Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‌ধর্মীয় আবেগে আঘাত, দ্বিতীয়বার অভিযোগ দায়ের রবীনা, ফারহা ও ভারতীর বিরুদ্ধে

‌ধর্মীয় আবেগে আঘাত, দ্বিতীয়বার অভিযোগ দায়ের রবীনা, ফারহা ও ভারতীর বিরুদ্ধে

ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য পাঞ্জাবে রবীনা ট্যান্ডন, পরিচালক তথা কোরিওগ্রাফার ফারহা খান এবং কৌতুক অভিনেতা ভারতী সিংয়ের বিরুদ্ধে দ্বিতীয়বারের জন্য অভিযোগ দায়ের করা হল। পুলিশ রবিবার জানিয়েছে, এই তিনজনই একটি টিভি শোয়ের মধ্য দিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।

‌ধর্মীয় আবেগে আঘাত, দ্বিতীয়বার অভিযোগ দায়ের রবীনা, ফারহা ও ভারতীর বিরুদ্ধে


ফিরোজপুর এসএসপি বিবেক শীল জানিয়েছেন যে শনিবারই ওই সেলেবদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫–এ (‌ধর্মীয় বিশ্বাস বা ভাবাবেগে ইচ্ছাকৃতভাবে আঘাত দেওয়া)‌ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এঁদের বিরুদ্ধে কম্বোজ নগরের এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে যে ক্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় আবেগে আঘাত করা হয়েছে। বুধবারই এই এয়ীর বিরুদ্ধে একই ঘটনার জন্য অমৃতসর পুলিশ প্রথম অভিযোগ দায়ের করেন। অমৃতসরের গ্রামীণ এসএসপি বিক্রমজীত দুগ্গাল বলেন, '‌আমরা তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি এবং তদন্ত চলছে।’‌ পাঞ্জাবের বেশ কিছু জায়গায় এই ঘটনা নিয়ে ক্রিস্টান সম্প্রদায় প্রতিবাদ–বিক্ষোভ দেখাচ্ছে। ক্রিসমাসের দিন এক টিভি শোকে ঘিরে মহারাষ্ট্রের বিড সিটিতেও এই তিনজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার ফারহা খান ক্ষমা চেয়ে টুইট করেন, '‌আমি সব ধর্মকেই শ্রদ্ধা করি এবং আমি কখনই কোনও ধর্মকে ইচ্ছাকৃতভাবে অশ্রদ্ধা করতে পারি না। গোটা টিমের পক্ষ থেকে, রবীনা ট্যান্ডন, ভারত সিং এবং আমার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমরা সত্যিই অনুতপ্ত।’‌ রবীনাও টুইট করে বলেছেন, '‌আমি এমন কোনও শব্দ ব্যবহার করিনি যা কোনও ধর্মকে অপমান করে। আমাদের তিনজনই (‌ফারহা, ভারতী এবং আমি)‌ ইচ্চাকৃতভাবে কোনও অপমানজনক কিছু বলেনি, কিন্তু যদি সেটা হয়ে থাকে, তবে যাঁরা আহত হয়েছেন তাঁদের কাছে আমি ক্ষমা চাইছি।’‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+