Miss Universe: সৌন্দর্যের কোনও বয়স হয় না! বিশ্ব সুন্দরী হয়ে প্রমাণ করলেন আলেজান্দ্রা
Miss Universe: সৌন্দর্যের কোনও বয়স হয় না। এই কথাটাই আরও একবার প্রমাণ করে দিলেন আলেজান্দ্রা মারিশা রডরিগেজ (Alejandra Marisa Rodriguez)। ৬০ বছর বয়সে মিস ইউনিভার্সের (Miss Universe) খেতাব জিতে নিলেন তিনি।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেস (Buenos Aires) এর প্রতিনিধি হিসাবে এই খেতাব জিতেছেন ৬০ বছর বয়সের এই আইনজীবী (Alejandra Marisa Rodriguez)। পেশায় আইনজীবী এই মহিলা কার্যত নজির গড়েছেন। তাঁর বয়সে প্রথম কোনও মহিলা মিস ইউনিভার্সের (Miss Universe) খেতাব জিতলেন।

মোট ৩৪ জন ছিলেন ওই প্রতিযোগীতায় অংশগ্রহণকারী। তাঁদের বয়স ছিল ১৮ থেকে ৭৩ বছরের মধ্যে। ২৪ এপ্রিল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর সেখানেই বয়সকে হার মানিয়ে খেতাব (Miss Universe) জিতে নেন আলেজান্দ্রা। হাইস্কুলে পড়াশোনা শেষ করে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন বিশ্ব সুন্দরী (Alejandra Marisa Rodriguez)।
পাশাপাশি আইন নিয়ে চর্চা চালিয়ে যান। এবং ডিগ্রি অর্জন করেন। আলেজান্দ্রা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এক হাসপাতালে লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে কাজ করতেন তিনি (Alejandra Marisa Rodriguez)। মিস ইউনির্ভাস প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা সেভাবে ভাবেননি আলেজান্দ্রা। কিন্তু ২০২৩ সালে নিয়ম বদলের পরেই অংশ নেওয়ার ইচ্ছা হয় তাঁর।
১৯৫২ সাল থেকে এই (Miss Universe) প্রতিযোগিতা শুরু হয়। তখন নিয়ম ছিল, প্রতিযোগীর বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। এছাড়াও আরও নিয়ম ছিল যে মহিলাকে অবিবাহিত হতে হবে। এমনকি সন্তান থাকাও চলবে না। গত বছর মিস ইউনিভার্সে (Miss Universe) বদলে যায় অংশগ্রহণের নিয়ম।
সংশ্লিষ্ট আধিকারিকরা জানান, প্রতিযোগীর বয়স হতে হবে ১৮ থেকে ৭৩ বছরের মধ্যে। এরপরেই এই বিশ্ব সুন্দরীর মঞ্চে আলেজান্দ্রা মারিশা রডরিগেজ (Alejandra Marisa Rodriguez) অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও ৬০ বছর বয়সে এমন সৌন্দর্যের রহস্য কী তা জানিয়েছেন আলেজান্দ্রা।
জানিয়েছেন, তাঁর লাইফস্টাইলই এমন সৌন্দর্যের কারণ। স্বাস্থ্যকর জীবন যাপন পছন্দ করেন। পরিনিত খাওয়া-দাওয়া এবং শরীর চর্চার মধ্যে থাকা উচিত বলে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন আলেজান্দ্রা মারিশা রডরিগেজ। অন্যদিকে এই বয়সে মিস ইউনিভার্সে (Miss Universe) এর খেতাব জয় অনেক মহিলাকে অনুপ্রাণিত করবে বলেই মন্তব্য করেছেন তিনি। আগামীদিনে আরও মহিলা এই বয়সে মিস ইউনির্ভাসের মঞ্চে অংশ নেবেন বলেও মনে করা হচ্ছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত? -
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনও আলোচনা হয়নি, ট্রাম্পের দাবি ভুয়ো বলে অস্বীকার












Click it and Unblock the Notifications