Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"টাকার লোভে শাহরুখকে বিয়ে করেন গৌরী, লাভ জিহাদের শিকার করিনা!"

ওম স্বামীর আরও বিতর্কিত একটি ভিডিও সামনে এসেছে। সেখানে তিনি শাহরুখ খান, আমির খান ও সঈফ আলি খান সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন।

বিগ বস ১০ এর অন্যতম জনপ্রিয় প্রতিযোগী ওম স্বামী। বিগ বসের ঘরে ও বাইরে দারুণ জনপ্রিয় তিনি। তবে একইসঙ্গে বিতর্ক সবসময় তাড়া করে বেড়ায় তাকে।

কখনও জাতীয় টেলিভিশনে ক্যামেরার সামনে তিনি মহিলাকে চড় মেরে বসেন, কখনও নিজের ভাই তার বিরুদ্ধে সাইকেল চুরির অভিযোগে মামলা করে। আবার কখনও কারও নামে বিতর্কিত মন্তব্য করে খবরে উঠে আসেন ওম স্বামী।

এবার যেমন ওম স্বামীর আরও বিতর্কিত একটি ভিডিও সামনে এসেছে। সেখানে তিনি শাহরুখ খান, আমির খান ও সঈফ আলি খান সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন। একইসঙ্গে ওম স্বামী গৌরী খান, করিনা কাপুর খান ও শর্মিলা ঠাকুর সম্পর্কে নিম্নরুচির মন্তব্য করেছেন।

ওমকে ভিডিওতে বলতে শোনা যাচ্ছে, আমি আমার ভারতের মেয়েদেরকে ব্যবহার হতে দেব না। এরা দেখায় ভালোবাসে বলে, কবে কার নামে শারীরিক সম্পর্ক তৈরির নাটক করে। আমি এর বিরোধিতা করি।

এই প্রসঙ্গে শাহরুখদের প্রসঙ্গ টেনে এনে ওম বলেন, আমি শাহরুখ, আমির ও সঈফ খানকে বলেছি, তোমরা নাটক করে হিন্দু মেয়েদের বিয়ে করেছ, তোমরা এসে হিন্দু ধর্ম গ্রহণ করো। যদি এরা ওম স্বামীর কথা না শোনেন তাহলে তিনি শাহরুখ, আমিরদের অপহরণ করারও হুমকি দিয়েছেন।

এদিকে করিনা, গৌরী খানদের বিষয়ে ওমজী আরও একধাপ এগিয়ে বলেছেন, লাভ জিহাদের শিকার হয়েছেন করিনা। টাকা লোভে তিনি সঈফকে বিয়ে করেছেন। এমনকী করিনার শাশুড়ি শর্মিলা ঠাকুরও টাকার লোভে নবাব পতৌদিকে বিয়ে করেছেন।

আর গৌরী সম্পর্কে যা বলেছেন ওম তা শুনলে মৃত ব্যক্তিও হেসে উঠবে। তার বক্তব্য, গৌরী গরিব ছিল। টাকার লোভে সে শাহরুখকে বিয়ে করেছে। কারণ সে জানত শাহরুখ আগামিদিনে সুপারস্টার হবে। শাহরুখের মা নাকি ওম স্বামী ভক্ত ছিলেন। তাঁর কাছেই ওম স্বামীর শাহরুখকে নিয়ে ভবিষ্যদ্বাণী শুনে শাহরুখকে টাকার লোভে বিয়ে করেন গৌরী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+