ফের ছোট পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া, কোন সিরিয়ালে দেখা মিলবে রানিমাকে অভিনেত্রী নিজেই দিলেন ইঙ্গিত
ফের রানিমাকে দেখা যাবে ছোট পর্দায়। রানি রাসমনি খ্যাত দিতিপ্রিয়া ফিরছেন টেলিভিশনে। নতুন সিরিয়ালে তাঁকে দেখা যাবে। দীর্ঘদিন রানি রাসমনি সিরিয়ালে রানিমার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি।
তারপরে অনেকদিন একে দেখা যায়নি টেলিভিশনের পর্দায়। একেোর পর এক ওয়েব সিরিজ করছিলেন তিনি। তাতেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। দিতিপ্রিয়ার লাভ লাইফ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছিল। প্রেম করছেন জানালেও প্রেমিকের পরিচয় প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন একেবারে পরিচয় গোপন রেখেই।

অভিনেত্রী জানিয়েছিলেন রানি রাসমনি সিরিয়াল করার পর যেভাবে তার জনপ্রিয়তা তৈরি হয়েছিল। তাঁকে রানি মা বলেই বেশি চিনতেন দর্শকরা। সেই পরিচয়টি থেকে বেরিয়ে আসার জন্যই নাকি তিনি আর কোনও সিরিয়ালে কাজ করেননি। একটু অন্যধারার চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। তাই পর পর ওয়েব সিরিজ করেছেন তিনি।
শোনা যাচ্ছে টেলিভিশনের জনপ্রিয় সিরিয়ালে দেখা যাবে তাঁকে। অনুরাগের ছোঁয়া টাইম ল্যাপ নিয়ে ফিরে আসছে তাতে রুপার চরিত্রে নাকি দেখা যাবে দিতিপ্রিয়াকে।। তবে অভিনেত্রী নিজে সেকথা জানাননি। তিনি বলেছেন কথা হয়েছে।
এবং রানিমার রেশ কাটিয়ে তিনি ফিরছেন টেলিভিশনে। তারপরেই টেলিপাড়ায় শোনা যাচ্ছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নামটি তাতেই দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই রাজনীতি এবং ডাকঘরের মতো বড় দুটি ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। ফের সিরিয়ালে ফেরার পরিকল্পনা করছেন অভিনেত্রী। রানিমার ছায়া থেকে বেরিয়ে এসে নতুন চরিত্রে কেমন লাগবে তাঁকে দেখতে সেটাই এখন দেখার।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications