‘আমি হিন্দু ভাই বোনদের কাছে ক্ষমা চাইছি’, জঙ্গি হামলা নিয়ে গর্জে উঠলেন কাশ্মীরি কন্যা হিনা খান
পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে দেশ। আর সেই ভূস্বর্গ এখন প্রাণহীন। থমথমে মিনি সুইজারল্যান্ড। এই ভূস্বর্গের বাতাসে শুধুই যেন হাহাকার। কাশ্মীরি কন্যা হিনা খান তিনি বৈসরণের উপত্যকায় যে মর্মান্তিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে কিন্তু তিনি সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ইনস্টাগ্রামে হিনা আর কী জানালেন, জানুন।
তিনি জানিয়েছেন, আমাদের দেশের জন্য এটি একটি অন্ধকার দিন। চোখে জল দিয়ে সমবেদনা জানাচ্ছি। কখনোই এই কঠিন বাস্তবকে এড়িয়ে যাওয়া যাবে না। মগজ ধোলাই হওয়া জঙ্গিরা নিজেদের মুসলিম বলে দাবি করেও যে অমানবিক আক্রমণ ঘটিয়েছে তা কল্পনার অতীত।

বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে একজন মুসলিমকে যদি তার ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হয় এবং তারপর কোনও না কোনও ভাবে তাকে মেরে ফেলা হয়, তাহলে সেই মর্মান্তিক ঘটনাও আমার কাছে কল্পনারও বাহিরে। আমার হৃদয় ভেঙ্গে যাচ্ছে। আমি একজন মুসলিম হিসেবে আমার সমস্ত হিন্দু ভাইবোনও আমার সহ নাগরিকদের কাছে ক্ষমা চাইছি।
যারা প্রাণ হারিয়েছেন, একজন ভারতীয় হিসেবে আমার হৃদয় আমার খুব কষ্ট হচ্ছে ।একজন মুসলিম হিসেবে আমার খুব খারাপ লাগছে। লজ্জা লাগছে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এই ঘটনায় মানসিকভাবেও বেশ বিধ্বস্ত তিনি। ক্যানসার আক্রান্ত হিনা বলেন, এই হামলায় আহত এবং নিহতদের ব্যক্তিদের জন্য আমি প্রার্থনা করছি। এটি আমার মানসিক স্বাস্থ্যের উপর যথেষ্ট প্রভাব ফেলছে।
পাশাপাশি তিনি এও বলেন, এযন্ত্রণা আমার একার নয়, এটি আমাদের দেশের প্রত্যেকটি দেশবাসীর। এই এই ঘৃণ্য অপরাধের তীব্র বিরোধিতা করে সকলের শান্তির জন্য আমি কামনা করছি। যারা এমন নরকীয় ঘটনা ঘটিয়েছে, তাদের তাদের আমি মন থেকে ঘেন্না করি।
তিনি বলেন, ভারত এর প্রতিশোধ নেবেই। আর তিনি বলেছেন, যারা এই কাজ করেছে তারা যে কোনও ধর্মই নিতে পারে। তারা আমার কাছে কখনোই মানুষ নয়, আমি এই ঘটনায় একজন মুসলিম হিসেবে খুব লজ্জা বোধ করছি।
আমি একজন ভারতীয় হিসেবে, আমার জাতি, আমাদের নিরাপত্তা বাহিনী ও আমাদের দেশকে শ্রদ্ধা করি। একজন ভারতীয় হিসেবে আমি বিশ্বাস করি আমার সুন্দর দেশে সকলেই নিরাপদ।
অভিনেত্রী বলেন, কাশ্মীরি তরুণ প্রজন্মের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি, ওদের মনে অখন্ড ভারতের প্রতি বিশ্বাস দেখতে পাচ্ছি। কাশ্মীরি হিন্দু পন্ডিত কাশ্মীরি মুসলিমরা একসঙ্গে, একই পরিবারের মতন বাস করেন। আমি আমাদের দেশের জন্য গর্ব অনুভব করি।
অভিনেত্রী আরও বলেন যারা এই ঘৃণ্য অপরাধ যারা করেছে তাদের বিচার হবেই। আমি একজন ভারতীয় হিসেবে, একজন মুসলিম হিসেবে, একজন মানুষ হিসেবে ন্যায় বিচার চাই। এই কঠিন সময়ে আমরা সকলে এক হয়ে ভারতকে সমর্থন করব। কোনও রাজনীতি নয়, কোন বিভাজন নয়, কোনও ঘৃণা নয়, যাই হোক না কেন আমরা প্রথমেই ভারতীয়। তারপর তিনি বলেন, জয় হিন্দ। তিনি জাতীয় পতাকার ইমোজিও শেয়ার করেছেন। তারপর তিনি লিখেছেন, শান্তি ও ভালোবাসা। আর এই পোস্টে অনেক অনুগামীরা কিন্তু লাইক ও কমেন্ট করেছেন।
পহেলগাঁওয়ের বৈসরণের তৃণভূমিতে পর্যটকদের লক্ষ্য করে গুলি ও ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। ২০১৯ সালের পুলওয়ামা বোমা হামলার পর এই অঞ্চলের সবচেয়ে বেশি মর্মান্তিক জঙ্গি হামলা হল এবার। আর যে ঘটনায় গর্জে উঠছে দেশবাসী।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications