Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অপেক্ষার অবসান, ছেলের জন্মদিনেই মেয়েকে প্রকাশ্যে আনলেন শুভশ্রী, কতটা কিউট ইয়ালিনী?

দুই ছেলে-মেয়েকে নিয়ে জমজমাট সংসার রাজ-শুভশ্রীর। রইল হোক কিংবা রিয়েল লাইফ, টলিউডের এই পাওয়ার কাপল সবসময় চর্চার কেন্দ্রে থাকেন। একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই চুটিয়ে কাজও করছেন শুভশ্রী। আবার মাঝে মাঝে তাঁকে ছেলে মেয়ের সঙ্গে মজা খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। সব মিলিয়ে যাকে বলে একেবারে ভরা সংসার।

প্রথম পুত্র সন্তান ইউভানের জন্মের পর ২০২৩ সালের নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী। তবে ইউভানকে নিয়ে প্রথম থেকেই বিরাট মাতামাতি ছিল ফ্যান মহলে। জন্মের পর সেই একরত্তি অবস্থাতেই রীতিমত সেলিব্রিটি হয়ে উঠেছিল রাজ-পুত্র। এমনকি বলিউডের স্টার কিডদেরও টেক্কা দিয়েছে সে। কিন্তু দ্বিতীয় বার মা বাবা হওয়ার পর কিছুটা অন্য পথে হাঁটতে দেখা গিয়েছে এই পাওয়ার কাপলকে। কন্যাসন্তানের জন্মের পর তার ছবি এতদিন প্রকাশ করেননি রাজ-শুভশ্রী। বরং কন্যার মুখ দেখতে সাসপেন্স বজায় রাখতেই দেখা গিয়েছে তাঁদের।

yaalini


এদিকে রাজ-কন্যাকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন দর্শকরা। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটালেন রাজ-শুভশ্রী। মেয়ে ইয়ালিনীর মুখ দেখালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর এ ব্যাপারে ছেলে ইউভানের জন্মদিনকেই বেছে নিলেন শুভশ্রী। মাত্র ১০মাস বয়সে সবে অল্প স্বল্প দাঁড়াতে শিখেছে ছোট্ট ইয়ালিনী। আর এবার ছেলের জন্মদিনেই মেয়ে ইয়ালিনীর ছবি পোস্ট করে ইয়ালিনীর হয়েই ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী।

বরাবরই খুদে ইউভানের নানা মজার কাণ্ড-কারাখানায় মেজে থাকেন ফ্যানেরা। তবে এর আগেও ইয়ালিনীর ছবি সরাসরি সামনে না এনেও তার নানা মুহূর্ত সোশাল মিডিয়াতে ভাগ করে নিয়েছিলেন শুভশ্রী। সম্প্রতি মেয়েকে নিয়ে একটি ফটোশুট করছিলেন অভিনেত্রী। সেখানেও মেয়ের ছবি নেওয়া হয় পিছন দিক থেকে। অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+