মোদীর পর দিদির বায়োপিক! ভোট যুদ্ধের মধ্যেই প্রকাশ্যে 'বাঘিনী'র ট্রেলার
নরেন্দ্র মোদীর বায়োপিক 'পিএম মোদী' আসার পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে একাধিক বিতর্ক। ছবির মুক্তি নিয়ে নির্বাচন কমিশনের বিধিভাঙার অভিযোগ ওঠবার পরই , ছবির মুক্তি নিষিদ্ধ ঘোষণা করা হয়।
নরেন্দ্র মোদীর বায়োপিক 'পিএম মোদী' আসার পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে একাধিক বিতর্ক। ছবির মুক্তি নিয়ে নির্বাচন কমিশনের বিধিভাঙার অভিযোগ ওঠবার পরই , ছবির মুক্তি নিষিদ্ধ ঘোষণা করা হয়। মোদীর বায়োপিক বিতর্কের পর এবার 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিকের ট্রেলার মুক্তি পেল। ছবির নাম 'বাঘিনী'।

ছবিতে যদিও কেন্দ্রীয় চরিত্রের নাম ইন্দিরা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন যুদ্ধ ও যন্ত্রণার কথাই বলছে ছবির চিত্রনাট্য। ছবির চিত্রনাট্য লিখেছেন পিঙ্কি পাল। ছবির প্রযোজনাও তাঁরই। এদিকে, ছবির মুখ্য চরিত্রটিতে রয়েছেন রুমা পাল। বাংলার বুকে এক অগ্নিগর্ভ সময়ের খতিয়ান লিখেছে ছবির ট্রেলার। ছবিটি ২০১৬ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও, তার মুক্তি নিয়ে এখনও কোনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।
সিঙ্গুর থেকে নন্দীগ্রাম সহ একাধিক রাজনৈতিক অধ্যায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই বায়োপিকের ট্রেলার প্রকাশ্যে এসেছে। ট্রেলারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বহু বিতর্কিত পর্বও তুলে ধরা হয়েছে। সবমিলিয়ে ভোট যুদ্ধের ময়দানে এবার আলোচনায় 'বাঘিনী'।
-
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক











Click it and Unblock the Notifications