বলিউডের এই সুন্দরীদের হাতের রান্না মন মজিয়েছে বহু খাদ্য রসিকের! দীপিকা থেকে আলিয়া, শিল্পাদের অন্দরমহলের খবর
বলিউডের এই সুন্দরীদের হাতের রান্না মন মজিয়েছে বহু খাদ্য রসিকের! দীপিকা থেকে আলিয়া,শিল্পাদের অন্দরমহলের খবর
কথাতেই বলা হয়, যে রাঁধে সে চুলও বাঁধে! রান্না এমনই একটি মজাদার বিষয়, যা কখনও কাউকে শেখাত হয়না হাতে ধরে। বলা হয়, যিনি খেতে ভালোবাসেন তিনি রান্নাতেও পারদর্শী হয়ে ওঠেন নিজের গুণে। আর এমন ভারতীয় খুঁজে বের করা কঠিন যিনি খাবারের থেকে মুখ ফিরিয়ে থাকেন। সেই তালিকায় রয়েছেন বলিউডের তামাম তারকারা। বলিউডে একাধিক সুন্দরী অভিনেত্রী রয়েছেন, যাঁরা নিজেদের অভিনয় গুণের সঙ্গে নিজেদের রান্নার হতের যশও তুলে ধরেছেন বিভিন্ন সময়ে।

দীপিকা পাড়ুকোন
রান্না করতে যে তিনি ভালোবাসেন , তা নিয়ে বহু জায়গায় সাক্ষাৎকারে বলেছেন দীপিকা। সুন্দরী এই কন্নড় তন্বী বর্তমানে বলিউডের তামাম অভিনেত্রীদের তালিকায় অন্যতম। দক্ষিণী মেয়ে দীপিকা বর্তমানে পাঞ্জাবী শ্বশুরালয়ের বাসিন্দা। বহু সময়ই দীপিকা তাঁর ব্রেক ফাস্ট থেকে ডিনারের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। বাড়িতে তৈরি রান্নার দিকে তিনি বেশি নজর দিয়ে থাকেন। ফলে বাড়িতেই কন্নড় স্টাইলে রসম রাইস বানিয়ে ফেলেন দীপিকা। এছাড়াও কেক জাতীয় বেকিং করা খাবার দাবার বাড়িতে বানাতে পছন্দ করেন ডিপস।

শিল্পা শেট্টি
চিকেন স্যালাড তৈরি করার কোনও দিনও যদি পরিকল্পনা থাকে, তাহলে অবশ্যই দেখে নিতে হবে শিল্পা শেট্টির রান্নার ইউটিউব চ্যানেল। অসামান্য দক্ষতায় সহজভাবে শিল্পা নিজের রান্নার কৌশলকে তুলে ধরেছেন এই চ্যানেলে। যেহেতু স্বামী রাজ কুন্দ্রা খেতে ভালোবাসেন, শিল্পা সেই জায়গা থেকে রান্নার প্রতি আরও বেশি আসক্ত হন। মুম্বইতে শিল্পার একটি রেস্তরাঁও রয়েছে বলে খবর।

আলিয়া ভাট
বয়ফ্রেন্ড রণবীর কাপুরের জন্য আলিয়া আরও বেশি করে অবসরে রান্নাঘরের দিকে যেতে শুরু করেছেন বলে শোনা যাচ্ছে। তবে আলিয়া ভাট মূলত, বেকিং জাতীয় রান্না বান্না করতে বেশি ভালোবাসেন। তারকা অভিনেত্রী রুটি 'গোল' করে বানাতে পারন কি না তা নিয়ে সেভাবে কিছু জানা যায় না, তবে কেক বানাতে যে আলিয়া পারদর্শী তা বলাই বাহুল্য। আর তার নিশানা উঠে আসে সোশ্য়াল মিডিয়ার বিভিন্ন ছবিতে।

মাধুরী দীক্ষিত
উত্তরভারতের মেয়ে হলেও মাধুরী দীক্ষিত একেবারে মারাঠি খানা পিনাতে বিশ্বাসী। মিসেস নেনে তাযঁর বাড়িতে মহারাষ্ট্রিয়ান বহু ধরনের ডিশ বানিয়ে থাকেন। মাধুরী বাড়িতে সুস্বাদু সাবুদানা খিচুড়ির কথা বহু খাদ্য রসিকই তারিফ করেছেন বলিউডের অন্দরমহলে। এছাড়াও বাড়িতে ব্রেকফাস্টে পোহা বা চিঁড়ের পোলাও বানাতে কার্যত সিদ্ধহস্ত মাধুরী। এছাড়াও বাড়ির রান্নার বহু ডিশ তৈরি হওয়ার পর তাতে একবার ফাইনাল টাচ দিয়ে থাকেন ধকধক গার্ল।

মালাইকা আরোরা
মালাইকা আরোরার মা শেফ হিসাবে খ্যাত। নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে তিনি বহু রেসিপির কথা জানান। তবে মেয়ে মালাইকাও পিছিয়ে নেই। সময় পেলেই অর্জুন কাপুরের বান্ধবী নালাইকা রান্না ঘরে ঢুকে পড়েন। শোনা যায়, ভাজাভুজি খাওয়ার ব্যাপারে অর্জুন কাপুর অনেককেই হার মানান। সেই জায়গায় মালাইকা স্বাস্থ্যকর খাবারে বিশ্বাসী।

কঙ্গনা রানাওয়াত
সুন্দরী তারকা কঙ্গনা বহু সময়ই নানান বিতর্কে জড়িয়ে পড়েন। তবে বহু বিতর্ক নিত্যদিনের ব্যস্ততা কাটিয়েও কঙ্গনা নিজের জন্য সেরা খাবারটি রান্না করতে ব্যস্ত থাকেন। কঙ্গনার বহু ঘনিষ্ঠই দাবি করেছেন যে তিনি অপূর্ব সুন্দর শেফ। তাঁক হাতের বহু রান্নাই মুগ্ধ করেছে অনেককে।

করিনা কাপুর
কাপুর বংশের সুন্দরী মেয়ে করিনা বর্তমানে সইফের ঘরনী হওয়া ছাড়াও তাঁর সবচেয়ে বড় পরিচয় বলিউডের অন্যতম সফল অভিনেত্রী তিনি। বহু সাক্ষাৎকারে করিনা জানিয়েছেন যে, নবাব বংশের ঘরনী হয়ে তিনি বহু রান্না শিখেছেন। বিয়ের পর রুটি, টাপাটির মতো বহু ধরনের রান্নাকে নতুন রূপ দিতে শিখেছেন করিনা। আর তাঁর হাত ধরে নতুন রেসিপিও বেরিয়ে এসেছে বলে জানা যায়। সদ্য দুই সন্তানের জন্ম দিয়েছেন করিনা কাপুর। আর সেই জায়গা থেকে তাঁর ব্যস্ততা আপাতত কম নয়। তবে তারই মাঝে মনের সুখে সাধের স্বাদের রান্না করতে নাকি প্রায়ই ব্যস্ত থাকেন পতৌদি ঘরনী।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন












Click it and Unblock the Notifications