অমিতাভের কোটিপতি বডিগার্ডের বদলি ঘিরে চাঞ্চল্য! স্টারদের ড্রাইভার থেকে 'ন্যানি' দের বেতন তাক লাগাচ্ছে
অমিতাভের কোটিপতি বডিগার্ডের বদলি ঘিরে চাঞ্চল্য! স্টারদের ড্রাইভার থেকে 'ন্যানি' দের বেতন তাক লাগাচ্ছে
মুম্বই পুলিশের সঙ্গে সম্পর্কিত রয়েছেন আমিতাভ বচ্চনের বডি গার্ড জিতেন্দ্র শিন্ডে। অভিযোগ তাঁর আয় কোটি টাকার উপর প্রতি বছরে। আর পুলিশের মধ্যে থেকেও বডিগার্ড হিসাবে কীভাবে বছরে এক কোটির বেশি আয় করছেন জিতেন্দ্র, তা নিয়ে সংশয় জেগেছে। এদিকে,এরই মাঝে অমিতাভা বচ্চনের দেহরক্ষীর পদ থেকে জিতেন্দ্র শিন্ডেকে সরিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে মুম্বইতে আপাতত চরম চাঞ্চল্য তৈরি হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক বলিউডের তামাম তারাকা থেকে মুম্বইয়ের সেলেবদের ড্রাইভার থেকে ন্যানিদের বেতন কত?

সলমনের বডি গার্ড শেরার তাক লাগানো ঘটনা
বলিউডে কান পাতলেই শোনা যায় যে গুরমিত সিং জলি যিনি সলমনের বডিগার্ড হিসাবে 'শেরা' নামে পরিচিত, তাঁর এক মাসে বেতন ১৫ লাখ টাকা। শুধু সলমনের কাছ থেকেই শেরা এই বেতন পান বলে জানা যায়। এখানেই শেষ নয়, শেরার সংস্থা মূলত 'সিকিউরিটি গার্ড' সরবরাহ করার ব্যবসায় জড়িত। ফলে ভারতে মাইকেল জ্যাকসন থেকে জাস্টিন বিবাররা যখনই কনসার্ট করতে এসেছেন, তখনই শেরার সংস্থা তাঁদের নিরাপত্তার বন্দোবস্ত করেছে। বছরে প্রায় ২ কোটি টাকা রোজগার করা শেরা আপাতত বলিউডে স্টার বডিগার্ডদের অন্যতম। যাঁর পুত্রকে বলিউডে লঞ্চ করতে সাহায্য করেছেন সলমন।

বডি গার্ডই দীপিকার রাখি ব্রাদার!
বলিউডের তামাম বডিগার্ডদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোনের বডি গার্ড জালাল। যাঁর বছরে বেতন ৮০ লাখ টাকা। দীপিকা জালালকে নিজের ভাইয়ের মতো করে দেখেন। আর তার জন্যই জালালকে তিনি রাখি ব্রাদার হিসাবে সকলের কাছে পরিচয় দেন। শাহরুখ খানের সঙ্গেএ তাঁর বডিগার্ডের সম্পর্ক অত্যন্ত ভালো। শোনা যায়, বলিউডে সবচেয়ে বেশি বেতন পান শাহরুখ খানের বডিগার্ড রবি সিং। নিউজ এইট্টিনের খবর অনুযায়ী তাঁর বার্ষিক বেতন ২.৭ কোটি টাকা।

মুকেশ আম্বানির ড্রাইভারের বেতন জানেন কত?
এদিকে মুম্বইয়ের বুকে তারকাদের বডিগার্ডদের বেতন নিয়ে যখন সকলের মধ্যে আলোচনা তুঙ্গে , তখনই প্রকাশ্যে আসছে মুকেশ আম্বানির গাড়ির চালকের বেতন। জানা গিয়েছে, এই ধনকুবের যে গাড়িটি সঙ্গে রাখেন সেই একটি গাড়ির চালকের মাসিক বেতন ২ লাখ টাকা। একটি প্রাইভেট ফার্মের দৌলতে আম্বানিরা নিজেদের ড্রাইভারদের নিযুক্ত করেন। আর সেখানেই শেখানো হয় যে কীভাবে একজন ড্রাইভার কাজ করবেন, বা তার আদব কায়দা কেমন হবে। সেই বিশেষ প্রশিক্ষিত ড্রাইভারদেরই আম্বানি পরিবার জায়গা দেয়।

সইফ-করিনার পুত্র তৈমুরের ন্যানির বেতন কত?
সইফ করিনার প্রথম পুত্র তৈমুরের জন্মের পর থেকেই বেশ উদ্দীপনা শুরু হয়। বহু সংবাদমাধ্যমেই তৈমুরের ছবি প্রকাশিত হতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু আলোচনা হয়। নবাব পুত্র তৈমুরের হাবভাবও বেশ মজাদার! ফলে মুহূর্তে সে জনপ্রিয়তা পায়। এই অবস্থায় তৈমুরকে যিনি দেখভাল করতেন, সেই ন্যানিও বেশ প্রচারের আলোয় আসেন। জানা গিয়েছে, তাঁর বেতন ছিল ১.৫০ লাখ টাকা প্রতি মাসে। আর কাজে যদি ওভার টাইম করা হয়, তাহলে তাঁকে ১.৭৫ লাখ টাকা বেতন দেওয়া হবে।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications