Allu Arjun: প্রেক্ষাগৃহে পদপিষ্টের ঘটনায় গ্রেফতার অভিনেতা আল্লু অর্জুন
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবার চরম বিপদে পড়লেন। এই মাসের শুরুতে 'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রিমিয়ারের দিন সিনেমা মুক্তিকে ঘিরে এবং অভিনেতাকে এক ঝলক দেখার জন্যে যে হুড়োহুড়ি পড়েছিল প্রেক্ষাগৃহে, তাতে পদপিষ্ট হয়ে এক মহিলা প্রাণ হারান। এবার সেই ঘটনায় অভিনেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল পুলিশ।
এখনও পর্যন্ত আল্লু অর্জুনের পি আর টিমের পক্ষ থেকে যা জানা যাচ্ছে, এই মামলায় তদন্ত প্রক্রিয়ায় সাহায্য করার জন্যেই তাঁকে পুলিশ থানায় নিয়ে গিয়েছে। অভিনেতা নিজের গাড়িতে যাননি। গিয়েছেন পুলিশের গাড়িতেই। এই বিষয়ে তাঁকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে। অভিনেতাকে চিক্কদপল্লী থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।

আল্লু অর্জুন-অভিনীত পুষ্প ২: দ্য রুল-এর প্রিমিয়ার চলাকালীন আরটিসি রোডে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায় গত ৪ ডিসেম্বর। আল্লু অর্জুনের ছবির মধ্যরাতের প্রিমিয়ারের সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আল্লু অর্জুনকে এক ঝলক কাছ থেকে দেখার জন্যে ভিড় জমান বহু মানুষ। আর তাতেই পদপিষ্ট হয়ে এক মহিলা প্রাণ হারান এবং কমপক্ষে দু'জন আহত হন।
যা জানা যাচ্ছে, স্ক্রিনিংয়ের আগে যখন বিশাল জনতা থিয়েটারের গেটের দিকে এগিয়ে যায়, তখন পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। প্রথম থেকে সিনেমা হলে খবর ছিল না, যে অভিনেতা সেখানে আসবেন। তাই সেই ভাবে ব্যবস্থাপনাও নেওয়া ছিল না। কিন্তু আচমকায় ঐ সন্ধ্যা থিয়েটারে চলে আসেন পুষ্পা।
আর তাতেই সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আল্লু অর্জুনের এক ঝলক দেখা পেতে আগ্রহী ভক্তরা অভিনেতা আসার সাথে সাথে এন্ট্রি গেটের দিকে ছুটে যান। মুহুর্তে এমনই পরিস্থিতি তৈরি হয়ে যায়, যে তা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো লাঠিচার্জ করতে হয়।
পুষ্পা ২-এর প্রিমিয়ার চলাকালীনই ঘটে এই ঘটনা। চরম বিশৃঙ্খলায় প্রাণ হারানো মহিলার নাম রেবতী, তিনি দিলসুখনগরে বসবাস করতেন। তিনি তার স্বামী এবং তাদের দুই সন্তানকে নিয়ে পুষ্পা ২ দেখতে গিয়েছিলেন। আর সেখানেই এই ঘটনাটি ঘটে। এতো ভিড়ের মধ্যে পড়ে রেবতী এবং তার ছেলে অজ্ঞান হয়ে পড়েন।
তারপরে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এলে তাঁদেরকে চিকিত্সার জন্য দুর্গা বাই দেশমুখ হাসপাতালে আনা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। হাসপাতাল থেকেই রেবতীকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর ছেলেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।
এরপরই এই ঘটনায় তৎপর হয়ে ওঠে পুলিশ। তদন্তে নেমে এর আগে তিনজনকে গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশ। আর এবার সরাসরি গ্রেফতার হয়ে গেলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications