Deepika Padukone-Ranveer Singh: লক্ষ্মী এলো ঘরে, কন্যা সন্তানের মা হলেন দীপিকা
গণেশ চতুর্থীর উৎসবের মাঝেই এলো সুখবর। কন্যা সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এমনই খবর শোনা যাচ্ছে। মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্মদেন অভিনেত্রী। গত পরশুই দীপিকা এবং রণবীর সিদ্ধিবিনায়কের দর্শন করতে গিয়েছিলেন। সবুজ বেনারসী শাড়িতে অসাধারণ লাগছিল তাঁকে দেখতে।
রবিবার সকালেই একটি বিলাসবহুল গাড়িতে তাঁদের হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল। পাপারাৎজিদের ক্যামেরায় সেটা ধরাও পড়েছিল। তারপরেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। বেলা গড়াতেই খবর প্রকাশ্যে আসে যে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। যদিও দীপিকা-রণবীরের পরিবারের পক্ষ থেকে এখনও এই খবর নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। অভিনেতা রণবীর সিংও এই নিয়ে কোনও কথা জানানি। জানা গিয়েছে দুই তারকার পরিবারের লোকেরাই এখন হাসপাতালে রয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য দীপিকার বেবিবাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলিং করা হয়েছিল। অনেকেই দাবি করেছিলেন আর্টিফিসিয়াল বেবিবাম্প নিয়ে রয়েছেন দীপিকা। যদিও অভিনেত্রী এই সব বিষয়ে একেবারেই কান দেননি। একেবারেই নিরুত্তাপ থাকার চেষ্টা করেছেন অভিনেত্রী। কল্কি ছবির প্রমোশনেও দীপিকাকে দেখা গিয়েছিল। বেবিবাম্প নিয়ে প্রচার করেছিলেন তিনি। এমনকী আম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও দীপিকা পাড়ুকোনকে দেখা গিয়েছিল অন্তঃসত্ত্বা অবস্থাতেই।
দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর প্রথম থেকেই তাঁদের প্রেগন্যান্সি জার্নি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকেছেন। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় প্রেগন্যান্সি ফটো শ্যুট শেয়ার করেছিলেন দীপিকা রণবীর। সাদা কালো সেই প্রেগন্যান্সি ফটোশ্যুট সোশ্যাল মিডিয়ায় হইহই ফেলে দিয়েছিল। এক কথায় সব সমালোচকদের মুখ বন্ধ হয়ে গিয়েছিল সেই ছবিতেই।
তারপরে দীপিকা রণবীরকে দেখা গিয়েছিল সিদ্ধিবিনায়ক মন্দিরের গিয়ে আশীর্বাদ নিতে। সবুজ রঙের একটি বেনারসী শাড়ি পড়েছিলেন দীপিকা। হবু মায়ের লাবন্য উপচে পড়ছিল সেই ছবিতে। বোঝাই যাচ্ছিল সন্তানের জন্মদেওয়ার আগে সিদ্ধিদাতার আশীর্বাদ নিতে এসেছিলেন তাঁরা। তারপরেই এলো সুখবর। নবরাত্রি শুরুর আগেই লক্ষ্মী এলো ঘরে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications