আরিয়ানকে নিয়ে তোলপাড়ের মাঝে নয়া ভিডিওতে দিওয়ালির আগে কোন বার্তা 'ব্র্যান্ড' শাহরুখের!

ছেলে আরিয়ান আপাতত জেলবন্দি। মাদককাণ্ডে ছেলে জেলবন্দি হতেই বাইজুর মতো ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়া হয় শাহরুখ খানকে। ঘটনা নিয়ে অনেকেই সরব হয়েছেন। এদিকে, ছেলের এমন বিধ্বস্ত পরিস্থিতির মাঝেই মুম্বইয়ের আর্থার রোডের জেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে যান শাহরুখ খান। এরই মাঝে এদিন এক নতুন ভিডিও প্রকাশ্যে আসে শাহরুখের। যে ভিডিও, কার্যত আরও একবার জানান ব্র্যান্ড শাহরুখ এখনও ফুরিয়ে জাননি!

আরিয়ানকে নিয়ে তোলপাড়ের মাঝে নয়া ভিডিওতে দিওয়ালির আগে কোন বার্তা ব্র্যান্ড শাহরুখের!

বাইজু অ্যাপের বিজ্ঞাপন থেকে সদ্য সরিয়ে দেওয়া হয়েছে শাহরুখকে। মাদককাণ্ডে ছেলে আরিয়ান খান এনসিবির হাতে গ্রেফতার হতেই বাইজুর মতো অ্যাপ থেকে সরিয়ে দেওয়া হয় শাহরুখকে। এদিকে, ক্য়াডবেরির তরফে দিওয়ালিতে নতুন এক ভাবনা থেকে নিয়ে আসা হয়েছে বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনে বলা হচ্ছে, করোনা লকডাউনের সময় বহু দোকানই জিনিস বিক্রি করতে পারেনি। বহু লক্ষ টাকার ক্ষতি হয়ে গিয়েছে দোকানগুলির। তবে এবারের দিওয়ালিতে সেই ব্যবসাদাররা যাতে আর্থিক ক্ষতির মুখে না পড়েন, তার বন্দোবস্ত করার জন্য ডাক দিয়েছে ক্যাডবেরি কর্তৃপক্ষ। তাঁরা শাহরুখ খানের হাত ধরে যে নতুন বিজ্ঞাপন নিয়ে এসেছেন, সেই বিজ্ঞাপনকে যাতে শহরের ছোটবড় সমস্ত দোকান ব্যবহার করতে পারে তার প্রযুক্তিকে ব্যবহার করছে কর্তৃপক্ষ। ফলে এবার থেকে ব্র্যান্ড শাহরুখ দেশের ছোট বড় সমস্ত দোকানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারবেন।

আলোয় ঝলমলে চারিদিক। তার মাঝে ক্রিম রঙের শেরওয়ানি পরে শাহরুখ। গালে টোল পড়া সেই চেনা হসি মুখে নিয়ে তিনি ফের একবার স্ক্রিনে । সেখানে তিনি বলছেন, এবারের দিএওয়ালিতে জুতো, জামা,মিষ্টি গ্যাজেট আশপাশের দোকান থেকেই কিনুন। তাতে লকডাউনে দীর্ঘ সময় বন্ধ থাকা দোকানগুলির মদত হবে। বিজ্ঞাপনের শেষে একটি বিশেষ কোড ব্যবহার করে দেশের সমস্ত দোকান শাহরুখকে নিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিিসাবে নিজের সাইটের অ্যাডে এই ক্যাডবেরির অ্য়াডটি দিয়ে তাঁদের পণ্যের মুখ হিসাবে তুলে ধরতে পারবেন।

একদিকে যখন ছেলে আরিয়ানের জন্য নিজের শ্যুটিং, নিজের সমস্ত কাজকে বন্ধ রেখে কেবলি ছেলের ঘরে ফেরার দিকে তাকিয়ে রয়েছেন মুম্বইয়ের আলিশান বাংলো 'মন্নত' এর মালিক শাহরুখ, তখন এই বিজ্ঞাপনী ভিডিও প্রকাশ্যে আসার পর ব্র্যান্ড হিসাবে ক্যাডবেরি কোন জায়গায় যায় সেদিকে তাকিয়ে বাণিজ্য বিশেষজ্ঞরা। যেখানে আরিয়ান কাণ্জের পর শাহরুখের ব্র্যন্ড ভ্যালু কমে যাচ্ছে বলে অনেকেই দাবি করেছেন, সেখানে বর্তমান পরিস্থিতিতে ক্যাডবেরি সংস্থার এই বিজ্ঞাপনে ব্র্যান্ড শাহরপখ কোন পথে যান সেদিকে তাকিয়ে গোটা দেশ। এদিকে এরই মাঝে মুক্তি পেয়েছে শাহরুখের পুত্র আরিয়ানের আরও একটি ভিডিও ।সেখানে তাঁকে দেখা যাচ্ছে এনসিবি হেফাজতে। সেখানে আরিয়ানের পাশে বিতর্কিত ব্য়ক্তিত্ব কেপি গোসাভিকেও দেখা যাচ্ছে। আর সই ভিডিও প্রকাশ্যে এনে শিবসেনার নেতা সঞ্জয় রাউত একাধিক প্রশ্ন তুলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+