হতে পারে বিতর্ক, তার আগেই নাম বদলাল কিয়ারা–কার্তিক অভিনীত আগামী সিনেমার
নাম বদলানো হল কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবাণী অভিনীত 'সত্যনারায়ণ কি কথা' সিনেমার। এখন এই সিনেমার নাম বদলে রাখা হয়েছে 'সত্যপ্রেম কী কথা'। প্রথম যখন এই সিনেমার নাম সামনে আসে তখন দাবী করা হয় যেএই সিনেমার নাম ভাবাবেগে আঘাত করতে পারে, তাই গত বছরই সিনেমার নির্মাতা এই সিনেমার নাম পরিবর্তনের কথা ঘোষণা করেছিলেন। এই সিনেমার অভিনেত্রী কিয়ারা আদবাণীর জন্মদিনের দিনই কার্তিক আরিয়ান অভিনেত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নতুন নামও প্রকাশ্যে আনেন। এই জুটিকে সম্প্রতি দেখা গিয়েছে 'ভুল ভুলাইয়া ২' সিনেমায়।

গত বছর থেকে 'সত্যনারায়ণ কি কথা' নাম নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। রবিবার কার্তিক শোনালেন ছবির বদলে যাওয়া নাম। সঙ্গে শেয়ার করে নিলেন ফার্স্ট লুকও। ছবিতে কার্তিকের চরিত্রের নাম 'সত্যপ্রেম'। আর কিয়ারার নাম 'কথা'। ছবির টিজার পোস্টারে একটি সাদা রঙের পোশাক পরে আছেন কিয়ারা। আর কার্তিক পরেছেন ধুসর রঙের টি-শার্ট আর কালো জ্যাকেট। ছবিটা শেয়ার করে কার্তিক লিখেছেন, 'হ্যাপি বার্থ ডে কথা। --তুমহারা সত্যপ্রেম।' কার্তিকের পোস্টের জবাবে কিয়ারা লেখেন, 'দেখা হবে সত্যু সত্য প্রেম কি কথা-এর সেটে।'
এই সিনেমাটিতে দারুণ দারুণ গান থাকবে বলে জানা গিয়েছে। সিনেমার পরিচালক জাতীয় পুরস্কার-জয়ী সমীর বিদ্যান, যিনি ২০১৯ সালে মারাঠি নাটক 'আনন্দী গোপাল'-জন্য প্রশংসিত। গত বছর জুলাই মাসে সমীর একটা স্টেটমেন্ট ইস্যু করে এই নাম পরিবর্তন করে। অনেকেরই দাবি ছিল 'সত্যনারায়ণ কি প্রেম কথা' নাম আঘাত হানতে পারে হিন্দু ভাবাবেগে। সেই সময় বিবৃতিতে জানানো হয়, 'একটা সিনেমার নাম এমন যা ক্রিয়েটিভ প্রক্রিয়ার মাধ্যমে উঠে আসে। আমরা আমাদের সদ্য ঘোষিত হওয়া সিনেমা সত্যনারায়ণ কি কথা'-র নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। যদিও কাউকে আঘাত দেওয়ার কোনও ইচ্ছে আমাদের ছিল না। প্রযোজক থেকে শুরু করে ছবির ক্রিয়েটিভ টিম এই ব্যাপারে সহমত। আমরা আমাদের এই নতুন প্রেম কাহিনির নতুন ঠিক হওয়া নাম ঘোষণা করব খুব জলদি।' এই সিনেমার মাধ্যমে দর্শকরা ফের কিয়ারা-কার্তিক ম্যাজিক দেখতে পারবেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে কিয়ারা ও বরুণ ধাওয়ানের সিনেমা যুগ যুগ জও। যেখানে অনিল কাপুর ও নীতু সিংকেও দেখা গিয়েছে। এরপর কিয়ারার হাতে রয়েছে 'সত্যপ্রেম কি কথা'। অন্যদিকে কার্তিক আরিয়ান এই সিনেমার পাশাপাশি গণেশ আচার্যের সিনেমা শেহজাদাতেও কাজ করছেন, যার শুটিং শুরু হয়ে গিয়েছে। কাজের পাশাপাশি কিয়ারা দুবাইতে তাঁর জন্মদিন পালন করছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অন্যদিকে সারা আলি খানের সঙ্গে নাকি ডেট করছেন কার্তিক, অত্যন্ত বি-টাউনে সেরকমই গুঞ্জন।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications