অক্ষয় সম্পর্কে বিস্ফোরক শিল্পা থেকে হৃতিক-কঙ্গনা পর্ব, 'প্রাক্তন'দের ঘিরে বলিউডের চর্চিত কিছু অধ্যায়
অক্ষয় সম্পর্কে বিস্ফোরক শিল্পা থেকে হৃতিক-কঙ্গনা পর্ব, 'প্রাক্তন'দের ঘিরে বলিউডের চর্চিত কিছু অধ্যায়
বলিউডে চিরকালই স্টারদের অভিনয় জীবনের থেকেও বেশি চর্চায় থেকেছে তাঁদের ব্যক্তিগত জীবন। ফ্ল্যাশবাল্মেবর আলোর ঝলকানিতে ধরা পড়া তাঁদের গ্ল্যামারের বাইরে বহু তারকার ব্যক্তিগত জীবনে প্রেমের ক্ষেত্রে চড়াই উতরাইয়ের গল্প বারবার লাইমলাইট খুঁজে নিয়েছে। প্রসঙ্গত বলিউডে এমনও কিছু অধ্যায় রয়েছে যেখানে প্রাক্তন সম্পর্কে জনসমক্ষে কার্যত তুলোধনা করেছেন ফিল্ম তারকারা । এমনই কিছু ঘটনা দেকা যাক একনজরে।

অক্ষয় সম্পর্কে বিস্ফোরক শিল্পা
প্রসঙ্গত, বলিউজডে কান পাতলেই শোনা যায় রবিনাকে ছেড়ে অক্ষয়ের শিল্পার সঙ্গে সম্পর্কের নানান ঘটনা। এরপর 'ধড়কন' এর শ্যুটিংয়ের সময় শিল্পা ও অক্ষয়ের সম্পর্ক তলানিতে আসে। এরপর শিল্পা জনসমক্ষেই বলে দেন যে টুইঙ্কলের সঙ্গে প্রেম গোপন রেখে তাঁকে 'চিট' করেন অক্ষয়। সমস্তটা জেনেও 'ধড়কন' এর শ্যুটিং শেষের আগে পর্যন্ত শিল্পা কিছু বলেননি। তারপরই তিনি মুখ খোলেন ।

জ্যাকলিনকে নিয়ো বিস্ফোরক সাজিদ
এদিকে, জ্যাকলিন সম্পর্কে একবার মন্তব্য করতে গিয়ে সাজিদ খান বলেছিলেন যে , জ্যাকি মূলত প্রবলভাবে বিরক্ত করতেন তাঁকে। বারবার আবদারের জেরে সাজিদ কাজে মন দিতে পারছিলেন না বলে জানান এক সক্ষাৎকারে।

নেসকে তোপ প্রীতির
ঘটনার সূত্রপাত আইপিএল থেকে। সেই সময় দেশের তাবড় ধনকুবের নেস ওয়াদিয়ার সঙ্গে ডেট করছিলেন অভিনেত্রী প্রীতি জিন্টা। তবে দুজনের মধ্যে সমস্যা শুরু হয় আইপিএলএ পাঞ্জাব টিমের মালিকানা ঘিরে। সেই সমস্যা গড়ায় বিচ্ছেদে। পরে নেসকে তুলোধনা করে প্রীতি বলেন, নেস একবার বলেছিলেন যে আমাকে নিশ্চিহ্ন করে দেবেন, কারণ তাঁর মতো ক্ষমতা আমার নেই। এরপরও আমি স্বাভাবিক থাকার চেষ্টা করি, তবে ওয়াংখেড়ে ঘটনা তা আমায় থাকতে দেয়নি।

করিনা সম্পর্কে শাহিদের ঝোড়ো মন্তব্য
প্রসঙ্গত, শাহিদ কাপুর তাঁর প্রাক্তন করিনার সঙ্গে ফিল্মে অভিনয় করার ভাবনা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে জানান, ' আমি ওঁর সঙ্গে কাজ করতেই পারি আবার। একজন অভিনেতা হিসাবে আমি মনে করি যদি আমার প্রযোজক চান, যে আমি গরু, মোষের সঙ্গে রোম্যান্স করব , তাহলে আমি তাও করতে পারি। কারণ এটাই আমার কাজ। '

অমৃতা সম্পর্কে সইফ
' এটা ভালো যে যখন আপনাকে বারবার মনে করিয়ে দেওয়া হয় যে আপনি কতটা মূল্যহীন, ববারবার কটাক্ষ, অপমান, মশকরা করা হয় আপনার মা বোনদের সম্পর্কে, এই সমস্ত কিছু আমি সহ্য করেছি।' অমৃতার সঙ্গে তাঁর প্রেম ও বিয়ের তিক্ত স্মৃতি সম্পর্কে এভাবেই নিজের অবস্থায় ব্যাখ্যা করেছেন সইফ।

কঙ্গনা পর্ব ও 'ব্ল্যাক ম্যাজিক'
কঙ্গনার সঙ্গে যখন হৃতিকের সম্পর্ক খারাপ হয় তখন কঙ্গনার প্রাক্তন বয়ফ্রেন্ড অধ্যায়ন সুমন বলেন কঙ্গনা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করতে পারদর্শী। অন্যদিকে, তখন কঙ্গনার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হৃতিক বলেছিলেন,' হ্যাঁ প্রচুর ভুয়ো গুঞ্জন ঘুরপাক খাচ্ছে, আমি জানি না প্রাক্তনরা কেন বারবার দৃষ্টি আকর্ষণ করতে ছোটখাটো ঘটনা ঘটান। আমার জন্য ওই পর্ব শেষ। আর আমি কবর খুঁড়ি না।'

রণবীর কাপুরকে তুলোধনা দীপিকার
'ভুল একবার করা ভালো। তবে তা বারবার হলে সেটা সমস্যা হয়।' রণবীর কাপুর সম্পর্কে একথা বলেছেন দীপিকা। স্পষ্টত বোঝা যায়, রণবীর কাপুরের প্রতি তিনি কতটা বিক্ষুব্ধ। এই পরিস্থিতিতে শোনা যায় অন্য ক নায়িকার সঙ্গে রণবীরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেও ফেলেছিলেন দীপিকা। তারপরই তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications