ডিসেম্বরে বিয়ে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকার, ব্যাচেলর পার্টি কেমন হল অঙ্কিতার দেখুন
বলিউড ও টেলিভিশন জগতে এখন বিয়ের মরশুম চলছে। সম্প্রতি বিয়ে করেছেন বলিউডের পরিচিত জুটি রাজকুমার রাও–পত্রলেখা পাল। অন্যদিকে মঙ্গলবারই টেলিভিনের পরিচাত মুখ শ্রদ্ধা আরিয়াও বিয়ে করেন। এবার জি টিভির জনপ্রিয় সিরিয়াল 'পবিত্র রিস্তা’র অভিনেত্রী তথা বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডে বিয়ে করতে চলেছেন।

ব্যাচেলর পার্টিতে উদ্দাম নাচ অঙ্কিতার
অঙ্কিতা তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনের সঙ্গে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিয়ে করবেন। মঙ্গলবারই হবু বউ অঙ্কিতা টেলি ইন্ডাস্ট্রির কিছু ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ব্যাচেলর পার্টির আয়োজন করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই পার্টির বহু ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। টেলিভিশন তারকা ও প্রাক্তন বিগ বসের সদস্য রেশমি দেশাইয়ের সঙ্গে অঙ্কিতাকে তুমুল নাচতে দেখা যায়। সেই ভিডিও নেট দুনিয়াতে যথেষ্ট ভাইরাল হয়েছে।

কবে বিয়ে
জানা গিয়েছে, ডিসেম্বরের ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর নানা জমকালো অনুষ্ঠানের মধ্য়ে দিয়ে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কিতা ও ভিকি। ইতিমধ্যেই তৈরি হয়েছে অতিথিদের তালিকা। বিবাহবাসরও ঠিক হয়ে গিয়েছে। জানা গিয়েছে, মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলেই বিয়ে করতে চলেছেন ভিকি ও অঙ্কিতা। অঙ্কিতার সঙ্গে প্রায় সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক ভিকি জৈনের। এবার সেই সম্পর্ককে শিলমোহর দিতে চলেছেন দু'জনেই।

সুশান্তের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অঙ্কিতা
২০২০ সালের ১৪ জুন বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর খবর শোনার পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডে। কিছুতেই যেন মেনে নিতে পারছিলেন না সুশান্তের মৃ্ত্যু। ইনস্টাগ্রামে এক লম্বা পোস্ট করে ভিকির উদ্দেশ্যে অঙ্কিতা লিখেছিলেন, 'ভিকি, কঠিন সময়ে তুমি আমার পাশে ছিলে। আমাকে সামলে নিয়েছিলে। আমাকে ভাল রেখেছিলে। তুমি দুনিয়ার সেরা বয়ফ্রেন্ড। তোমাকে খুবই ভালবাসি।'

অঙ্কিতা–সুশান্ত সম্পর্ক
প্রসঙ্গত, ২০০৯ সালে জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিস্তা'তে দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতা লোখান্ডে। অর্চনা এবং মানব চরিত্রে অভিনয় করেছেন দুজনে। সেই সিরিয়ালের সেট থেকেই তাঁদের মধ্যে প্রেম শুরু হয়। সেই প্রেম দীর্ঘদিন চললেও সম্পর্ক ভেঙে যায়। তাই সুশান্তের মৃত্যুর খবর শোনার পর বিচলিত হয়ে পড়েছিলেন অঙ্কিতা। সুশান্তের পাটনার বাড়িতে গিয়েও পরিবারের সঙ্গে দেখা করে এসেছিলেন তিনি। সুশান্তের মৃত্যুর তদন্তে অঙ্কিতার সহযোগিতাও খুব গুরুত্বপূর্ণ ছিল। তবে এখন সে সব অতীত। নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন অঙ্কিতা, সব মিলিয়ে তিনি এখন খুবই খুশি।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications