Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মল্লিকা শেরওয়াতের বিপরীতে অভিনয়ের প্রস্তাবে না কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি : অভিনয় আর অরবিন্দ কেজরিওয়াল? আজ্ঞে হ্যাঁ। তাও আবার যে সে ছবিতে নয়। মল্লিকা শেরাওয়াতের 'ডার্টি পিকচার' ছবিতে।

আরও পড়ুন : 'ডার্টি পলিটিকস' করে বিপাকে মল্লিকা শেরাওয়াত, জাতীয় পতাকাকে অসম্মানের জন্য মামলা দায়ের
আরও পড়ুন : ছবির পোস্টারে নগ্ন দেহে তেরঙা জড়িয়ে হাই কোর্টের নোটিশ পেলেন মল্লিকা শেরাওয়াত
আরও পড়ুন : বিতর্ক এড়াতে মল্লিকার গায়ের কাপড় তেরঙা থেকে দোরঙা হল!

খবরটা কতদূর সত্যি আমাদের জানা নেই। তবে সূত্রের খবর, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই ছবিতে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল ছবি নির্মাতাদের পক্ষ থেকে। শুধু অভিনয় না একেবারে নায়কের চরিত্রে। যদিও সে প্রস্তাবে নাকি রাজি হননি অরবিন্দ কেজরিওয়াল।

মল্লিকা শেরওয়াতের বিপরীতে অভিনয়ের প্রস্তাবে না কেজরিওয়ালের

কেসি বোকাডিয়ার এই ছবি নিয়ে বিতর্র কম হয়নি। ভারতের তেরঙা মল্লিকা শেরাওয়াতের নগ্ন দেহে ফেলে রেখে যে পোস্টারটি ছবি নির্মাতারা বানিয়েছিলেন তা নিয়েই চরম বিতর্ক, সমালোচনার মধ্যে পড়তে হয় ছবি নির্মাতাদের।

এই ছবিতে মল্লিকার পাশাপাশি ওম পুরী, আশুতোষ রানা, অনুপম খের, নাসিরুদ্দিন শাহ, জ্যাকি শ্রফ অভিনয় করেছেন।

সূত্রের খবর যে চরিত্রটি নাসিরুদ্দিন শাহ করছেন সেই চরিত্রটির জন্য প্রথমে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কেজরি বাবু না করাতেই সেই চরিত্রটি দেওয়া হয় প্রবীন অভিনেতা নাসিরুদ্দিনকে।

ছবির পরিচালক কে সি বোকাডিয়ার কথায়, "হ্যাঁ, খবরটি সত্যি। এই ছবিতে অরবিন্দ কেজরিওয়ালকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু উনি সময় দিতে না পারায় তা সম্ভব হয়নি। যদিও আমাদের ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এর পরই আমরা নাসিরুদ্দিনজির কাছে প্রস্তাব রাখি অভিনয়ের।"

আমাদের দুর্ভাগ্য কেজরিওয়াল এবং মল্লিকা শেরওয়াতকে একই পর্দায় অভিনয় করার দৃশ্য দেখা থেকে আমরা বঞ্চিত হলাম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+