Bhool Bhulaiyaa 3: কিয়ারা আউট, ভুলভুলাইয়া-৩ তে নতুন এন্ট্রি এই নায়িকার
আলিয়া, কিয়ারাতে আর মন নেই বলিউডের। এবার নতুন মুখ চলে এসেছে। কিয়ারার মতো সুন্দরী নায়িকাকেও টেক্কা দিচ্ছেন তৃপ্তি। অ্যানিম্যাল খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমিরিকে নিয়ে হইহই শুরু হয়ে গিয়েছে বলিউডে। এবার তাঁকে ভুলভুলাইয়া-৩-তে দেখা যাবে।
কার্তিক আরিয়ানের বিপরীতে কিয়ারার জায়গায় দেখা যাবে তৃপ্তি দিমিরিকে। যাকে নিয়ে সোশ্যাল মিিডয়ায় হইহই চলছে। অ্যানিম্যাল ছবিতে রণবীর কাপুরের সঙ্গে খোলামেলা দৃশ্যে অভিনয় করে চমকে দিয়েছিলেন তৃপ্তি। তারপরেই সকলের মুখে মুখে ঘুরছে তৃপ্তির নাম। অ্যানিম্যাল ছবিতে রশ্মিকার থেকেও বেশি জনপ্রিয়তা পেয়েছেন তৃপ্তি। রাতারাতি কয়েক মিলিয়নে পৌঁছে গিয়েছিল ইনস্টাগ্রামে তৃপ্তির ফলোয়ার।

একের পর এক ছবি আসতে শুরু করেছে তৃপ্তির ঝুলিতে। একটি ছবি করেই স্ট্রাগলিং শেষ করে ফেলেছেন তৃপ্তি। ভিকি কৌশলের সঙ্গে ছবি করছেন তিনি। এবার ভুলভুলাইয়া-৩-তেও কার্তিক আরিয়ানের বিপরীতে তাঁকে পছন্দ করেছেন পরিচালক এমনই শোনা যাচ্ছিল। এর আগে ভুলভুলাইয়া-২েয় কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা গিয়েছিল কিয়ারা আদবানিকে। এবার তাঁর জায়গা নিয়েছেন তৃপ্তি।
ভুলভুলায়া-৩ তে এবার একের পর এক চমক রয়েছে। যেমন ফের বিদ্যা বালানকে দেখা যাবে এই ছবিতে। একেবারে প্রথমের ভুলভুলাইয়াতে ছিলেন বিদ্যা। ফের মঞ্জুলিকার ভূমিকায় ফিরছেন তিনি। সেই সঙ্গে দেখা যাবে মাধুরী দিক্ষিতকেও। মাধুরীকে নাকি ভুতের চরিত্রে দেখা যাবে। কার্তিক আরিয়ান হঠাৎ করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন। একটিতে কিয়ারার সঙ্গে তাঁর ছবি রয়েছে আরেকটিতে তৃপ্তি দিমিরির ছবি রয়েছে।
চলতি বছরের দীপাবলিতেই নাকি মুক্তি পাবে ভুলভুলাইয়া-৩। প্রথম দুটি ছবি বিপুল সাফল্য পেয়েছিল বক্স অফিসে। এই ছবিটিও দর্শকদের হতাশ করবে না বলেই দাবি করেছেন পরিচালক। তবে এই ছবিতে অক্ষয় কুমারকে দেখা যাবে না বলে জানিয়েছেন পরিচালক। অক্ষয় কুমারের সঙ্গে তিনি ফের কাজ করতে চান। কিন্তু এই ছবিতে তাঁকে দেখা যাবে না।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications