সম্পর্কে রয়েছেন সারা আলি খান–কার্তিক আরিয়ান, গোপন খবর জানালেন করণ জোহর

কফি উইথ করণ সপ্তম সিজন আজ থেকে শুরু হয়ে গিয়েছে এবং দর্শকরা প্রথম এপিসোড দেখার জন্য অত্যন্ত উদগ্রীব। এই শোয়ের আগে করণ জোহর সংবাদমাধ্যমের সঙ্গে কিছু ক্যান্ডিড মুহূর্ত আলোচনা করেন, যা এই শোয়ের প্রধান ইউএসপি হতে চলেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে করণ জোহর খুব গর্বের সঙ্গে স্বীকার করেন যে তিনি খুব গর্বিত যে তার কাউচ অনেক সম্পর্ক প্রকাশ্যে এনেছে।

সম্পর্কে রয়েছেন সারা আলি খান–কার্তিক আরিয়ান

কাউচে যাঁরা এসে ভাগ্যবান হয়েছেন এবং আলিয়া ভাট-রণবীর কাপুর, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ যাঁরা ইতিমধ্যেই করণের চ্যাট শোতে এসে নিজেদের মনের মানুষকে খুঁজে পেয়েছেন সে প্রসঙ্গে করণ বলতে গিয়ে বলেন, '‌সারা আর কার্তিকও তাই। একই কাউচে বসে সারা স্বীকার করেছেন যে তাঁর কার্তিকের প্রতি ক্রাশ রয়েছে এবং তাঁরা ডেট শুরু করে দেন। অন্যদিকে আলিয়া বছরের পর বছর তাঁর রণবীরের প্রতি ভালোলাগা প্রকাশ করেছেন আর এখন দেখুন আলিয়া রণবীরকে বিয়ে করে মাও হতে চলেছেন। ক্যাটরিনাও আমার শোতে এসে জানিয়েছিলেন তাঁকে ভিকি কৌশলের পাশে মানায় আর আজকে দেখুন তাঁরাও বিবাহিত।'‌
করণ জোহর আরও বলেন, '‌আমি সবসময় কৃতিকে বলি আমায় কিছু নাম বলতে এবং সেটা ঘটে যাবে।'‌ প্রকৃতপক্ষে করণ জোহরের শো লাভ বার্ডসের হাব হতে চলেছে এবং উত্তেজনায় ভরা পর্বগুলি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না দর্শকরা। তারকাদের বিতর্কিত বিবৃতি প্রসঙ্গে করণ জানিয়েছেন যে তিনি কখনও তাঁদের অনুমতি ব্যাতীত কিছুই করবেন না। কোন‌ও তারকা যদি মনে করেন যে তিনি বেশি বলে ফেলেছেন এবং সেটা যাওয়া উচিত নয় শোতে তবে তা এডিট করে দেওয়া হবে। এই শো করণ ও তাঁদের সম্পর্কের চেয়ে বড় নয়।
কফি উইথ করণ শুরু হয় ২০০২ সালে এবং প্রায় দু'‌দশক ধরে চলা এই চ্যাট শো-এর বিশাল বড় ফ্যান ফলোয়িং রয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই চ্যাট শো। প্রথমদিন করণের কাউচে আসবেন রণবীর সিং ও আলিয়া ভাট। এছাড়াও আমরা অক্ষয় কুমার, সামান্থা রুথ প্রভু, সারা আলি খান, জাহ্নবী কাপুর সহ একাধিক তারকাদের দেখতে পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+