Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঐন্দ্রিলার সতীন বিএমডব্লিউ ঘরে আনলেন অঙ্কুশ, গাড়ি কেনার পোস্টে দিলেন বিয়ের আভাস

ঐন্দ্রিলার সতীন বিএমডব্লিউ ঘরে আনলেন অঙ্কুশ

‌কবে হচ্ছে বিয়ে?‌ না এখনও তেমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ইতিমধ্যেই অঙ্কুশ তাঁর ঘরে সতীন ঢুকিয়ে ফেলেছেন। আর সেই সতীনকে দেখে বেজায় খুশি টলি অভিনেতা অঙ্কুশ হাজরার প্রেমিকা ঐন্দ্রিলা। আসল কথা হল অঙ্কুশ তাঁর স্বপ্নের গাড়ি বিএমডব্লিউ কিনেছেন আর তাঁকেই সতীন বলে অ্যাখা দিয়েছেন ঐন্দ্রিলা তাঁর পোস্টে।

ঘরে এল ঐন্দ্রিলার সতীন

ঘরে এল ঐন্দ্রিলার সতীন

মঙ্গলবারই অঙ্কুশ তাঁর ইনস্টাগ্রামে এই গাড়ির ছবি পোস্ট করেছেন। সঙ্গে রয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলার বন্ধু বিক্রম চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, কিছুদিন আগেই অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছিলেন। যেখানে তিনি বলেছিলেন, 'এতদিন পর অবশেষে সে আমাদের পরিবারের অঙ্গ হবে'‌। এই পোস্ট দেখার পরই অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে নিয়ে তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া। অনেকে তো অঙ্কুশকে আগাম অভিনন্দনও জানান। কিন্তু সেটা যে বিয়ে নয়, বরং তাঁর সাধের গাড়ি তা মঙ্গলবারই স্পষ্ট হল।

 গাড়ি কেনার পোস্টে বিয়ে করার ইঙ্গিত

গাড়ি কেনার পোস্টে বিয়ে করার ইঙ্গিত

এদিন পরিবারের সবাইকে নিয়ে অঙ্কুশ গাড়ি আনতে গিয়েছিলেন। সেই ছবি পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, '‌অবশেষে তিনি এলেন...স্বাগত সুন্দরী...আর যে শুভানুধ্যায়ীরা ভেবেছিলেন আমি বিয়ে করতে চলেছি...তাও খুব শিগগিরিই হতে চলেছে...সকলের জন্য ভালবাসা।'‌ তার মানে রথ দেখা কলা বেচা দু'‌টোই এই একটি পোস্টে করে দিলেন। তবে এটা নিয়ে আর কোনও সন্দেহ রইল না যে এবার খুব শীঘ্রই অঙ্কুশ-ঐন্দ্রিলার চার হাত এক হতে চলেছে। গত বছরই করোনা আবহের মধ্যে নতুন ফ্ল্যাট কিনেছেন অঙ্কুশ, আর এ বছর গাড়ি। সংসার পাতার জন্য সব আয়োজনই সারা এবার শুধু চারহাত এক হওয়া বাকি রয়েছে।

দশ বছরের সম্পর্ক

দশ বছরের সম্পর্ক

নিজেদের সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক রাখেননি অঙ্কুশ-ঐন্দ্রিলা। বরাবরই তাঁরা সোশ্যাল মিডিয়ায় ফলাও করে নিজেদের সম্পর্ককে জাহির করেছেন। তবে বিয়ে কবে করছেন এ বিষয় নিয়ে কেউই সেভাবে কিছু কোনওদিনই জানাননি। যদিও অঙ্কুশ ইঙ্গিত দিয়েছিলেন হয়ত এ বছরই তিনি বিয়ে করতে পারেন। সে বিষয়টি মঙ্গলবার তাঁর গাড়ি কেনার পোস্টের মাধ্যমে নেটিজেনরা একেবারে নিশ্চিত হয়ে গেলেন। ঐন্দ্রিলাকে বউয়ের সাজে আনতে এই বিএমডব্লিউ করেই হয়ত আসবেন অঙ্কুশ।

 অঙ্কুশের হাতে একগুচ্ছ ছবি

অঙ্কুশের হাতে একগুচ্ছ ছবি

এ বছর রাজা চন্দের পরিচালনায় '‌ম্যাজিক'‌ ছবিতে প্রথমবার জুটি বাঁধতে দেখা গিয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। নিজেদের ১০ বছরের সম্পর্কের দিনই এই ছবিটি মুক্তি পায়। বন্ধু বিক্রমের সঙ্গে আবার রিয়ালিটি শো সঞ্চালনা করছেন অঙ্কুশ। তাঁর হাতে রয়েছে একগুচ্ছ ছবি। পাভেল পরিচালিত 'মন খারাপ' ছবিতে কাজ করছেন ঋদ্ধি সেন, অপরাজিতা আঢ্যদের সঙ্গে। ‌

ছবি সৌ:ইনস্টাগ্রাম

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+