বাড়ির দুর্গাপুজোয় আবেগপ্রবণ কাজল! আরবসাগরের পাড়ে চড়ছে 'পুজো-ফিভার'
বাড়ির দুর্গাপুজোয় আবেগপ্রবণ কাজল! আরবসাগরের পাড়ে চড়ছে 'পুজো-ফিভার'
শুধু মুখোপাধ্যায় পরিবারই নয়, আরবসাগরের পারে মুম্বই শহরে এমন বহু নামী পরিবার রয়েছে, যেখানে ভক্তিভরে পরম্পরা মেনে আরাধনা করা হয় দেবী দুর্গার। এদিকে, মুম্বইয়ে দুর্গাপুজোর জোয়ারে গা ভাসিয়ে কাজল যোগ দিলেন নিজের বাড়ির পুজোয়। এদিন গোলাপী রঙের শাড়িতে কার্যত ড্যাশিং লুকে ধরা দেন কাজল। এদিন কাজলের সঙ্গে পুজো মণ্ডপে দেখা যায় মুখোপাধ্যায় পরিবারের অনেককেই। প্রতিবারের মতো এই বছরও কাজল নিজের ভাইবোনদেরসঙ্গে পুজোর আনন্দে মেতে উঠেছেন।

সপ্তমীর সকাল
উল্লেখ্য, সপ্তমীর সকালে আর চার পাঁচটা পুজো বাড়ির মতো করে মুখার্জি পরিবারেও নবপত্রিকা পুজো সম্পন্ন হয়। ভক্তিভরে গণেশের পাশে বসিয়ে রাখা হয় কলাবউকে। এরপর চলে পুজোর অঞ্জলি ও পার্বণ। সেখানেই এদিন দেখা গেল অভিনেত্রী কাজলকে। এদিন সকাল সকালই কাজল পৌঁছে গিয়েছিলেন মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোয়। পরনে গোলাপী রঙের শড়িতে কার্যত নজর কেড়ে নেন এই বলিউড স্টার। কাজলের সঙ্গে এদিন তাঁর খুড়তুতো বোন সর্বাণীকেও দেখা যায়। সঙ্গে ছিলেন সম্রাট মুখোপাধ্যায়।

আবেগঘন কাজল
এদিন একচি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কাজল কার্যত চোখের জল মুছছেন কাকা দেব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা হতেই। ভাইঝিকে দেখেই কাকাও জড়িয়ে ধরে নেন কাজলকে। এরই সঙ্গে মুখার্জি পরিবারে পুজোর আনন্দে এক বিরল ঘটনার সাক্ষী রয়ে গেল। এদিন সকাল থেকেই মুখোপাধ্যায় বাড়ির পুজোয় রীতিমতো চড়েছে আনন্দের পারদ।
(কাজলের পুজোর ছবি,২০২০)

পুজোর মেজাজে কাজল
এদিন সকালেই নিজের ইনস্টাগ্রাম পেজে পুজোর লুকের ছবি দেন কাজল। বলিউডের এই সদাহাস্য সুন্দরী সেখানে লেখেন , খুব গম্ভীর ভঙ্গিতে ফটো শ্যুট তিনি শুরু করেন। তবে পরে কেউ একটি জোক ক্র্যাক করায় তিনি হেসে ফেলেন আর ছবিটি খারাপ হয়ে যায়।এদিন শাড়ির সঙ্গে খোঁপা বেঁধে একটি উজ্জ্বল নেকলেস পরে কার্যত মুখোপাধ্যায় পরিবারের পুজোয় নজর কাড়তে থাকেন কাজল।
(দুর্গাপুজো ২০১৯, কাজলের সিঁদুর খেলার ছবি)

কাজল ও ফিল্ম
নিজের ফিল্মের দুনিয়ার ব্যস্ত শিডিউল পার করে এজিন কাজল বাড়ির পুজোয় যোগ দেন। নেটফ্লিক্সের 'ত্রিভঙ্গ' ছবিতে অভিনয়ের পর আপাতত কাজলের হাতে রয়েছে 'দ্যা লাস্ট হুররাহ' ছবিটি। সেখানে কাজলের সঙ্গে দেখা যেতে চলেছে দক্ষিণী স্টার রেবতীকে। কাজল নিজে জানান, এই সুন্দর যাত্রায় জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হবে । ছবিতে তিনি সুজাতা নামে একটি চরিত্রে অভিনয় করছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications