Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কানের রেড কার্পেটে গুত্তির স্টাইলে ক্লিন বোল্ড তাবড় সুন্দরীরা

যে সে জায়গা নয়, এবার খোদ কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটেও 'ফুল খিলে হ্যায় গুলশন গুলশন'। কি? এখানেই মনটা হঠাত চমকে উঠে খুশি খুশি হয়ে গেল তো? আরে হওয়ারই তো কথা। কারণ বিশ্বের ঐতিহ্য আর গ্ল্যামারের আদর্শ পীঠস্থানের খোঁজ যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয় কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেট। আর এই বছর তো এখানে একের পর এক চমক দিচ্ছেন ভারতীয় তারকারা। তবে বলা বাহুল্য যে এবারের কান রেড কার্পেটে শো-স্টপার হলেন গুত্তি। নামটা আর তারসঙ্গে যে মুখ ভেসে উঠছে এই মুহূর্তে সকলের চোখের সামনে তা খুবই চেনা। কিন্তু এরই মধ্যে লুকিয়ে রয়েছে একটি অসাধারণ টুইস্ট, ক্রমশ প্রকাশ্য

গুত্তির ভাইরাল ছবি

দেশের অন্যতম সেরা স্ট্যান্ড আপ কমেডি শো হিসেবে পরিচিত 'দ্য কপিল শর্মা শো'তে গুত্তির চরিত্রটি প্রচণ্ড জনপ্রিয় আপামর দর্শকদের কাছে। আর সেই গুত্তির ভূমিকায় অভিনয় করা বিখ্যাত অভিনেতা সুনীল গ্রোভার সম্প্রতি নিজের এমন একটি ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন যা দেখে চোখ আটকে গিয়েছে সকলেরই। আর এখন ক্রমশ ভাইরাল হচ্ছে সুনীলের এই ছবি, যা দেখে হাসি থামাতেই পারছেন না ফ্যানেরা।

 'এক গুত্তি পরী'

'এক গুত্তি পরী'

সুনীল গ্রোভার সম্প্রতি তার জনপ্রিয় চরিত্র গুত্তির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর এই ছবি দেখে মানুষের মুখ থেকে হাসির ফোয়ারা কমার নামই নিচ্ছে না। কী এমন আছে সেই ছবিতে যে তা নিয়ে চলছে এত চর্চা? আসলে ছবিতে দেখা গিয়েছে কানের রেড কার্পেটে দাঁড়িয়ে ক্যামেরার সামনে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পোজ দিচ্ছে গুত্তি, ভাব খানা এমন যেন তাঁর মুখের উপরেই হাজার ফ্ল্যাশ বাল্বের ঝলকানি। কিন্তু এখানেই আছে 'কাহানি মে টুইস্ট' আর তা হল এই ছবি আসলে মর্ফ করে পোস্ট করেছেন সুনীল। আর তা নিয়েই হাসির রোল নেট দুনিয়ায়। ছবি দেখে বহু ফ্যানেরা কমেন্টে লিখেছেন, গুত্তিকে পুরো পরী লাগছে!

তুর্কি তারকার পোশাকে গুত্তি

তুর্কি তারকার পোশাকে গুত্তি

প্রসঙ্গত, অভিনেতা সুনীল গ্রোভার যে ছবিটি মর্ফ করেছেন তা আসলে তুর্কি তারকা মরিয়ম উজেরলির ছবি। তুরস্কের এই তারকা অভিনেত্রী ডিপ নেক সাদা আর পার্পল কম্বিনেশনের একটি পোশাক পড়েছেন এবং সেইসঙ্গে পিঠের দিকে রিবন দিয়ে তৈরি করা রয়েছে দুটি ডানার মত অংশ। এই পোশাকের জন্য সকলের কাছ থেকে অনেক প্রশংসাও পেয়েছেন মরিয়ম। তবে এখন সুনীলের গুত্তি স্টাইলে সেই পোশাকে পোস্ট করা ছবি চূড়ান্ত পছন্দ করছেন নেটিজেনরা। এমনকি এই ছবি লাইক করছেন বহু তারকাও। এই বছর কানের রেড কার্পেটে হেঁটেছেন অভিনেত্রী হিনা খান। তিনিও তাঁর হাসি থামাতে পারেননি ছবিটি দেখে। এবং কমেন্টে একটি হাসির ইমোজি দিয়ে ছবিতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন হিনা।

সুপারস্টার সুনীল

সুপারস্টার সুনীল

তবে গুত্তি হিসেবে সকলকে নির্মল আনন্দ দিলেও আসলে কিন্তু সুনীল গ্রোভারকে জাত অভিনেতা বলেই মনে করেন তাঁর সকল তারকা সহকর্মী এবং দর্শকরা। সুনীল গ্রোভার গত প্রায় দেড় দশক ধরে বিনোদন জগতে অত্যন্ত সক্রিয় অংশগ্রহণ করছেন। তিনি 'লেজেন্ট অফ ভগত সিং', 'ভারত', 'গব্বর ইজ ব্যাক' 'বাঘি' সহ একাধিক সুপারহিট ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন। এ ছাড়াও অনেক পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন এই অভিনেতা। তাঁকে সম্প্রতি দেখা গিয়েছিল 'সানফ্লাওয়ার' ওয়েব সিরিজে। এই ওয়েব সিরিজে সুনীল গ্রভারের ক্ষুরধার অভিনয় মন জয় করেছে দর্শকদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+