Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অভিনন্দন, অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ব্র্যাঞ্জোলিনা!

অভিনন্দন, অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ব্র্য়াঞ্জোলিনা!
নিউ ইয়র্ক, ২৯ অগস্ট: 'আই ডু'...শেষমেশ ব্র্য়াড পিটকে বলেই ফেললেন অ্যাঞ্জেলিনা জোলি।

অবশেষে, সাত পাকা বাঁধা পড়লেন ব্র্যাঞ্জোলিনা। তাঁদের মুখপাত্র অ্য়াসোসিয়েট প্রেসকে এই সংবাদটি জানিয়েছেন। বৃহস্পতিবার ফ্রান্সে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

ব্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি হলিউডের সেরা তারকা জুটির মধ্যে অন্যতম। প্রায় একদশক আগে মিস্টার অ্য়ান্ড মিসেস স্মিথ ছবির সেটে প্রথম তারা একে অপরের কাছে আসতে শুরু করেন। সেই সময় ফ্রেন্ডস ধারাবাহিক খ্যাত জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহিত ছিলেন ব্র্যাড পিট। বর্তমানে জেনিফারের সঙ্গে অভিনেতা জাস্টিন থেরক্স-এর সম্পর্ক তৈরি হয়েছে।

২০০৫ সাল থেকে ডেটিং শুরু করে ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা। ৭ বছর পরে অর্থাৎ ২০১২ সালে এনগেজ হন তারা, ব্র্যাঞ্জেলিনার ৩ জৈবিক সন্তান ও ৩ দত্তক সন্তান নিয়ে সংসার। ফ্রান্সের স্মল চ্যাপেলে অত্যন্ত ঘনিষ্ট কিছু পরিবার ও পরিজন নিয়ে গত শনিবার বিয়ের আনুষ্ঠানিক আচার সম্পন্ন করেন হলিউডের এই দুই তারকা। বৃহস্পতিবার মিডিয়ার কাছে এই খবরটি পৌছয়।

ব্র্যাড বা অ্যাঞ্জেলিনা কখনই নিজেদের সম্পর্কটু মিডিয়ার কাছ থেকে লুকোননি। বরং শুযোগ পেলেই নিজেদের ভালবাসার প্রদর্শ করেছেন হলিউডের এই হট তারকা জুটি। কিন্তু বিয়ের ক্ষেত্রে এত নিস্তব্ধতা কেন তা নিয়ে অনেকের মনেই কৌতুহল জেগেছে।

তবে সে যাই হোক, নবদম্পতির জন্য আমাদের একরাশ শুভেচ্ছা রইল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+