যে বলিউড তারকাদের ব্রেকআপ হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে

যে বলিউড তারকাদের ব্রেকআপ হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে

বলিউড তারকা যাঁদের সম্পর্কের টানাপোড়েন আর ব্রক আপ গোটা দেশে খবরের শিরোনাম হয়ে উঠেছিল সেই তালিকা সলমন খান. অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই থেকে শুরু করে একাধিক অভিনেতা অভিনেত্রী রয়েছে। এমনকী শাহিদ কাপুর, করিনা কাপুরের সম্পর্কের ভাঙনও হইচই ফেলে দিয়েছিল বলিউডে।

সলমন খান- ঐশ্বর্যার ব্রেকআপ

সলমন খান- ঐশ্বর্যার ব্রেকআপ

সলমন খান আর ঐশ্বর্যা রাইয়ের সম্পর্ক আর তার টানাপোড়েন বোধ হয় এখন বলিউডে কান পাতলে শোনা যায়। ১৯৯৯ সাল থেকে শুরু হয়েছিল বিশ্ব সুন্দরী ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে সলমন খানের সম্পর্ক। সেটা ২০০১ সালে ভেঙে যায়। ব্রেক আপের সময়ের খবর প্রতিদিনই শিরোনামে থাকত। চলতে চলতে শ্যুটিং স্পট থেকে ঐশ্বর্যাকে টানতে টানতে নিয়ে গিয়েছিলেন সলমন খান। কারণ তাঁর মনে হয়েছিল শাহরুখের সঙ্গে ঐশ্বর্যার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এমনকী ভোর তিনটে পর্যন্ত ঐশ্বর্যার বাড়ির দরজায় ধাক্কা দিতে দেখা গিয়েছে সলমন খানকে। এমনকী বিবেক ওবেরয়কে গিয়ে হুমকিও দিয়েছিলেন সলমন খান।

অভিষেক-করিশ্মীর ব্রেক আপ

অভিষেক-করিশ্মীর ব্রেক আপ

বচ্চন পরিবারের বধূ হতে চলেছেন করিশ্মী এ খবর শোরগোল ফেলে দিয়েছিল বলিউডে। ফিল্মের সেটেই দুজনেপ আলাপ। বেশ কয়েকদিন তাঁরা ডেটিংও করেছেন। ২০০২ সালে তাঁদের এনগেজমেন্টও হয়ে গিয়েছিল। তার ৫ বছর পর তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। জয়া বচ্চন এবং করিশ্মা কাপুরের মা ববিতার সম্পর্কের তিক্ততার কারণেই নাকি তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে শোনা যায়। শোনা যায় করিশ্মী তখন প্রতিষ্ঠিত নায়িকা। অভিষেক তখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলিউডে। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে নাকি সম্পত্তি দাবি করেছিলেন ববিতা। তাতে রাজি হননি জয়া। তারপরেই সম্পর্ক ভেঙে যায় অভিষেক ও করিশ্মার।

শাহিদ-করিনার ব্রেকআপ

শাহিদ-করিনার ব্রেকআপ

নবাব ঘরনী করিনা কাপুরের সঙ্গে শাহিদ কাপুরের সম্পর্কের ভাোঙনও শোরগোল ফেলে িদয়েছিল বলিউডে। করিনা শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্ক কখনও অস্বীকার করেননি। কফি উইথ করনের ইন্টারভিউতে তার ইঙ্গিতও দিয়েছিলেন। বলিউডে শোনা যাচ্ছিল শাহিদ করিনার ব্রেক আপের খবর। কারণটা ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনই খবর মিলেছিল তখন। পরে টসনের েসটে সইক করিনাকে প্রপোজ করেন তখনই বদলে গিয়েছিল পুরো কাহিনী। একে অপরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিষোদ্গার করতে শুরু করেন।

দীপিকা-রণবীর কাপুরের ব্রেকআপ

দীপিকা-রণবীর কাপুরের ব্রেকআপ

বি-টাউনে সবচেয়ে জনপ্রিয় জুটি বলা হয় দীপিকা পাড়ুকোণ ও রণবীর কাপুরকে। রণবীরের নামে নিজের ঘাড়ে একটা ট্যাটুও তৈরি করে ফেলেছিলেন দীপিকা। সব ঠিক থাকলেও অজব প্রেম কি গজব কাহিনীর শ্যুটিংয়ের ক্যাটরিনার সঙ্গে রণবীরের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি দীপিকা। সেখান থেকেই শুরু হয় তাঁদের সম্পর্কের ভাঙন। যদিও ব্রেক আপের পরেও তাঁরা একসঙ্গে ছবি করেছেন।

হৃত্বিক-সুজনের ব্রেকআপ

হৃত্বিক-সুজনের ব্রেকআপ

শৈশবের প্রেম। প্রথম সিনেমা হিট করার পরেই বিয়ের পিড়িতে বসেছিলেন হৃত্বিক। সুজেন খানের সঙ্গে প্রেমে মশগুল ছিলেন তিনি। দুই সন্তান হওয়ার পরে তাঁদের দাম্পত্যে চিড় ধরেনি। প্রায় দীর্ঘ ১২ বছর পর তাঁদের বিচ্ছেদ হয়। সুজেনই বিচ্ছেদ দাবি করেছিলেন। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে হৃত্বিকের প্রেমের কাহিনী শোরগোল ফেলে দিয়েছিল। তারইমাঝে আবার সুজেন খানের সঙ্গে অর্জুন রামপালের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন শুরু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+