Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শ্রাবন্তীর সঙ্গে পাশে দাঁড়ানো ছেলেটি কে, তা দেখে কেনই বা অবাক হলেন সকলে?

শ্রাবন্তীর সঙ্গে পাশে দাঁড়ানো ছেলেটি কে, তা দেখে কেনই বা অবাক হলেন সকলে?

সিনেমা থেকে ব্যক্তিগত জীবন সব সময়েই সবকিছু নিয়েই চর্চায় থাকেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রী যাই করেন তাই তিনি সোশ্যাল মিডিয়া শেয়ার করে থাকেন। এবার অভিনেত্রীর প্রোফাইলে দেখা গেল এক নতুন ছবি। সেখানে তিনি একা নন। তাঁর সঙ্গে দেখা মিলেছে সোহেল দত্তের। কিন্তু কে এই সোহেল দত্ত? টলিউডে শিশু শিল্প হিসেবে তিনি এক সময় জনপ্রিয় ছিলেন। অনেক ধারাবাহিকেও অভিনয় করেছেন। সেই সঙ্গে ক্লাসরুম নামে এক সিনেমাতে তিনি নায়ক হিসেবে অভিনয় করেছেন। জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ীতে তিনি রোহিত সেনের ভাগ্নের ভূমিকায় অভিনয়ের সকল বিশেষ নজর আকর্ষণ করেছিলেন।

শ্রাবন্তীর সঙ্গে পাশে দাঁড়ানো ছেলেটি কে, তা দেখে কেনই বা অবাক হলেন সকলে?


শ্রাবন্তীর পাশে দাঁড়িয়ে এক মিষ্টি ছবি শেয়ার করেছেন সোহেল। সেই সঙ্গে লিখেছেন এক ক্যাপশন তিনি লিখেছেন, 'আমার সবচেয়ে ফেবারিট শ্রাবন্তী’। তবে সোহেলকে ভাইয়ের চোখেই দেখেন অভিনেত্রী। যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে তাতে সাদা কালো টি শার্ট এবং কালো জিনসে খোলা চুলে নজর কাড়া লুক নিয়ে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। অপর দিকে সাদা টি শার্ট ও নীল জিনসে দেখা মিলেছে সোহেলকে। যদিও তাঁদের ছবি দেখে অনেকই কুমন্তব্য করেছেন। আবার অনেকেই বলছেন বেশ সুন্দর।

বলা বাহুল্য, ওপার বাংলার ছবিতে অভিনয় করছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শান্ত খানের দেখা মিলবে তাঁর। সিনেমার নাম বিক্ষোভ। মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। সেখানে শান্ত খানের সঙ্গে অভিনেত্রীর সুন্দর রসায়ন দেখা যাচ্ছে। অভিনেত্রীর সুদক্ষ অভিনয় দেখে অবাক অনেকেই।

সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক শামীম আহমেদ রনি। আসন্ন ছবির নাম 'বিক্ষোভ’।সিনেমার গল্প কি নিয়ে? ২০১৮ সালে বাংলাদেশে একটি বাস দুর্ঘটনা ঘটেছিল, আর সেটাই কেন্দ্র করে গড়ে উঠেছে এই গল্পটি। ঘটনাটি ২০১৮ সালের ২৯ জুলাই ঢাকা বিমানবন্দর এলাকায় দুটি বাসের রেষারেষি শুরু হয়। আর এর কারণে সে সময়ে প্রাণ হারিয়েছিলেন দুই কলেজ পড়ুয়া। তাঁদের নাম রাজীব ও দিয়া। যদিও সেসময় এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশে ছাত্ররা বিক্ষোভ শুরু করেছিল। এই বিক্ষোভে কয়েক হাজার পড়ুয়া যোগদান করেছিলেন। এটি চলেছিল ৪ অগাস্ট পর্যন্ত। স্লোগান উঠেছিল নিরাপদ সড়ক চাই। আর সেই গল্পকে কেন্দ্র করে পরিচালক আনছেন নতুন ছবি। জানা গিয়েছে, এই সিনেমার কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে। করোনা ভাইরাসের কারণে এই ছবির শুটিং আটকে ছিল। জুন মাসের ১০ তারিখ এই ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+