বেনেডিক্ট 'শার্লক' কাম্বারব্যাচ প্রমাণ করলেন 'রিল' নয় 'রিয়াল'-এও তিনি নায়ক
'রিল' থেকে 'রিয়াল'-এর দূরত্বটা কিছুটা কমিয়ে দিলেন হলিউড অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ। সিনেমার পর্দায় নয়, বাস্তবের মাটিতেো যে তিনি 'নায়ক' তা প্রমাণ করে দিলেন তিনি।
'রিল' থেকে 'রিয়াল'-এর দূরত্বটা কিছুটা কমিয়ে দিলেন হলিউড অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ। সিনেমার পর্দায় নয়, বাস্তবের মাটিতেো যে তিনি 'নায়ক' তা প্রমাণ করে দিলেন তিনি। কিছুদিন আগেই তিনি দুষ্কৃতিদের হাত থেকে বাঁচিয়েছেন এক ব্যক্তিকে। আর তাঁর সেই সাহসীকতার ঘটনাই এখন খবরে।

হলিউড তারকা বেনেডিক্ট ও তাঁর স্ত্রী সোফি হান্টার যাচ্ছিলেন একটি উবর-এর গাড়িতে। তাঁদের গন্তব্য ছিল ক্লাব। লন্ডনের রাস্তায় মেরিলবোন হাই স্ট্রিটের কাছে যেতেই গাড়ির জানালা দিয়ে কাম্বারব্যাচ ও গাড়ির চালক ম্যানুয়েল দেখেন চার দুষ্কৃতি এক বসাইকেল আরোহীকে ধরে মারছে। যুবকটি পেশায় ডেলিভ্যারিম্যান বলে মনে হচ্ছিল। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যুবককে বাঁচাতে ছুটে যান বেনেডিক্ট। এদিকে, উবর চালকের বক্তব্য , তিনি প্রথমে বুঝতেই পারেননি যে উদ্ধারকারী ব্যক্তি, তথা তাঁর গাড়ির আরোহী স্বয়ং হলিউড অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ।
জানা যায়, দুষ্কৃতিরা ওই যুবকের থেকে সাইকেল কেড়ে নিতে চাইছিলেন। মারধর করা হচ্ছিল যুবককে। রক্তাক্ত অবস্থায় সে কুঁকড়ে গিয়েছিল। এমন সময় ঘটনাস্থলে পৌঁছে যান কাম্বারব্যাচ। সঙ্গে সঙ্গে টেনে সরিয়ে দেন দুষ্কৃতিদের। এদিকে, দুষ্কৃতিরা 'ডক্টর স্ট্রেঞ্জ' -এর অভিনেতাকে চিনতে পেরেই জায়গা ছেড়ে ছুটে পালায়। ঘটনা খানিকটা ফিল্মের মতো মনে হলেও, বাস্তবেই এই ঘটনাটি চমকে দিয়েছিল ওই উবর চালককে। পাশাপাশি প্রমাণ করে দেন রিলের 'নায়ক', 'রিয়াল'-এও নায়ক হতে পারেন!












Click it and Unblock the Notifications