Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যৌনতার ডাবল প্যাক ! একই ছবিতে যুগলে সানি ও ইমরান হাসমি, দেখুন সেই ছবি

ইমরান হাসমির নায়িকা এবার সানি লিওনি, বলিউডে দুজনের রসায়ন নিয়ে জোর জল্পনা। আগামী দিনেও একসঙ্গে আরও ছবি করতে মুখিয়ে ইমরান।

এক ফ্রেমে ইমরান হাসমি - সানি লিওনি। একজন বলিউডে সিরিয়াল কিসার নামে পরিচিত, অপরজনের যৌন আবেদনে মোহিত হয়ে পড়বে না এমন পুরুষ খুঁজে পাওয়া একরকম অসম্ভব। ফলে ইমরান সানির রোমান্স কেমন হতে পারে তা আন্দাজ করতে খুব একটা মাথা খাটাতে হবে না। এবার একসঙ্গে দুজনকে বড় পর্দায় দেখতে পাবেন দর্শকরা। ইমরান ও সানির রোমান্স স্বাভাবিকভাবেই আর পাঁচটা যৌনতার দৃশ্যের থেকে যে আলাদা হবে তা এখনই বলা যায়।

তবে দু'জনকে একসঙ্গে এক দৃশ্যে দেখা গেলেও ছবির মূল নায়ক- নায়িকা হিসেবে তাঁদের আসতে এখনও দেরি আছে। আপাতত মিলন লুথরিয়ার নতুন ছবি বাদশাহো-তে একটি আইটেম গানে থাকছেন সানি লিওনি। ছবিতে ইমরান হাসমি ছাড়াও ছবিতে অভিনয় করছেন অজয় দেবগন। একটি আইটেম গানে সানির সঙ্গে কাজ করে রীতিমত আপ্লুত ইমরান।

যৌনতার ডাবল প্যাক ! একই ছবিতে যুগলে সানি ও ইমরান হাসমি, দেখুন সেই ছবি

সানি লিওনির সঙ্গে আরও ছবিতে কাজ করতে রীতিমত মুখিয়ে রয়েছেন তিনি। বাদশাহো ছবির শ্যুটিং সবে শুরু হয়েছে, ফলে ছবিটি কেমন হতে চলেছে তা এখনই বলার মত জায়গায় আসেনি। কিন্তু এই আইটম সং যে সাড়া ফেলে দেবে তাতে কোনও সন্দেহ নেই। সানি লিওনিকে নিয়ে উৎসাহ কম নেই পরিচালক মিলন লুথরিয়ারও।

যৌনতার ডাবল প্যাক ! একই ছবিতে যুগলে সানি ও ইমরান হাসমি, দেখুন সেই ছবি

এর আগে সানির সঙ্গে কাজ করার ইচ্ছেপ্রকাশ করেছেন আমির খান। বলিউডের কিং খানও সানির সঙ্গে রইস ছবিতে একটি আইটেম গানে তাল মিলিয়ে নেচেছেন। ফলে বলিউডে সানির কদর যে ক্রমশই বাড়ছে তা বোঝাই যাচ্ছে। ইমরান হাসমি ও সানি লিওনির রসায়ন নিয়েও বলিউডে জোর আলোচনা চলছে। বাদশাহো ছবির রিপোর্ট বক্স অফিসে কী হবে, তা সময়েই বলবে কিন্তু ইমরান - সানি যে ছবির মুক্তির অনেক আগেই সাড়া ফেলে দিয়েছেন তা মেনে নিয়েছেন সিনে বোদ্ধারাও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+