জানান, তাঁর চোখের আঘাতটি স্থায়ী। তাঁর দেখার ক্ষেত্রে কোনও অসুবিধা হচ্ছে না হলেও তাঁর চোখের আইরিশ আর কোনওদিন নিখুঁত বৃত্তাকার হবে না।
A post shared by Jacqueline Fernandez (@jacquelinef143) on
রেস ফ্র্যাঞ্চাইসির এই তৃতীয় সংস্করণটি নিয়ে ইতিমধ্যেই যতেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। পরিচালক জুটি আব্বাস-মস্তানের জায়গায় এই ছবির পরিচালনায় আনা হয়েছে রেমো ডি 'সুজা-কে। জ্যাকলিন ও সালমান ছাড়াও সিনেমাটিতে আছেন ডেইজি শাহ, অনিল কাপুর, সাকিব সালিম এবং ববি দেওল। রেস ৩ প্রথম ভারতীয় অ্যাকশন চলচ্চিত্র হিসেবে থ্রিডি-তে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications