বিয়ের পরও বলিউডের এই পাঁচ তারকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হিসাবে পরিচিত
বিয়ের পরও বলিউডের এই পাঁচ তারকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হিসাবে পরিচিত
বলিউড গ্ল্যামার জগতে একটা ভুল ধারণা রয়েছে যে তারকাদের বিয়ে হয়ে যাওয়ার পর নাকি তাঁদের রূপোলি পর্দায় চাহিদা কমে যায়। যদিও সেটা ভুল প্রমাণিত করেছেন বলিউডের বেশ কিছু অভিনেতারা। তাঁরা কেরিয়ার ও তাঁগের ভালোবাসার মধ্যে কোনও একজনকে নয় বরং উভয়কেই সমানভাবে গুরুত্ব দিয়েছেন। সেরকমই বলিউডের পাঁচ জন অভিনেতার কথা তুলে ধরা হল যাঁরা সুপারস্টার হওয়ার আগেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।

শাহরুখ খান
বলিউডের কিং খান নামে পরিচিত শাহরুখ খানের জীবনী কোনও সিনেমার চেয়ে কম নয়। এই অভিনেতা মুম্বইয়ে আসেন চোখে একরাশ স্বপ্ন ও হৃদয়ে সিনেমার প্রতি অফুরন্ত ভালোবাসা নিয়ে। তাঁর পাশে সবসময় দাঁড়িয়েছেন এবং তাঁকে বিশ্বাস করেছেন স্ত্রী গৌরী। এই তারকা জুটি তাঁদের গল্প অড়েক সাক্ষাতকারেই বলেছেন। সদ্য বিবাহিত দম্পতি কীভাবে মুম্বইতে তাঁরা সংঘর্ষ করেছেন বেঁচে থাকার জন্য, যা হয়ত কিছুই নয় তবে অনুপ্রাণিত করবে অনেককে। শাহরুখ খান বলিউডের কিং খান হওয়ার বহু আগে তিনি বিয়ে করেন গৌরীকে।

সইফ আলি খান
সকলেই জানতেন যে বলিউডের 'নবাব' সইফ আলি খান তাঁর কেরিয়ারের প্রথম দিকে নিজের প্যাশন, অর্থ ও কাজের প্রতি কতটা নিষ্ঠাবান ছিলেন। যদিও তিনি সকলকে অবাক করে দিয়ে কেরিয়ারের প্রথম দিকেই তিনি বিয়ে করে নেন অমৃতা সিংকে, যিনি তখন সেই সময়কার দারুণ সফলতম অভিনেত্রী ছিলেন এবং সইফের থেকে অনেকটা বড়ও ছিলেন। তবে তিনি বিয়ের পরও একের পর এক সিনেমা করে গিয়েছেন। দুই সন্তান হওয়ার পর ২০০৪ সালে অমৃতার সঙ্গে তাঁর বিয়ে ভেঙে যায়।

অনিল কাপুর
ফিল্ম ইন্ডাস্ট্রির বেনজামিন বাটন অনিল কাপুর কখনই তাঁর স্ত্রী সুনীতা কাপুরের প্রতি ভালোবাসা অস্বীকার করেননি বরং প্রকাশ্যে স্বীকার করেছেন। অনিল কাপুর সকলের সামনে খোলাখুলিভাবেই জানিয়েছিলে যে তিনি কীভাবে সুনীতার যোগ্য হয়ে ওঠার জন্য তাঁর পেছনে ঘুরেছেন, অর্থ উপার্জন করেছেন এবং প্রার্থনা করেছেন যে যাতে সুনীতা তাঁকে সকলের মধ্যে বেছে নিতে পারেন। এখন তাঁরা সন্তানদের নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

আয়ুষ্মান খুরানা
চণ্ডীগড়ের বাসিন্দা আয়ুষ্মান মুম্বইতে এসেছিলেন তাঁর ছোটবেলাকার ভালোবাসা তাহিরা কাশ্যপকে নিয়ে। অভিনেতা হতে চেয়েছিলেন বটে তাই কেরিয়ারের শুরুতেই বিয়ে করে নেন। কিন্তু তাতে তাঁর সুপারস্টার হওয়া আটকায়নি। বলিউডের অন্যতম দারুণ এই দম্পতি তাঁদের ভালোবাসার সম্পর্ককে এভাবে এগিয়ে নিয়ে চলেছে।

আমির খান
রূপকথার মতো রোম্যান্স ছিল আমির খান ও তাঁর প্রাক্তন স্ত্রী রিনার মধ্যে। ক্যায়ামত সে ক্যায়ামত তক ছবির আগেই তিনি বিয়ে করে নেন রিনাকে। ১৬ বছরের সুন্দর দাম্পত্য জীবনের পর ২০০২ সালে এই দম্পতি আলাদা হয়ে যান। তবে তাঁরা এখনও একে-অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications