Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্রেক আপকে তোয়াক্কা না করেই বলিউডের এই তারকারা প্রেম ভাঙার পরও একই ছবিতে অভিনয় করেছেন

তারকারা প্রেম ভাঙার পরও একই ছবিতে অভিনয় করেছেন

বলিউডে সবচেয়ে ভয়ঙ্কর ব্রেক আপ ঘিরে যে বিভিন্ন ঘটনার কথা প্রচলিত রয়েছে, তারমধ্যে অন্যতম হল ঐশ্বর্য ও সলমানের ব্রেক আপ। এছাড়াও হৃতিক-কঙ্গনাকে ঘিরে নানান খবর বলিউডকে মাতোয়ারা করেছিল। তবে এই সমস্ত ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীর সম্পর্কে চিড় ধরতেই তাঁদের আর একসঙ্গে অনস্ক্রিন জুট বাঁধতে দেখা যায়নি। তবে বাকি কয়েকজন তারকার ক্ষেত্রে রসায়নটা আলাদা ছিল!

 করিনা কাপুর -শাহিদ কাপুর

করিনা কাপুর -শাহিদ কাপুর

'জব উই মেট' ছবিতে শেষবার তাঁদের দুজনকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যায়। এরপরই আসে সম্পর্কে ভাঙন। করিনার ছেড়ে চলে যাওয়ার ঘটনায় শাহিদ তখন প্রবল মুষড়ে পড়েন বলে শোনা যায়। সেই সময় শহিদ 'চেইন স্মোকার' হয়ে যান বলেও ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রটে যায়। সেই ২০০৭ সালের পর ফের 'উড়তা পাঞ্জাব' ছবিতে ফের করিনার সঙ্গে একই ছবিতে অভিনয় করেন শাহিদ।

সলমান-ক্যাটরিনা

সলমান-ক্যাটরিনা

রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেম প্রসঙ্গে একটা সময় ব্যাপক চর্চা শুরু হয় টিনসেল টাউনে! সলমানের প্রেমিকা হিসাবে যাঁর না বহুবার গুঞ্জনে শোনা যায় সেই ক্যাটরিনা আতমকাই রণবীর কাপুরকে ডেট করছেন শুনে হতবাক হয় বলিউড। পরে সলমানকে ছেড়ে রণবীরের সঙ্গে ক্যাটরিনার প্রেম জমলেও, সলমানের সঙ্গে ফের একবার ফিল্মে জুটি বাঁধেন ক্যাট! ২০০৯ সালে ব্রেক আপের পরও সলমান-ক্যাটরিনাকে দেখা যায়, ' এক থা টাইগার' ও ' ভারত' ছবিতে।

রণবীর কাপুর- ক্যাটরিনা কাইফ

রণবীর কাপুর- ক্যাটরিনা কাইফ

রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কেও একটা সময় ব্যাপক চিড় ধরে। তারপরও তাঁদের 'জাগ্গা জাসুস' ছবিতে দেখা যায় একসঙ্গে।

দীপিকা-রণবীর

দীপিকা-রণবীর

রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাড়ুকোনের সম্পর্ক ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছিল বলিউডে। তাঁদের প্রেম পর্ব ২ বছরের মধ্যেই থেমে যায়। তবে ব্রেক আপের পরও 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়।

রণবীর সিং- অনুষ্কা শর্মা

রণবীর সিং- অনুষ্কা শর্মা

বিরাটের ঘরনী হওয়ার আগে রণবীর সিংয়ের সঙ্গে অনুষ্কা শর্মার ঘনিষ্ঠতা নিয়ে বহু চর্চা রয়েছে বলিউডে। 'ব্যান্ড বাজা বারাত' ছবি থেকে তাঁদের প্রেম পর্ব শুরু। এরপর হয় ব্রেক আপ। এই ঘটনার বহু পরে 'দিল ধড়কনে দো'
ছবিতে ফের দুই তারকা জুটি বাঁধেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+