ললিত মোদীর সঙ্গে ডেট, নীরবতা ভাঙলেন সুস্মিতা সেন, প্রতিক্রিয়া জানালেন রোহমান শল
ললিত মোদীর সঙ্গে ডেট, নীরবতা ভাঙলেন সুস্মিতা সেন, প্রতিক্রিয়া জানালেন রোহমান শল
১৪ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী চাঁর টুইটারে ঘোষণা করেন যে তিনি সুস্মিতা সেনের সঙ্গে ডেট করছেন। এর পাশাপাশি তিনি তাঁর ও সুস্মিতার কিছু অন্তরঙ্গ ছবিও দেন। এই খবর প্রকাশ্যে আসতেই বি-টাউন সহ সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে আলোড়ন ওঠে। তবে এ বিষয়ে সুস্মিতা সেনের কাছ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। যদিও ১৫ জুলাই শুক্রবার সুস্মিতা সেনের একটি পোস্ট আরও একবার ঝড় তুলেছে নেট দুনায়ায়।

এদিন সুস্মিতা সেন তাঁর দুই কন্যা রেনে ও আলিশাকে নিয়ে ছবি পোস্ট করে লেখেন, 'আমি সুখের জায়গায় রয়েছি!না বিয়ে! না রিং! নিঃশর্ত ভালোবাসায় ঘেরা! যথেষ্ট স্পষ্ট করে বললাম এবার নিজেদের কাজ ও জীবনে ফেরা যাক!!' প্রসঙ্গত, বৃহস্পতিবার ললিত মোদীর টুইটারে দু'টি পোস্ট নিয়ে শোরগোল পড়ে যায়। প্রথম পোস্টে ললিত মোদী লিখেছিলেন, 'আমি পরিবারের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটিয়ে, আর বেটারহাফ সুস্মিতাকে নিয়ে কী বলব...নতুন শুরু, নতুন পরিবার... স্বপ্নের দেশে আছি'। সুস্মিতাকে ললিত মোদী বেটার হাফ বলে সম্বোধন করায় নেটিজেনরা ভেবে বসেন যে তাঁরা বিয়ে করে নিয়েছেন। তবে পরে ললিত তাঁর ও সুস্মিতার ছবি পোস্ট করে ঘোষণা করেন, 'নতুন জীবন শুরু, তবে বিয়ে নয়, শুধু ডেটিং। সেটাও হবে একদিন।'
ললিত মোদীর সঙ্গে ডেটিং শুরু হওয়ার আগে সুস্মিতা সেন সিন বছরেরও বেশি সময় ধরে নয়ডার মডেল রোহমান শলের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু আচমকাই সুস্মিতা নিজে সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন এবং জানান যে তাঁরা বন্ধু ছিলে এবং বন্ধু থাকবেন। ললিত মোদীর সঙ্গে তাঁর প্রাক্তন প্রেমিকা ডেট করছেন এ প্রসঙ্গে রোহমান এক সাক্ষাৎকারে বলেন, 'তাঁদের জন্য খুশি হওয়াটাই তো উচিত। ভালোবাসা খুব সুন্দর। আমি জানি সুস্মিতা কাউকে বেছে নিলে সে সত্যিই তাঁর কাছে মূল্যবান।' প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে সুস্মিতা-রোহমানের ব্রেকআপের পোস্ট সামনে আসে। যাতে লাইক করেন ললিত মোদী।
এর আগে ললিত মোদী বিয়ে করেন মিনাল সাগরানিকে, যিনি ২০১৮ সালে মারা যান। ললিত ও মিনাল ১৯৯১ সালের অক্টোবরে বিয়ে করেন এবং তাঁদের দুই সন্তান রয়েছে। অন্যদিকে মিনালের প্রথম বিয়েক এক সন্তানের সৎবাবাও মোদী। অন্যদিকে সুস্মিতা সেনও অতীতে একাধিক সম্পর্কে জড়ালেও কোনও সম্পর্ক বিয়ে পর্যন্ত এগোয়নি।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications