দীপিকা, ভূমি, আলিয়া-র মত বলিউড নায়িকাদের সুন্দরী বোনেরা কী করেন জানেন?
দীপিকা, ভূমি, আলিয়া-র মত বলিউড নায়িকাদের সুন্দরী বোনেরা কী করেন জানেন?
বলিউডের প্রথম সারিতে নাম রয়েছে দীপিকা, আলিয়াদের। একের পর এক সুন্দরী নায়িকাদের বোনেরাও কম সুন্দরী এবং গুণী নন। কিন্তু কিছুতেই ক্যামেরার সামনে আসতে চান না তাঁরা। জানেনকী এই সব তারকাদের বোন কেউ লেখিকা, কেউ স্পোর্টস ম্যান কেউ আবার আইনজীবী।

কী করেন দীপিকার বোন
বলিউডের এক নম্বর হিরোইন দীপিকা পাড়ুকোণ। তাঁর যে বোনও আছে অনেকেই সেটা জানেননা। দিদির থেকে কম গুণী নন দীপিকার বোন অনিশা। পেশাদার গল্ফ খেলোয়াড় অনিশা। বাবা প্রকাশ পাড়ুকোণ ছিলেন স্পোর্টস ম্যান। দীপিকা সেদিকে না গেলেও অনিশা বাবার পথেই পা বাড়িয়েছেন। এবং দেশের হয়ে আন্তর্জাতিক গল্ফ খেলায় অংশ নেন তিনি।

পেশায় আইনজীবী ভূমি পদনেকারের বোন
অভিনেত্রী ভূমি পদনেকারের বোন শমিক্ষা কোনও অংশ কম গুণী নন। শমিক্ষা পেশায় আইনজীবী তিনি। শমিক্ষা আর ভূমি কিন্তু জমজ বন। শমীক্ষা আবার মডেলিংও করে থাকেন। কাজেই দিদির খ্যাতির থেকে কোনও অংশে কম নয় শমীক্ষার গুণ।

বই লেখেন আলিয়ার দিদি
আলিয়া ছোট বোন। অভিনয়ের কারণে অল্প সময়ের মধ্যেই বলিউড নাম করে ফেলেছেন আলিয়া ভাট। এই খ্যাতির মধ্যে অবসাদও লুকিয়েছিল। বোনের সেই অবসাদ থেকে বেরিয়া আসার কাহিনী নিয়েই দিদি শাহিন ভাট লিখে ফেলেছেন একটি বই। ক্যামেরার আড়ালে থাকতেই পছন্দ করেন শাহিন। কিন্তু লেখালেখি তাঁর ভীষণ পছন্দের। আই নেভার বিন হ্যাপিয়ার নামে একটা বই লিখে ফেলেছেন।

দিশা পাটানির বোন সেনায়
সাম্প্রতিক কােল বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন দিশা পাটানি। টাইগার স্রফের সঙ্গে সম্পর্কে রয়েছেন দিশা। প্রায়ই তাঁদের একসঙ্গে দেখা যায়। টাইগারের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়ও করে ফেলেছেন দিশা পাটানি। জানেনকী দিশার বোন খুশবু পটানি রয়েছেন সেনাবািহনীতে। ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদে রয়েছেন খুশবু।












Click it and Unblock the Notifications