Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শাহরুখ থেকে অমিতাভের বাড়িতে দিওয়ালির পার্টির এলাহি আয়োজন কেমন হয়! কিছু অজানা কথা

শাহরুখ থেকে অমিতাভের বাড়িতে দিওয়ালির পার্টির এলাহি আয়োজন কেমন হয়! কিছু অজানা কথা

বলিউডের সবচেয়ে দামী দিওয়ালি পার্টি কোন কোন সেলেবরা দিয়ে থাকেন, তার খোঁজ অনুরাগীদের কাছে থাকে। তবে পার্টির অন্দরে কী ঘটে যায়, তার সমস্ত খবর সেভাবে বাইরে আসতে পারে না। তবে দিওয়ালির আলোর ঝলকানির মতোই উজ্জ্বল হয় পর্দায় দেখা তারকাদের বাড়ির রাজকীয় আয়োজন। বিভিন্ন নামী তারকাদের বাড়িতে অন্য কোন বলিউড সেলেবরা আমন্ত্রণ পেলেন তার দিকেও অনেক মহলের চোখ থাকে। কে কার বাড়িতে গেলেন তার ওপর নির্ভর করে ইন্ডাস্ট্রির বহু সমীকরণ, বলছেন বহু বলিউড বিশেষজ্ঞ। দেখে নেওয়া যাক, অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খানদের বাড়িতে দিওয়ালির পার্টিতে কী কী হয়।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার বলিউডের সবচেয়ে এক্সপেনসিভ পার্টিটি দিয়ে থাকেন। বলিউডের তাবড় তারকারা সেই পার্টিতে হাজির হয়ে যান। করোনা পরিস্থিতিতে গত বছর বচ্চন পরিবারে পার্টি হয়নি। তবে করোনার আগে, অই জলসায় দিওয়ালির তাক লাাগানো পার্টিতে আমন্ত্রিতের তালিকায় থাকেন, শাহরুখ , গৌরী, বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, অক্ষয় ও টুইঙ্কল, ক্যাটরিনা কাইফ সহ বলিউডের তাবড় তারকারা। তবে ঐশ্বর্যের বাড়ির দিওয়ালির এ পার্টিতে শাহরুখ, আমিরদের আমন্ত্রণ বহু সময়ে থাকলেও, সলমনকে দেখা যায়নি। এরই মাঝে একবার ঐশ্বর্যর ম্যানেজার অর্চনা বাজি ফাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন জলসায়। হাতে আগুন ধরে গিয়েছিল বলে জানা যায়। শোনা যায়, সেই সময় শাহরুখ গিয়ে অর্চনাকে উদ্ধার করেন।

করণ জোহর

করণ জোহর

করণ জোহরের বাড়িতে কয়েক বছর ধরে দিওয়ালির পার্টির ট্রেন্ড দেখা গিয়েছে। সেখানে অবশ্য ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের আমন্ত্রণই বেশি থাকে। এছাড়াও বহু স্টারকিডকে এই দেখা যায় করণ জোহরের বাড়ির পার্টিতে। দিওয়ালি ঘিরে সেখানে বেশ খানিকটা সময় ফটোশ্যুট হয়।

শাহরুখ খান

শাহরুখ খান

'মন্নত' এ শাহরুখের বাড়িতে দিওয়ালির পার্টির উন্মাদনার কথা সর্বদনবিদিত। ২০১৮ সালে শাহরুখ এই পার্টি জাঁকজমক সহকারে দিয়েছিলেন। এদিকে, পরবর্তী পর্যায়ে শাহরুখের বাড়িতে প্রি-দিওয়ালি পার্টি আয়োজিত হয়। উল্লেখ্য, দিওয়ালি বলিউড ক্যালেন্ডারে 'শাহরুখের সময়' বলে ধরে নেওয়া হয়। কারণ এই সময়ই কিং খানের ফিল্ম মুক্তি পেয়েছে বেশির ভাগ ক্ষেত্রে। দিওয়ালির পার্টিতে সারা মন্নত জুড়ে আলোর রোশনাই দেখা যায়। আমন্ত্রিতদের মধ্যে কাজল থেকে জ্যাকলিনরা থাকেন।

মণীশ মালহোত্রা

মণীশ মালহোত্রা

ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতেও দিওয়ালির ব্যাপক পার্টি হয়। সেখানে করণ থেকে তাহিরা, শিল্পা, নুসরত ভারুচা, পূজা হেগড়েদের করোনা পূর্ববর্তী সময়ে দেখা গিয়েছে। সেই পার্টিতে যে কার্ড খেলা থেকে ব্যাপক খাবারের আয়োজন থাকে, তা বলাই বাহুল্য।

একতা কাপুর

একতা কাপুর

বলিউডে সবচেয়ে দামী পার্টি যে সেলেবরা দিয়ে থাকেন, তাঁদের মধ্যে অন্যতম জিতেন্দ্র কন্যা তথা বলিউড প্রযোজক একতা কাপুর। একটি ঘনিষ্ঠ বন্ধু মহলে সকলকে ডেকে নিয়ে তিনি পার্টি দিয়ে থাকেন। মৌনী রায় থেকে হিনা খান, সানায়া ইরানি, ইর্বশী ঢোলাকিয়া, মৃণাল ঠাকুরদের এই পার্টিতে প্রায়ই দেখা যায়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+