ফের বিতর্কে নাসিরুদ্দিন শাহ, এবার অস্কারজয়ী ছবি 'RRR' নিয়ে মন্তব্য প্রবীণ অভিনেতার
ফের বিতর্কে প্রবীণ নেতা নাসিরুদ্দিন শাহ। তিনি অস্কার জয়ী সিনেমা আরআরআরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। নাসিরুদ্দিন শাহ বলেছেন তিনি আরআরআর এবং পুস্পা দেখেননি কারণ তিনি মনে করেন এই সিনেমা গুলির মধ্যে কোনও অনুভূতি তৈরি হয় না।
সেকারণে তিনি মনে করেন যে সিনেমা গুলির মধ্যে কোনও উত্তেজনা বা অনুভূতি তৈরি হয় না দর্শকদের মধ্যে সেই সিনেমা তিনি কোনও দিন দেখতে যেতে চান না। প্রসঙ্গত উল্লেখ্য কাশ্মীর ফাইলস নিেয়ও কয়েকদিন আগে বিতর্কিত মন্তব্য করেছিলেন নাসিরুদ্দিন শাহ।

তিনি বলেছিলেন যে কোনও ভাবেই তিনি কাশ্মীর ফাইলসের মতো সিনেমাকে সমর্থন করেন না। তিনি বলেছিলেন এগুলি ডিস্টার্বিং সিনেমা। এমনকী কেরালা স্টোরি এবং গদর-২ নিয়েও একই মন্তব্য করেছিলেন নাসিরুদ্দিন শাহ। তিনি এই ধরনের সিনেমা দেখতে চান না বলে মন্তব্য করেছিলেন।
নসিরুদ্দিন শাহ দ্য কেরালা স্টোরি নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন এই ধরনের সিনেমা না দেখাই উচিত। গদর-২ আর কাশ্মীর ফাইলস নিয়ে নাসিরুদ্দিন শাহ বলেছিলেন এই দুই সিনেমার পরিচালক সেই সময়ের ঘটনা নিয়ে সিনেমা করছেন যেটা তাঁরা দেখেননি। সেকারণেই এই সিনেমা দেখার উপযুক্ত নয় বলে মন্তব্য করেছিলেন তিনি।
তারপরে আবার অস্কার জয়ী সিনেমা আরআরআর নিয়ে মন্তব্য করেছেন তিনি। তবে দক্ষিণী পরিচালক মণিরত্নমকে ভাল পরিচালক বলে দাবি করে নাসিরুদ্দিন শাহ বলেছেন, মণিরত্মমের সিনেমা দেখতে তাঁর ভাল লাগে। কারণ তাঁর সিনেমাগুলিতে একটি অর্থবহ অনুমভূতি থাকে। যেটা মানুষকে ভাবিয়ে তোলে। কিন্তু আরআরআর বা কাশ্মীর ফাইলস বা গদর-২র মধ্যে সেরকমন কিছু নেই।












Click it and Unblock the Notifications