মুক্তি পেল করোনা ভাইরাসের ট্রেলর, টুইট রামগোপাল বর্মার
মুক্তি পেল করোনা ভাইরাসের ট্রেলর, টুইট রামগোপাল বর্মার
করোনা ভাইরাস নিয়ে যে একটা সিনেমা হবে এটা অনেকে গল্পের ছলেই বলেছিলেন। কিন্তু তা যে এত দ্রুত হবে তা বোধহয় কেউ ভাবতে পারেননি। সিনেমার নামই করোনা ভাইরাস। পরিচালকও যে সে কেউ নন। খোদ রামগোপাল বর্মা। যদিও সিনেমাটি তৈরি হয়েছে তেলেগুতে। পুরো শুটিং হয়েছে এই লকডাউনের মধ্যেই এবং সরকারের সব নিয়ম মেনে। তারই ট্রেলার প্রকাশ করলেন পরিচালক।

করোনা ভাইরাস নামে এই সিনেমা একটি পরিবারের কাহিনি। লকডাউনে ঘরবন্দি এক পরিবার। তাদের এই কঠিন সময়ে উত্থান–পতন, টানাপোড়েন নিয়েই কাহিনি এগিয়েছে। সিনেমাটির ট্রেলার প্রকাশ করলেন রামগোপাল বর্মা। ৪ মিনিটের ট্রেলারটি যথেষ্ট টানটান। রামগোপাল লিখেছেন, এই পুরো সিনেমাই লকডাউনে তৈরি করা হয়েছে। তাঁদের কাজ করা ঈশ্বর বা করোনা ভাইরাস কেউই আটকাতে পারবেনা বলে টুইট করেছেন রামগোপাল।
ট্রেলারটি অবশ্য ২০২০ সালের বলে জানালেও সিনেমাটি ঠিক কবে মুক্তি পাবে সে সম্বন্ধে কোনও ইঙ্গিত দেয়নি। তবে রামগোপাল টুইটে জানিয়েছেন, এই সিনেমাটি সকলের মধ্যে করোনা নিয়ে ভয় ও সেই ভয়কে ভালবাসা দিয়ে জয় করার কাহিনি। যেখানে ভালবাসা একটি রোগ ও রোগে মৃত্যুর ভয়কে হারিয়ে জয়ী হয়েছে। প্রসঙ্গত লকডাউন কার্যকর হওয়ার আগেই মার্চের মাঝামাঝি সময় থেকেই বন্ধ হয়ে যায় বলিউড সিনেমার সব শুটিং।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications