Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সানি লিওনের পর এবার ভারতীয় চলচ্চিত্রে 'এন্ট্রি' পর্ন তারকা মিয়া খলিফার

প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা এবার অভিনয় করতে পারেন ভারতীয় মূল ধারার চলচ্চিত্রে।

সানি লিওনির পর আর এক বিখ্যাত পর্ন তারকার এন্ট্রি হতে চলেছে ভারতীয় সিনেমায়। সানি আমেরিকান হলেও তিনি লেবানিজ। তবে একইরকম জনপ্রিয় এবং বিতর্কিত চরিত্রও বটে। নীল ছবির দুনিয়ায় বহুদিন এক নম্বরেও ছিলেন। এখন প্রাক্তনী। তিনি মিয়া খলিফা। লেবানিজ এই বিতর্কিত প্রাক্তন পর্ন তারকা এবার অভিনয় করতে পারেন ভারতীয় মূল ধারার চলচ্চিত্রে।

মালয়ালি সিনেমায় এন্ট্রি

মালয়ালি সিনেমায় এন্ট্রি

তবে সানি লিওনির মতো বলিউডে নয়, কেরলের মালয়ালম সিনেমায় মিয়ার এন্ট্রি হতে পারে। জনপ্রিয় মালয়ালম অ্যাডাল্ট কমেডি সিনেমা 'চাঙ্কজস' (Chunkzz)-এ অভিনয়ের জন্য মিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে।

পরিচালক ওমর লুলু

পরিচালক ওমর লুলু

এই সিনেমার পরিচালক ওমর লুলু এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এই সিনেমায় একটি চরিত্রে অভিনয় করা ছাড়াও একটি আইটেম ডান্স করার কথা মিয়ার। কেরলের মনোরমা নিউজ এই রিপোর্ট পেশ করেছে।

 নীল ছবি থেকে ভারতীয় সিনেমায়

নীল ছবি থেকে ভারতীয় সিনেমায়

সানি লিওনের পর মিয়া খলিফা দ্বিতীয় আমেরিকান পর্ন অভিনেত্রী হিসাবে ভারতের মূল ধারার সিনেমায় কাজ করতে চলেছেন। পর্ন তারকা হিসাবে পরিচিতি পাওয়ার পরে মিয়া খলিফা সাংবাদিক হিসাবে কাজ করছেন। কমপ্লেক্স নিউজের ইউটিউব চ্যানেলে তিনি একটি স্পোর্টস শো-র সঞ্চালনা করছেন।

চাঙ্কজস ২ : দ্য কনক্ল্যুশন

চাঙ্কজস ২ : দ্য কনক্ল্যুশন

নতুন মালয়ালি সিনেমা চাঙ্কজস ২ : দ্য কনক্ল্যুশন-কে প্রযোজনা করছে বলিউডের কোনও এক বড় হাউজ। অভিনেত্রী হানি রোজ যিনি প্রথম ভাগে অভিনয় করেছেন, পরের সিকোয়েলেও থাকছেন। তা বাদে আর কারা সিনেমায় অভিনয় করবেন তা পুরোপুরি চূড়ান্ত হয়নি।

মার্চ থেকে শুরু শুটিং

মার্চ থেকে শুরু শুটিং

এই মুহূর্তে ওরু আদার লভ সিনেমা নিয়ে ব্যস্ত পরিচালক ওমর। ডিসেম্বরেই সিনেমাটি মুক্তি পেতে চলেছে। তারপরে নতুন সিনেমার কাজে হাত দেবেন তিনি। সম্ভবত, আগামী বছরের মার্চ মাসে মিয়া খলিফার নতুন সিনেমার শুটিং শুরু হবে।

জনপ্রিয় পর্ন তারকা

জনপ্রিয় পর্ন তারকা

শুধু পর্ন তারকাদের মধ্যে নয়, ইন্টারনেটে সবচেয়ে বেশি 'সার্চ' হওয়া ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম মিয়া। ২০১৪ সালের অক্টোবর মাসে নীল ছবির দুনিয়ায় পা রাখেন তিনি। একটি নীল ছবির ওয়েবসাইটের হিসাবে তিনি এক নম্বর নীল তারকাও হয়েছেন।

মিয়ামির বাসিন্দা মিয়া

মিয়ামির বাসিন্দা মিয়া

২০১১ সালের ফেব্রুয়ারি মাসে প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে এক আমেরিকানকে বিয়ে করেন মিয়া খলিফা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে থাকেন তিনি।

মিয়াকে নিয়ে বিতর্ক

মিয়াকে নিয়ে বিতর্ক

আদতে লেবানিজ মিয়া কেরিয়ারের শুরুতেই হিজাব পরে নীল ছবিতে অভিনয় করায় মুসলিম দুনিয়ায় নিন্দার ঝড় বয়ে যায়। অভিযোগ, লেবাননের জাতীয় সঙ্গীতের কয়েকটি শব্দ তিনি নিজের শরীরে ট্যাটু করেন। এতে আরও ক্ষোভ ছড়ায়। লেবাননের কট্টরপন্থীরা তাঁকে প্রাণে মারার হুমকি দেয়। তারপরই সারা দুনিয়ায় নাম ছড়ায় মিয়ার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+