Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১০ টি খণ্ডে মহাভারত নিয়ে সিনেমা বানাতে চান রাজামৌলি, স্বপ্নের প্রকল্প নিয়ে কী জানালেন পরিচালক

পরিচালক এস এস রাজামৌলিকে সকলেই চেনেন। তাঁর কথা বললে আমাদের প্রথমেই মনে আসে 'বাহুবলী’ ও 'আরআরআর’ সিনেমার কথা। এই ছবিগুলির জন্য তিনি যথেষ্ট জনপ্রিয় হয়েছেন। অনেক আগেই থেকেই কিন্তু পরিচালক যে মহাকাব্য মহাভারত নিয়ে ছবি করতে চান সেই ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার এই বিষয়ে মুখ খুললেন রাজামৌলি।

পরিচালক এস এস রাজামৌলি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অনেকদিন ধরেই তিনি, নতুন প্রকল্পে কাজ করার কথা ভাবছেন , তিনি মহাকাব্য মহাভারত তৈরি করতে চান। তিনি এটিকে ১০ টি খণ্ডে তৈরি করতে চান। কারণ তিনি মনে করেন, এর সঙ্গে দর্শকদের আবেগ জড়িত , তাই তিনি এই ছবিতে দর্শকদের প্রত্যাশার সম্পূর্ণ পূরণ করতে চান। বর্তমানে তিনি তাঁর এই স্বপ্নের প্রকল্প নিয়ে ফের মুখ খুলেছেন।

SS Rajamouli

পরিচালক জানান, আমি যদি মহাভারতের পুখানুপুঙ্খ পড়তে চাই তাহলে মহাভারতের প্রতিটি সংস্করণ পড়তে আমার কম করে হলেও এক বছর সময় লাগবে। তিনি তাঁর প্রতিটি সিনেমা সঙ্গে দর্শকদের সংযোগ স্থাপন করতে চান। তাই তিনি ছবিটি তৈরিতে বেশি তাড়াহুড়ো করতে চান না। এই ছবিটি তৈরি করা আমার স্বপ্ন।

তাই আমি এটি বানাতে বেশি তাড়াহুড়ো করতে চাই না। আরও বলেন, যদি তিনি মহাভারত তৈরি করেন তবে এটির সঙ্গে সম্পূর্ণ ন্যায়বিচার করতে তিনি এটিকে ১০টি খণ্ডে বানাতে চান। এটিই আমার জীবনের লক্ষ্য। আমার প্রতিটি সিনেমা তৈরির পরই আমি মনে করি যে আমি শেষ পর্যন্ত মহাভারত বানানোর জন্য কিছু শিখছি।

সম্প্রতি জানা গিয়েছে, পরিচালক রাজামৌলিকে পরের ছবিটি করছেন মহেশ বাবুর সঙ্গে। সিনেমাটি বিগ বাজেটের ছবি হবে আশা যাচ্ছে। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সিনেমাটি কিন্তু এখন লেখালিখির পর্যায়ে রয়েছে, মানে ছবিটির স্ক্রিপ্ট লেখা হয়েছে। এই বছরের শেষে ছবিটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।

SS Rajamouli

যদিও কবে, কোন মাসে সিনেমাটি মুক্তি পাবে তা এখনও জানা যায়নি। ছবি মহাকাব্য রামায়ণ থেকে অনুসরণ করে করে হবে। অভিনেতা ভগবানের হনুমানের চরিত্রে দেখা যেতে পারে, যদি এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

অপরদিকে, মুক্তি পেয়েছে 'আদিপুরুষ’ সিনেমার ট্রেলার। চলতি বছরের প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে এই ছবিটি একটি। আদিপুরুষ ছবিটি নিয়ে অনুগামীদের মধ্যে উৎসাহের শেষ ছিল না। ইতিমধ্যে কিন্তু ছবির টিজার, পোস্টার মুক্তি পেয়ে গেছে।

তারপর থেকে সকলে অপেক্ষা করে আছেন কবে মুক্তি পাবে আসন্ন সিনেমার ট্রেলারটি। মঙ্গলবার মুক্তি পেয়ে গেল ছবির ট্রেলারও, এবার অনুগামীরা অপেক্ষা করছেন ছবিটি মুক্তির জন্য।ট্রেলার দেখে উচ্ছ্বসিত অনুগামীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+