Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্বামী-স্ত্রী হয়ে গেলেন দীপিকা ও রণবীর, দেখুন মেগা-বিয়ের সেরা ২৭টি ছবি

পাকাপাকিভাবেই এবার তারকা দম্পতির সিলমোহরটা লাগিয়ে নিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বলিউডে হেভিওয়েট তারকা দম্পতির তালিকায় সংযোজিত হল আরও দু'টি নাম।

পাকাপাকিভাবেই এবার তারকা দম্পতির সিলমোহরটা লাগিয়ে নিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বলিউডে হেভিওয়েট তারকা দম্পতির তালিকায় সংযোজিত হল আরও দু'টি নাম। 'রামলিলা'-র পর যে সম্পর্ক নিয়ে হাজারো গুঞ্জন থাকলেও ছিল না প্রকাশ্যের সাড়ম্বর ঘোষণা। এবার তা হয়েই গেল। এখন থেকে দীপিকা ও রণবীর স্বামী-স্ত্রী। নিজের দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে নয়নাভিরাম এক দ্বীপে চার-হাত এক করেছেন বলিউডের দুই তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

'বিগ ফ্যাট ওয়েডিং'- বলতে যা বোঝায় দীপিকা ও রণবীরের বিয়েটা ঠিক সেরকমই। একান্ত পারিবারিক এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে এই বিবাহ-অভিযান। বিয়ে ঘিরে এতটাই সতর্কতা ছিল যে সেখানে সরকারিভাবে সংবাদমাধ্যমের প্রবেশ করা হয়েছিল নিষিদ্ধ। কিন্তু, বলিউড-এর হট-কাপল-কে কি এভাবে একলা ছেড়ে দেওয়া যায়! স্বাভাবিকভাবেই ইটালি-র লেক কোমো-তে লেকের জলেই বোট ভাসিয়ে দীপিকা ও রণবীরের বিয়ের উপর চলেছে সংবাদমাধ্যমের নজরদারি। পাপারাজিৎ-দের ক্যামারের লেন্স সারাক্ষণই তাক করেছিল লেক কেমোর চারপাশে। এমনই কিছু ও ভিডিও তুলে ধরা হয়েছে আপনাদের জন্য।

বিবাহ-বন্ধনে দীপিকা ও রণবীর

ভারতীয় সময় বিকেল ৪টে এবং ইটালির স্থানীয় সময় অনুযায়ী সকাল ৭টা বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। বরযাত্রীদের হাতে নারকোল তুলে দিয়ে কোঙ্কনি প্রথা মেনে অতিথিদের স্বাগত জানান দীপিকার বাবা তথা প্রাক্তন বিশ্ব-ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন।

সাদা-কালো স্যুট রণবীর ও সাদা গাউন-এ দীপিকা

কোঙ্কনি ও সিন্ধি- দুই মতেই বিয়ে হয়। বিয়েতে রণবীর ও দীপিকা-কে তাই দুই ধরণের পোশাক পড়তে হয়েছে। একটি মতে রণবীর পড়েছিলেন সাদা-কালো স্যুট। যার উপরের অংশ ছিল সাদা এবং প্যান্টের অংশ ছিল কালো। আর দীপিকা পড়েছিলেন সাদা গাউন।

বিয়ের ভিডিও

লেক কোমো-তে দীপিকা-রণবীরের বিয়ের ভিডিও উঠেছে। তবে এই ভিডিও-তে উঠেছে লেকের উপর বোট নিয়ে ঘুরে বেড়ানো পাপারাৎজি-দের হাতে। এরা দূর থেকেই দীপিকা ও রণবীরের বিয়ের ভিডিও তুলেছেন। যা পৌঁছেছে আমাদের হাতেও।

বিয়ের পনেরো ঘণ্টা আগে দীপিকার সাজ

মঙ্গলবার প্রাক-বিবাহ আচারে অংশ নেন দীপিকা। সে সময় এমন সাজে ই নাকি সজ্জিত হয়েছিলেন তিনি।

বিয়ের আগে ভিলার সজ্জা

লেক কোমোর এই বিলাশ-বহুল রিসর্টে-ই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে দীপিবীর। সেই রিসর্টের একটি ভিডিও বুধবার প্রকাশ পেয়েছে ইনস্টাগ্রামে।

চলছে বিবাহ অনুষ্ঠান

দীপবীরের বিবাহ অনুষ্ঠানি তখন শুরু হয়েছে। আর সে সময় পাপারাৎজি-দের তাক করা ক্যামেরা লেন্সে বন্দি হয়েছে এই ভিডিও।

প্রকৃতির স্বর্গে যেন কাঙ্খিত মিলন

আল্পসের পাদদেশে সুবিশাল লেকের রাজ্যে এই রিসর্ট। যেন প্রাকৃতিক ঐশ্বর্য ঢেলে পাওয়া এক স্বর্গ। আর সেই প্রকৃতির নয়নাভিরাম কোলেই দীপিকা ও রণবীর তাঁদের ছয় বছরের প্রেমকে পূর্ণতা দিলেন।

ইটালি-তে যুগলে

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এই ছবিটি-কে দাবি করা হচ্ছে বিয়ের একদিন আগের। যেখানে রণবীর ও দীপিকা-কে বেশ হাল্কা-মেজাজেই পাওয়া যাচ্ছে।

মিস্টার অ্য়ান্ড মিসেস দীপবীর

এই সেই ছবি যা পাপারাৎজি-দের লেন্সে ধরা পড়েছে। দীপিকা ও রণবীর তাঁদের বিয়ে নিয়ে এতটাই গোপনীয়তা বজায় রেখেছিলেন যে নিরাপত্তার ফাঁক গলে সেখানে মাছির প্রবেশও সম্ভব ছিল না। পাপারাৎজি-দের ক্যামেরায় দীপবীরের বিয়ের সময়কার যে ছবি ধরা পড়েছে, তারমধ্যে এই ছবিটি সেরা। এতে দীপিকা ও রণবীর-কে পিছন দিক থেকে দেখা যাচ্ছে। রণবীরের একদম বাঁদিক ঘেঁষেই রয়েছেন দীপিকা। দুজনের পরণেই সাদা পোশাক। তবে, রণবীরের প্যান্টের রঙ ছিল কালো।

বিয়ের অতিথিদের আগমন

ছবিতে দেখা যাচ্ছে দীপিকা ও রণবীরের থেকে কোনও অংশে কম যাননি অতিথিরাও। বলিউডে-র এই মেগা বিয়েতেও এঁদের সাজও ছিল চোখে পড়ার মতো।

সাজগোজে মাতালেন রণবীরের দিদি

এই ছবিতে যে মহিলাটিকে দেখা যাচ্ছে তিনি রণবীরের দিদি। লেক কোমোয় বোট থেকে নামতে দেখা যাচ্ছে রণবীরের দিদিকে। অফ-হোয়াইট রঙ এবং তার উপরে জরির কাজ করা পোশাকে চারিদিকে চোখ ধাঁধিয়ে দিয়েছেন তিনি।

রাজকীয় খানা-পিনার আয়োজন

আল্পসের পাদদেশে লেক কোমোর এই বিলাস-বহুল প্রাসাদ-এর মজাই হল এক 'ম্যাজেস্ট্রিক ফিলিং' মানে 'রাজকীয় অনুভব'। আর সেই অনুভব ফুটে উঠেছে দীপিকা ও রণবীরের বিয়েতে। বলতে গেলে রয়্যাল রিসেপশন-এ ছিল এমনই এলাহি খানার আয়োজন।

বর বেশে রণবীর

রিচ গোল্ড আর সাদা শেরওয়ানি এবং সঙ্গে স্পোর্টিং মুসটাচ বা গোঁফ-এ রণবীরের সজ্জা। এমনভাবে সেজেই বিয়ের পিড়িতে বসেছিলেন রণবীর

বিয়ের আগে রণবীরের উদ্দাম নৃত্য

বিয়ের আগের রাতে লেক কোমো-তে বসেছিল প্রাইভেট পার্টি। আর তাতেই তাঁর ভাইরাল নাচে সকলকে মাত করে দেন রণবীর। 'ছাম্মা ছাম্মা- বাজে রে পায়জানিয়া' গানের তালে নেচে ধুম মাচিয়ে দেন তিনি।

সঙ্গীতেও রণবীরের নাচ

লেক কোমো থেকে পাওয়া খবরে জানা গিয়েছে যবে থেকে বিয়ের জন্য এখানে পা রেখেছেন রণবীর তখন থেকেই নাকি সুযোগ পেলে খালি নেচেই গেয়েছেন 'ব্য়ান্ড বাজা বারাত'-এর নায়ক। সঙ্গীতেও জবরদস্ত নাচ করেছেন সকলের মনও জিতে নিয়েছেন তিনি।

কম যান না দীপিকা

লেক কোমো থেকে প্রকাশিত হওয়া এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দাবি করা হয়েছে সঙ্গীতের জন্য নাকি এভাবেই নাচ প্র্যাক্টিস করেছেন দীপিকা।

নীল জলরাশির উপর দিয়ে বিবাহ বাসরে অতিথিরা

লেক কোমোতে বিয়ের আসরে দীপবীর একান্তভাবেই গুটিকয়েক আত্মীয় এবং বন্ধুদের নিমন্ত্রণ করেছিলেন। বিয়ের আগে এই সব অতিথিদের অধিকাংশকেই লেক কোমোর বিভিন্ন রিসর্টে রাখা হয়েছিল। সেখান থেকে তাঁদেরকে বোটে করে নীল জলের লেকের উপর দিয়ে নিয়ে আসা হয় বিবাহ বাসরে। তারই ছবি ধরা পড়েছে এখানে।

বিয়ের পোশাকে রণবীরের স্পষ্ট ছবি

পাপারাৎজি-রা লাইন দিয়ে লেক কোমোর উপরে সমানে ঘোরাফেরা করছিলেন। কখনও পাওয়া যাবে এই মেগা বিয়ের দুই মূল চরিত্রকে। পাপারাৎজি-দের এহেন চেষ্টায় শেষপর্যন্ত ধরাই পড়ে গিয়েছেন রণবীর। লেক কোমোর যে ভিলায় বিয়ে করেছেন দীপিকা ও রণবীর, তার পোর্টিকো-তে দেখা মিলে যায় রণবীরের। রীতিমতো বিয়ের পোশাকে। সাদা-কালো স্যুট পরিহিত রণবীর। তাঁর সামনে থাকা মহিলার চেহারাটা পরিস্কার না হলেও দাবি করা হচ্ছে ওটা দীপিকা।

পাশাপাশি দাঁড়ালেন দীপিকা ও রণবীর

লেক কোমোর ভিলার পোর্টিকোতে ধরা গেল নব দম্পতিকে। সাদা পোশাক পরিহিত দীপিকা ও রণবীর। দীপিকার খোপা আবার ফুলের মালা দিয়ে প্যাঁচানো।

দীপবীরের বিবাহস্থলের সৌন্দর্য

লেক কোমোর যে ভিলায় দীপবীর দাম্পত্যের বন্ধনে আবদ্ধ হয়েছেন সেই স্থানের সৌন্দর্য ধরা পড়েছে একটি ভিডিও। যা বিবাহ শুরু হওয়ার খানিকক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়।

ক্যামেরাবন্দি প্রকাশ পাড়ুকোন

ক্যামেরাবন্দি হয়েছেন দীপিকার বাবা তথা প্রাক্তন ব্যাডমিন্টন বিশ্ব-তারকা প্রকাশ পাড়ুকোনও। রীতিমতো ধুতি-পাঞ্জাবি পড়ে তাঁকে বিবাহস্থলে প্রবেশ করতে দেখা যায়।

অতিথিদের আগমনের ছবি

বিবাহ-এ যোগ দেওয়া অতিথিদের এমনই ছবি ধরা পড়েছে। ট্র্যাডিশনাল এই ম্যারেজে ড্রেস-কোড যে বেঁধে দেওয়া হয়েছিল তা অতিথিদের পোশাক দেখেই বোঝা যাচ্ছে।

অতিথিদের আগমনের ভিডিও

লেক কোমোয় বোটে চাপিয়ে অতিথিদের বিবাহস্থলে পৌঁছে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ পেয়েছে। সঙ্গে সঙ্গে দেখা গিয়েছে এই হাইপ্রোফাইল বিয়ে ঘিরে থাকা নিরাপত্তার বহরটাও।

উপহারের বদলে 'ডোনেশন'

দীপবীর-এর বিয়ের রিসেপশন হবে মুম্বই-এর গ্র্য়ান্ড হায়াত হোটেলে। সেখানে আগত অতিথিদের উদ্দেশ্যে একটি আর্জি রেখেছেন দীপবীর। তাঁদের বিনিত অনুরোধ উপহার বদলে 'ডোনেশন'-এর। 'দ্য লাইভ লাভ লাফ ফাউন্ডেশন'-এর উদ্দেশে এই 'ডোনেশন' দিতে বলা হয়েছে। সেই সঙ্গে অবশ্য আরও একটি বিষয় রয়েছে দীপবীর-এর বিয়ের কার্ডে। আর তা হল কিউ আর কোড। এই কোড স্ক্যান হলেই তবেই অনুমতি মিলবে রিসেপশনে ঢোকার।

বিয়ের শেরওয়ানি-তে রণবীর

বিয়ের মুহূর্তে রণবীরের লুক ছিল পাগল করে দেওয়ার মতো। তাঁর মহিলা ভক্তকূল নিশ্চয় এমন লুকে প্রিয় নায়ককে দেখে উত্তেজনায় টগবগ করেই ফুটছেন। রিচ গোল্ড-এর এই শেরওয়ানি-তে রণবীর দাড়ি কেটে ফেলে গোফটা-কে হাল্কা স্মুথ-টাচ দিয়েছিলেন। বিয়ের জন্য নাকি এমন মারকাটারি লুকটা আগে থেকে ছকে ফেলেছিলেন 'বাজিরাও মস্তানি'-র নায়ক।

বিজ্ঞাপনে আমূলের শুভেচ্ছা

দীপবীর বিয়ে করছেন অথচ তাঁদের শুভেচ্ছা না জানিয়ে কি পারে আমূল! তাই বিয়ের খবর আসতেই টুইটারে এমনই বিজ্ঞাপন প্রকাশ করে দুগ্ধজাত পণ্যে দেশের এই অগ্রণী সংস্থা।

আকাশ লাল করে ফাটল আতসবাজি

দীপবীরের দেশে দূষণের জন্য আতসবাজি-র সময়সীমায় বিধিনিষেধ রয়েছে। কিন্তু, ইটালিতে তেমন কোনও নিয়ম এখনও লাগু হয়নি। ফলে বিয়ের পর্ব মিটতেই রাতের অন্ধকারে লেক কোমোর আকাশ লাল করে ফাটল আতসবাজি। যেন জানান দিল বলিউডে এক পূর্ণতা পেল আরও এক 'প্রেমের কাহিনি'।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+