Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New OTT: বড় পর্দা ছেড়ে এবার ওয়েব সিরিজে হাতে খড়ি, অনন্যা পাণ্ডের OTT ডেবিউর ট্রেলর দেখে নিন

বড় পর্দা ছেড়ে এবার ওটিটি ফ্ল্যাটফর্মে আসছেন বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডে। চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে ইতিমধ্যেই বলিপাড়ায় বেশ নাম করে ফেলেছেন। করণ জোহরের ছবিতে ডেবিউ করেন অনন্যা। তারপরে একাধিক বড় তারকার সঙ্গে অভিনয় করেছেন তিনি।

এবার একেবারে ওটিটিতে দেখা যাবে তাঁকে খব র অনেকদিনই পাওয়া গিয়েছিল। কিন্তু তেমন করে প্রচার চালাচ্ছিলেন না তিনি। কিন্তু এবার ট্রেলার প্রকাশ্যে এনে এক প্রকার চমক দিয়েছেন অভিনেত্রী। প্রথন ওয়েব সিরিজ হতে চলেছে অনন্যার এটি। পুরোটাই কমেডি ড্রামা। অর্থাৎ কোনও সিরিয়াস স্টোরি নিয়ে আসছেন না তিনি।

Ananya panday

অনন্যার সঙ্গে এই ওয়েব সিরিজে রয়েছেন বীর দাস, বরুন সুদ, মুসকান জাফরি, ভিয়ান সামত সহ একাধিক ব্যক্তি। ' কল মি বি' নামেরক এইঅ ওয়েব সিরিজে বেলা চৌধুরীর চরিত্রে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে। নিজের শর্তে জীবন বাঁচতে গিয়ে কত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয় এই বেলা চৌধুরী চরিত্রটিকে সেটাই ওয়েব সিরিজে দেখানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পরিচালক করণ জোহর ওয়েব সিরিজটির ট্রেলার রিলিজ করেছেন। মুম্বইয়ের ব্যস্ত জীবনে কীভাবে দক্ষিণ দিল্লির ধনী কন্যা নিজের জীবন এগিয়ে নিয়ে চলেন সেটাই হল কাহিনী। দিল্লিতে যে বিলাসবহুল জীবন যাপন করেন বেলা। ঠিক তার উল্টো ছবির মধ্যে তাঁকে পড়তে হয়েছে মুম্বইয়ে।

সাংবাদিক হতে চেয়ে মুম্বইয়ে আসা তাঁর কেমন ভাবে পাবলিক ট্রান্সপোর্টে ধাক্কা খেতে খেতে নিজের স্বপ্নের পথে এগিয়ে চলেন বেলা চৌধুরী সেটাই দেখা যাবে এই ওয়েব সিরিজে। অনন্যা পাণ্ডে জানিয়েছেন তিনি এই চরিত্রটি করার জন্য খুব উৎসাহী ছিলেন। এই চরিত্রের মতো করে নিজেকে গড়ে তুলতে সবরকম চেষ্টা তিনি করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। আগামী ৬ সেপ্টেম্বর ওয়েব সিরিজটি মুক্তি পেতে চলেছে ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+