Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বড়পর্দায় ফের ফিরছেন 'ফেলুদা' কে হবেন নয়া 'ফেলু মিত্তির'?

বড়পর্দায় ফের ফিরছেন 'ফেলুদা' কে হবেন নয়া 'ফেলু মিত্তির'?

উচ্চতায় ৬ ফুট ২ ইঞ্চি, কলকাতার ২১ রজনী সেন রোডের এই ব্যক্তিকে চেনেন না এমন ব্যক্তি বাংলায় আছে কিনা জানা নেই। প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলু মিত্তির হলেন আজ পর্যন্ত বাংলার অন্যতম সেরা ব্যক্তিত্ব। তাঁর জনপ্রিয়তা এতটাই বেশি যে বর্তমানে টেকস্যাভি দুনিয়ায় গুগল পেজে তাঁকে নিয়ে রয়েছে আস্ত 'উইকিপিডিয়া'র পাতা। আর তাতে তাঁর বর্ণনা, জীবন থেকে শুরু করে তিনি কী কী রহস্যের সমাধান করেছেন তার বিস্তারিত বিবরণ দেওয়া আছে। স্যর আর্থার কোনান ডয়েল সৃষ্ট 'শার্লক হোমস' ছাড়া আর কোনও তথাকথিত 'কাহিনীগত' চরিত্রের জন্য এতকিছু আছে বলে রেকর্ড বলে না। কারণ ফেলু মিত্তিরকে ঘিরেই বাংলা আর বাঙালির বেঁচে থাকার রসদ যোগার হয়। দশকের পর দশক পেরিয়ে আজ 'ফেলু দা' বেস্ট সেলার।

ফের পর্দায় ফিরছে ফেলুদা

ফের পর্দায় ফিরছে ফেলুদা

আসছে ২০২২ সাল সত্যিই খুব ভালো হতে চলেছে দর্শকদের জন্য। কারণ এই বছর আবার বড় পর্দায় ফিরতে চলেছে ফেলুদা। ফেলু মিত্তিরের স্রষ্টা সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের হাত ধরে ফের ২৫ ফ্রেমে দেখা যাবে ফেলুদার গোয়েন্দাগিরি। আর এই খবর সামনে আসতেই উত্তেজনা তুঙ্গে দর্শক মহলের।

'হত্যাপুরী'তে রহস্যের জাল

'হত্যাপুরী'তে রহস্যের জাল

সত্যজিৎ রায়ের অন্যতম ফেলুদা গল্প 'হত্যাপুরী' নিয়ে এবার সেলুলয়েডে প্রত্যাবর্তন ফেলুদার। পুরীতে জনাব ডিজি সেনের পুঁথি সংগ্রহ করার শখকে কেন্দ্র করে এই রহস্য আবর্তিত হয়। তিনি একজন প্রকৃত সংগ্রাহক এবং প্রত্যাশিত ক্রেতাদের কাছ থেকে লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তবে, একদল লোক তার সংগ্রহ থেকে সবচেয়ে মূল্যবান পাণ্ডুলিপি চুরি করার মনস্থির করে। কাহিনীতে একটি বড় মোড় নেয় যখন চুরির মূল সন্দেহভাজন হত্যা হয়। আর এই রহস্যের সমাধান করতে আসছে ফেলুদা।

কে হতে চলেছেন নতুন ফেলুদা?

কে হতে চলেছেন নতুন ফেলুদা?

তবে সব্যসাচীর পরে কে হতে চলেছেন সন্দীপের তা এখনও 'হাইলি সাস্পিশাস'। রহস্য যদি আগেই ফাঁস হয়ে যায় তাহলে ক্লাইম্যাক্সের মজা নষ্ট হয়। এই কথা বলে আপাতত এই প্রশ্নের উত্তর দেননি সন্দীপ রায়। তবে জানিয়েছেন, ফেলুদার চরিত্রে এবার যিনি অভিনয় করেছেন তাকে নাকি এর আগে এই চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। তাহলে ফেলুদার ভূমিকায় রয়েছেন কে? তা নিয়ে চলছে বিশ্লেষণ।

কে হবেন ফেলু মিত্তির?

পর্দার নয়া ফেলু মিত্তিরের জন্য কানাঘুষো শোনা যাচ্ছে কয়েকটা নাম। যার মধ্যে প্রথমে আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। শোনা যাচ্ছে ফেলুদার চরিত্রের জন্য ইন্দ্রনীলের অডিশন নেওয়া হয়েছে। তার ৬ ফুটের নির্মেদ পেটানো চেহারা, তীক্ষ্ণ নাক-চোখ-মুখের সঙ্গে ফেলুদার মিল রয়েছে। সত্যজিৎ রায় হিসেবে জিতু কামালের রূপ ইতিমধ্যেই কামাল দেখিয়েছে। তাই দর্শকের আশা, সত্যজিতের লুকে যিনি এতটা পারফেক্ট, তিনি ফেলুদা হলেও দিব্যি মানাবে।

ছবি সৌজন্য টুইটার

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+