করিশ্মা ছাড়াও একসময়ে অজয়ের সঙ্গে বিতর্কিত সম্পর্কে লিপ্ত ছিলেন এই নায়িকারা! কয়েকটি তথ্য
অভিনেত্রী কাজলের সঙ্গে অজয় দেবগণের বিয়ের আগে , করিশ্মা ছাড়াও একাধিক নায়িকার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে।
নব্বইয়ের দশকের বলিউড একাধিক বিতর্কিত ঘটনার সাক্ষী। সেই সময়ে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব , তার সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন অপরাধীদের সঙ্গে নায়িকাদের প্রেম চাঞ্চল্য তৈরি করেছিল। শুধু তাই নয়, বলিউডের অন্দরেও তখন একাধিক প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। এই প্রেমের গুঞ্জন যাঁদের নিয়ে হয়েছে তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অজয় দেবগণ ও করিশ্মা কাপুর। অভিনেত্রী কাজলের সঙ্গে অজয় দেবগণের বিয়ের আগে , করিশ্মা ছাড়াও একাধিক নায়িকার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। পরবর্তীকালে বিয়ের পরেও বহু নায়িকার সঙ্গে অজয় দেবগণের ঘনিষ্ঠতার কথা জানা গিয়েছে।

অজয়-করিশ্মা বিতর্কিত সম্পর্ক
অজয় দেবগণ চরিত্রগতভাবে অনেকটাই শান্ত ও নিজের মধ্যে গুটিয়ে থাকা স্বভাবের মানুষ। অন্যদিকে, করিশ্মা বেশ উচ্ছ্বল স্বভাবের মানুষ। আর একসঙ্গে ফিল্মে কাজ করার সূত্রে দুজনে কাছাকাছি আসতে থাকেন নব্বইয়ের দশকের একটা সময়ে।

অজয়-করিশ্মা প্রেম
একটা সময়ে একসঙ্গে ছবি করতে করতে করিশ্মা ও অজয় দেবগণ প্রেমে পড়ে যান। বলিউডে ইতিউতি তখন শোনা যায় যে, অজয় ও করিশ্মা সম্পর্কের একটা গভীরতায় পৌঁছেছেন।

এরপর যা হয়
অজয় করিশ্মার প্রেম যখন একটা পরিণতির দিকে এগোতে থাকে,তখন অজয়ের সঙ্গে বন্ধুত্ব বাড়ে কাজল ও রবিনার। যা মেনে নিতে পারেননি করিশ্মা। ফলে সেই সম্পর্কে ছেদ পড়ে যায়। শেষ হয়ে যায় করিশ্মা ও অজয় দেবগণের সম্পর্ক।

রবিনা ট্যান্ডন ও অজয় দেবগণ
করিশ্মার সঙ্গে অজয় দেবগণের সম্পর্ক শেষ হওয়ার পর, অজয় বেশ খানিকটা ঘনিষ্ঠ হয়ে পড়েন রবিনা ট্যান্ডনের সঙ্গে। এরপরবর্তীকালে বিভিন্ন সময়ে রবিনার সঙ্গে একমঞ্চে আসতেই অস্বীকার করেন করিশ্মা।

কাজলের সঙ্গে বন্ধুত্ব
রবিনা ট্যান্ডনের সঙ্গে যখন অক্ষয় কুমারের সম্পর্ক বেশ খানিকটা বেড়ে ওঠে,তখন পিছিয়ে আসেন অজয়। অজমের জীবনে তখন প্রেমের গভীরতা আনতে শুরু করেন কাজল।

প্রেম ও ডেটিং
কাজলের সঙ্গে অজয় দেবগণের সম্পর্ক যত এগোতে থাকে, ততই তার খবর ছড়ায় ইন্ডাস্ট্রিতে। এক সাক্ষাৎকারে অজয় জানিয়েছিলেন কাজলকে তিনি প্রেমের প্রস্তাব দেননি , তাঁর সঙ্গে প্রেম হয়ে গিয়েছে। আর এই প্রেমের ঘারানা এক্কেবারে আলাদা।

প্রেম ও বিয়ে
কাজলের সঙ্গে অজয়ের প্রেম বহু সময়ের পর একটা পরিণতি পেয়েছে। আর তারপরই গাঁটছড়া বেঁধেছেন দু'জন। কাজল অজয়ের বিয়ে হয় মাহারাষ্ট্রীয় মতে। এরপর সুখী দাম্পত্য নিয়ে সংসার করতে থাকেন কাজল-অজয়।

কঙ্গনা-অজয়
পরবর্তীকালে 'ওয়ান্স আপ অন এ টাইম ইন মুম্বই' ছবিতে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে অজয় দেবগণের সম্পর্ক ঘিরে ওঠে বিতর্ক। শোনা যায় ফিল্মের প্রমোশন ঘিরে বেশ ঘনিষ্ঠ হতে থাকেন তাঁরা। যদিও পরবর্তীকালে দু'জনেই এই নিয়ে অস্বীকার করেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications