Gadar 2: রাখী স্পেশাল! একটি টিকিটে আরেকটি ফ্রি, আজ আরও একটি রেকর্ড গড়তে চলেছে গদর-২
একের পর এক ধমাকা দিয়ে চলেছে সানি দেওলের ব্লক ব্লাস্টার হিট ছবি গদর-২। রাখী বন্ধন উপলক্ষ্যে বিশেষ অফার ঘোষণা করেছে গদর-২ টিম। সিনেমার একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি দেওয়া হচ্ছে। কাজেই আর দেরি না করে ভাই-বোন,দিদি-দাদা সকলকে নিয়ে হাজির হয়ে যান সিনেমা হলে।
আরেকটি সুখবর হল শুধু আজকের দিনে নয় এইসপ্তাহ পুরোটাই এই অফার মিলবে। ইতিমধ্যেই ৪৫০ কোটির ব্যবসা করে ফেলেছে গদর টু। বাহুবলী, কেজিএফ-২, পাঠানের রেকর্ড ভেঙে ফেলেছে বক্স অফিসে। মনে করা হচ্ছে এই অফারের পর ৫০০ কোটি টার্গেটও পার করে ফেলবে সানি দেওলের সিনেমা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সিনে প্রেমীরা। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে ধন্যবাদ জানানোর পালা। পরিচালক এবং অভিনেতাদের এই অফার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন সিনে প্রেমীরা। মুক্তি পাওয়ার আগেই রেকর্ড টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। যেটা রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে ফেলেছিল শাহরুখ খানের পাঠানকে।
মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সিনেমা হলগুলিতে যেন জোয়ার এসে আছড়ে পড়েছিল। লাগাতার ১৮ দিন ধরে বক্স অফিসে সুপারহিট গদর টু। বলিউডের প্রায় সব ছবির রেকর্ড ভেঙে ফেলেছে ছবিটি। এতোটাই জনপ্রিয় হয়েছে সিনেমাটি যে নতুন সংসদ ভবনে তিন দিন ধরে দেখানো হয়েছে ছবিটি। এবার লন্ডনেও সিনেমাটি দেখানো হয়েছে। তাতেও বিপুল জনপ্রিয়তা পেয়েছেন।
গদর-২র সাফল্যের পর নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন সানি দেওল। ৫০ কোটি টাকা করে দিয়েছেন তিনি। ইতিমধ্যেই সানি দেওলের একাধিক সিনেমার সিক্যুয়েল তৈরির পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে গদর-২র সাফল্যের পর বর্ডার-২ তৈরি করা হবে। তাতে সানি দেওল থাকবেন। গদর-২র কারণে গত কয়েক সপ্তাহে বলিউডের কোনও সিনেমাই তেমন টিকতে পারেনি।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications