Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Geeta Bali: প্রেমে পাগল বলিউড! মুখের উপর অভিনেত্রীর সঙ্গে রোমান্সে না বলেন রাজেন্দ্র কুমার

Geeta Bali: প্রায় চার দশক বলিউডে রাজ করেন রাজেন্দ্র কুমার! একটা সময় ছিল যখন অভিনেতার অন্তত ছয় থেকে সাতটি সিনেমা এক সঙ্গে চলত সিনেমাহলে। ৬০ এর দশকে রাজেন্দ্র কুমারের অভিনয় ঝড় তুলেছে বলিউডে। নানা রকম চরিত্রে কাজ করেছেন তিনি।

শুধু তাই নয়, সেই সময় একাধিক অভিনেত্রীর ( Shammi Kapoor And Geeta Bali Love Story) সঙ্গে রীতিমত রোমান্স করতেও দেখা গিয়েছে রাজেন্দ্র কুমারকে। কিন্তু সেই সময়ের অন্যতম সুন্দরী নায়িকা গীতা বালির সঙ্গে রোমান্সে জড়াননি। এমনকি একসঙ্গে অভিনয় করলেও কখনও স্বামী কিংবা প্রেমিক চরিত্রে নায়িকার সঙ্গে রোমান্সে জড়াননি।

ছবি সৌ:ফিল্মিবিট

রাজেন্দ্র কুমার হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন 'পতঙ্গ' ছবির মাধ্যমে। আর তাতে সেকেন্ড লিড রোলে অভিনেতাকে দেখা যায়। আর তাতে সবার নজরে চলে আসেন রাজেন্দ্র কুমার। যদিও ১৯৯৫ সালে 'বচন' বলে একটি সিনেমাতে একেবারে লিডে রোল পান তিনি।

আর সেই ভূমিকাতে গীতা বালিকে গুরুত্বপূর্ণ ভূমিকাতে দেখা যায়। যদিও সেই সিনেমাতে রাজেন্দ্র কুমারের বোনের ভূমিকাতে দেখা যায় গীতাকে। সেই সময় একেবারে সুপারহিট হয় সেই ছবি। কিন্তু একটাই আফসোস এই সিনেমার পর কোনও দিনই রাজেন্দ্র কুমার গীতা বালির সঙ্গে কাজ করেননি।

  • Geeta Bali: কোন কারনে ঘনিষ্ট দৃশ্যে দেখা যায়নি তাঁদের

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী 'বচন' একেবারে সুপারহিট হওয়ার পর ছবির নির্মাতা রাজেন্দ্র এবং গীতা বালিকে নিয়ে একটি রোমান্টিক সিনেমা তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু তাতে শুনেই নাকি অভিনেতা মুখের উপর না বলে দেন। কিন্তু কেন!

শোনা যায় 'বচন' সিনেমাটিকে গীতা রাজেন্দ্র'র বোন হিসাবে কাজ করেছে। আর এরপর থেকেই নাকি বোন হিসাবেই গীতাকে দেখতে শুরু করেন অভিনেতা। আর সেই কারনে কোনও ঘনিষ্ট দৃশ্যে তাঁর সঙ্গে অভিনয় করতে চাননি তিনি। বাস্তবেও একে অপরকে ভাই-বোনের সম্পর্কেই দেখেছিলেন বলে খবর।

  • Geeta Bali: কাপুর পরিবারের বউ

বলে রাখা প্রয়োজন, গীতা বালী কাপুর পরিবারের স্ত্রী। বয়সে ছোট শাম্মী কাপুরকে বিয়ে করেছিলেন তিনি। গীতা তার সময়ের অন্যতম জনপ্রিয় বলিউড অভিনেত্রী ছিলেন। যেমন দেখতে তেমনই অভিনয়! আর তাতেই মজেছিলেন সেই সময়ের সিনে-দর্শকরা।

অনেকে বলেন গীতার সামনে নাকি চকচকে হিরের জৌলস অনেক কম। যদিও গীতা শাম্মী কাপুরের স্ত্রী হন এবং কাপুর পরিবারের পুত্রবধূ হওয়ার পরেই ফিল্ম ইন্ডাস্ট্রিকে আলবিদা জানান গীতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+