Don 3: ডন বদলের পর বদলে যাচ্ছে রোমাও, প্রিয়াঙ্কার জায়গায় কে করবেন অভিনয়
Don 3: শাহরুখ থাকছেন না ডন-৩তে। শাহরুখের জায়গায় ডন-৩তে দেখা যাবে রণবীর সিংকে। ফারহান আখতারের এই ঘোষণার পরেই শোরগোল পড়ে গিয়েছিল। এবার আবার শোনা যাচ্ছে ডন-৩তে রোমার চরিত্রেও দেখা যাবে না প্রিয়াঙ্কা চোপড়াকে।
অর্থাৎ শাহরুখ এবং প্রিয়াঙ্কা কেউ অভিনয় করবেন না ডন-৩-তে। শাহরুখ থাকবে না জানার পর এসআরকে অনুরাগীরা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন। ফারহান আখতারের প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু ফারহান আখতার নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি বলেছেন অমিতাভ বচ্চনের জায়গায় যখন শাহরুখ খানকে ডন-২কে তে েনওয়া হয়েছিল তখন একই সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে।

এই ডন-২ সিনেমাটি করতে গিয়ে আবার প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখে সম্পর্কের রসায়ন অনেকটাই গড়িয়েছিল। তারপরে বলা হয় প্রিয়াঙ্কা চোপড়ার বলিউডে কাজ পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে তিনি বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দেন। তারপরে খুব কম সিনেমাই বলিউডে করেছেন তিনি।
ডন-২তে শাহরুখ ডনের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং রোমার ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু ডন-৩তে সবটাই বদলে যেতে বসেছে। ডন যেমন বদলে যাচ্ছে তেমন বদলে যাচ্ছে রোমা চরিত্রের অভিনেতাও। রোমা চরিত্রে অভনয় করতে দেখা যাবে সোবিতা ধুলিপালাকে।
-
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভোটে কড়া নজর কমিশনের, একগুচ্ছ বিধি জারি নির্বাচন কমিশনের -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে?








Click it and Unblock the Notifications