সলমনকে হত্যার হুমকি দিয়ে মেইল, মুম্বই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল

চলতি বছরের মার্চ মাসে বলিউড অভিনেতা সলমন খানের কাছে হত্যার হুমকি দিয়ে মেইল আসে। তারপর থেকে কিন্তু অভিনেতার নিরাপত্তা আরও জোরদার করা হয়। এই ঘটনার কারণে অভিনেতার অনেক শোও কিন্তু বাতিল করা হয়েছিল। যিনি অভিনেতা মেইল পাঠিয়ে ছিলেন তাঁর নাম গোল্ডি ব্রার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ব্যক্তিকে অভিনেতা সলমন খানকে হত্যার হুমকির মেইল পাঠিয়েছিলেন তাঁর নাম গোল্ডি ব্রার। তিনি হরিয়ানার বাসিন্দা এবং যুক্তরাজ্যে তিনি ডাক্তারি নিয়ে পড়াশুনা করছেন। এদি ঘটনার পর অভিনেতা সলমন খানকে y প্লাস ক্যাটাগরির নিরাপত্তাও দেওয়া হয়। বর্তমানে মুম্বই পুলিশের তরফে অভিযুক্তের নামে লুকআউট নোটিশ জারি করা হল। একটি নতুন সার্কুলার ঘোষণা করা হল সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি ভাইজানের মৃত্যুর হুমকি দেওয়া একটি মেইল পাঠিয়েছিলেন।

ভাইজানকে হত্যার হুমকি দিয়ে মেইল, লুকআউট নোটিশ জারি অভিযুক্তের বিরুদ্ধে
Photo Credit: ছবি সৌ:পিটিআই


অনেকদিন ধরেই কিন্তু ভাইজানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তবে তিনি এই বিষয়ে কিন্তু কখনোই মুখ খোলেননি। তবে এখন কিন্তু তিনি মুখ খুলেছেন। ইন্ডিয়া টিভির একটি শো 'আপ কী আদালত’-তে এসে রজত শর্মাকে তিনি y প্লাস ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে কথা বলেন। সেই সঙ্গে তিনি এও জানান, যখন তিনি মৃত্যুর হুমকি পেয়েছেন সেই সময় মুম্বই পুলিশ তাঁকে এই নিরাপত্তার জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আরও জানান, রাস্তায় আমার একা সাইকেল চালিয়ে যাওয়া কোথায় সম্ভব নয়। আমি এখন যেখানেই যাই সেখানে নিরাপত্তা নিয়েই যাই। আমি এখন রাস্তায় ইচ্ছে হলেই ঘুরতে পারি না। নিরাপত্তা রক্ষীদের কাছে এত বন্দুক দেখে আমি নিজেই ভয় পেয়ে যাই।

ভাইজানকে হত্যার হুমকি দিয়ে মেইল, লুকআউট নোটিশ জারি অভিযুক্তের বিরুদ্ধে
Photo Credit: ছবি সৌ:পিটিআই

অভিনেতা আরও জানান, 'ইন্সিকিউরিটির তুলনায় সুরক্ষা অনেক ভালো। কিসি কা ভাইজান কিসি কি জান সিনেমায় একটি ডায়লগ আছে ওরা ১০০ ভাগ ভাগ্যের জোরেও বাঁচতে পারে। আমি একবার, তাই আমাকে সব সময়েই সতর্ক থাকতে হয়।

ভাইজানকে হত্যার হুমকি দিয়ে মেইল, লুকআউট নোটিশ জারি অভিযুক্তের বিরুদ্ধে
Photo Credit: ছবি সৌ:পিটিআই


আগেও কিন্তু অভিনেতাকে ইমেলের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়ছিল, সেই কারণে মার্চ মাসের ১৮ তারিখ ব্রান্দ্রা পুলিশ তিন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়েরো করেছিলেন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, ব্রার ও রোহিত নামের ব্যক্তির বিরুদ্ধে। রোহিত গর্গ নামের এক ব্যক্তির আইডি থেকে ইমেল সেন্ড করা হয়েছিল। অভিনেতার মুম্বইয়ের ব্রান্দ্রার বাড়ির চারপাশে পুলিশের কড়া পাহারা মোতায়েন করা হয়। এমনকী গ্যাংস্টারের হুমকির পর সলমনের ব্যান্দ্রার বাড়ির চারপাশে অভিনেতার ফ্যানেরা জমায়েত হতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয় মুম্বই পুলিশের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+