Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতীয় নন,তবুও দাপিয়ে বেড়াচ্ছেন বি-টাউনে,তাদের চমকে বেহুঁশ অগণিত ভক্ত

ভারতীয় নন,তবুও দাপিয়ে বেড়াচ্ছেন বি-টাউনে,তাদের চমকে বেহুঁশ অগণিত ভক্ত

কেউ ভারতীয় বংশোদ্ভূত, কারুর সঙ্গে আবার এদেশের কোনও নাড়ির টান নেই। তবে বলিউডে দাপিয়ে কাজ করছেন বেশ কয়েকজন তারকা। তাদের গ্ল্যামারে এবং বডি ফিটনেসে মূর্ছা যায় আসমুদ্রহিমাচল। সানি লিওন বা ক্যাটরিনা কাইফ ছাড়াও বলিউডে এমন তারকা অনেকেই আছেন, যারা কিনা ভারতীয় ফিল্ম স্টার হওয়া সত্ত্বেও ভারতের নাগরিক নন।কাগজে-কলমে তারা অন্যদেশের নাগরিক। যেমন আলিয়া ভাট ও অখয় কুমার কেউ ভারতের নাগরিক নন! নার্গিস ফাখরি একজন পাকিস্তানি?

ভারতীয় নাগরিক নন, এমন কয়েকজন বলি তারকার নামের তালিকা রাখা হল এই প্রতিবেদনে।

আলিয়া ভাট

আলিয়া ভাট

বর্তমান প্রজন্মের এই হার্টথ্রব নায়িকা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার। তবে তিনি ভারতেই স্থায়ীভাবে বসবাস করছেন।

চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট মুম্বাইতে জন্মগ্রহণ করা সত্ত্বেও, তার মা সোনি রাজদান একজন ব্রিটিশ নাগরিক হওয়ায় ব্রিটিশ নাগরিকত্ব ধারণ করেছেন।

 অক্ষয় কুমার

অক্ষয় কুমার

অক্ষয় কুমার বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন। যদিও, তিনি পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু

তার কাছে কানাডিয়ান পাসপোর্ট রয়েছে যার জন্য তাকে তার ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করতে হয়েছিল। তবে তিনি ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছেন।

 নার্গিস ফাকরি

নার্গিস ফাকরি

নার্গিস ২০১১ সাল থেকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ হলেও তিনি ভারতীয় নন। তিনি নিউ ইয়র্ক সিটির কুইন্সে জন্মগ্রহণ করেছিলেন যা তাকে আমেরিকান নাগরিক করে তোলে। আসলে, তার বাবা পাকিস্তানি, এবং তার মা চেকস্লাভিয়ার।

জ্যাকলিন ফার্নান্দেজ

জ্যাকলিন ফার্নান্দেজ

২০০৯ সালে বলিউডে পা রাখা জ্যাকলিন আসলে শ্রীলঙ্কার বাসিন্দা। তিনি একজন শ্রীলঙ্কার অভিনেত্রী, প্রাক্তন মডেল এবং ২০০৬ সালের মিস ইউনিভার্স শ্রীলঙ্কা প্রতিযোগিতার বিজয়ী। তিনি কানাডিয়ান, শ্রীলঙ্কান এবং মালয়েশিয়ান বংশোদ্ভূত একটি বহুজাতিক পরিবার থেকে এসেছেন।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা ব্রিটিশ নাগরিক। কিন্তু তার জন্ম হংকংয়ে। তার বাবা, মোহাম্মদ কাইফ, কাশ্মীরি বংশোদ্ভূত একজন ব্রিটিশ ব্যবসায়ী এবং তার মা সুজান একজন ইংরেজ আইনজীবী।

হেলেন জাইরাগ রিচার্ডসন

হেলেন জাইরাগ রিচার্ডসন

মেরা নাম চিন চিন চু-হেলেন, ফ্লোরে বেলি ডান্স বা অসাধারণ নৃত্য়শৈলীর মাধ্য়মে উষঞতা বাড়ানো সেই অভিনেত্রী যিনি একজন বার্মার বাসিন্দা। তার বাবা ছিলেন অ্যাংলো-ইন্ডিয়ান এবং মা ছিলেন বার্মিজ। তিনি সালমান খানের বাবা সেলিম খানকে বিয়ে করেছেন। যার জন্য তিনি একজন ভারতীয় নাগরিক হিসেবে পরিচিত।

 সানি লিওন

সানি লিওন

সানি লিওন একজন কানাডিয়ান-আমেরিকান নাগরিক। তার আসল নাম কারেনজিৎ কৌর? সানি কিন্তু পাঞ্জাব বংশোদ্ভূত।

অ্যামি জ্যাকসন

অ্যামি জ্যাকসন

রজনীকান্ত ও অক্ষয় কুমারের মতো হেভিওয়েট তারকাদের সঙ্গে কাজ করেছেন অ্যামি। মনে পড়ে হো সানা গানটি। যার সুর টিনসেল টাউনের কাছে আজও জনপ্রিয়। তিনি যুক্তরাজ্যের লিভারপুলে জন্মগ্রহণ করেছিলেন বলে তার একটি ব্রিটিশ পাসপোর্ট রয়েছে।

 এভলিন শর্মা

এভলিন শর্মা

'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' থেকে শুরু করে ইয়ারিয়া সহ বেশ কয়েকটি সিনেমায় তাকে লখ্য় করা গেছে। তিনি কয়েকটি হিন্দি ছবিতে কাজ করেছেন এবং তার একটি জার্মান পাসপোর্ট রয়েছে। তার বাবা পাঞ্জাবি এবং মা জার্মানি।

নোরা ফাতেহি

নোরা ফাতেহি

নোরা ফাতেহি, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার নাচের দক্ষতার জন্য সর্বাধিক পরিচিত। কানাডায় তিনি জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। তবে তিনি একটি মরক্কোর পরিবার থেকে এসেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+