ফের চর্চায় 'দেশু' জুটি! দেব-শুভশ্রীকে নিয়ে রাজের মন্তব্যে তোলপাড় টলিপাড়া, কী জানিয়েছেন পরিচালক?
দেব এবং শুভশ্রী, এই দুই নাম একসাথে এলেই আজও আলাদা করে কিছু বলার দরকার পড়ে না। সময় বদলেছে, জীবন এগিয়েছে, তবুও 'দেশু' জুটির প্রতি অনুরাগীদের ভালোবাসা এতটুকুও কমেনি। সম্প্রতি এক লাইভে দেব এবং শুভশ্রীকে একফ্রেমে দেখেই আবার সেই পুরনো আবেগে ভেসেছেন ভক্তরা। মন্তব্যের ঘরেই ভেসে আস্তে থাকে একের পর এক দাবি। কেউ কেউ আবার প্রাক্তন সেলেব জুটিকে বাস্তব জীবনেও একসঙ্গে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

আর এই আবেগ নিয়ে প্রশ্ন উঠতেই মুখ খুলেছেন শুভশ্রীর স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী। এক সাক্ষাৎকারে তিনি অকপটে বলেছেন যে, "একসময় আমারও মনে হয়েছিল দেব এবং শুভশ্রীর জুটি বাস্তব জীবনেও হলে মন্দ হত না। তবে বাস্তবতা অনেকটাই আলাদা আলাদা। শুভশ্রী আমার কপালে ছিল।" সেইসঙ্গে দেবকেও ভালো মানুষ বলে উল্লেখ করেছেন রাজ।
উল্লেখ্য, রাজ চক্রবর্তীর পরিচালনাতেই একসময় পর্দায় ঝড় তুলেছিল দেব এবং শুভশ্রীর রোম্যান্স। একের পর এক সুপারহিট সিনেমা দর্শকের মনে জায়গা করে নিয়েছে। দীর্ঘ বিরতির পর এবার পুজোয় 'দেশু ৭'-এ ফের একসাথে ফিরছেন তাঁরা। আর সেই খবর ছড়িয়ে পড়তেই আবার টলিপাড়ায় নস্ট্যালজিয়ার হাওয়া।
তবে দেব এবং শুভশ্রীর স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, অতীত নিয়ে টানাটানি নয়। অনুরাগীদের উদ্দেশ্যে তাঁরা অনুরোধ করেছেন, কাজের জন্য ভালোবাসা থাকুক, কিন্তু ব্যক্তিগত জীবনের সঙ্গীদের যেন একেবারেই আক্রমণ না করা হয়। রাজ এবং রুক্মিণীর সম্মান তাঁদের কাছেও সমান ভাবে গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে, প্রেম নয় বরং পর্দার রসায়ন এবং পুরনো স্মৃতিই এখন ফের আলোচনার কেন্দ্রে রয়েছে। পুজোর আগে 'দেশু' জুটি যে আবার টলিপাড়াকে নাড়াচ্ছে, তা বলাই যায়।












Click it and Unblock the Notifications