Katrina Kaif : দীপিকার পর কি এবার গুড নিউজ দেবেন ক্যাটরিনা? হঠাৎ কেন লন্ডনে ছুটলেন ভিকি
মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। বেবিবাম্প ক্রমশ স্পষ্ট হতে শুরু করে দিয়েছে। এরই মাঝে আবার জল্পনা শুরু হয়ে গিয়েছে ক্যাটরিনা কাইফকে নিয়ে। এখন লন্ডনে রয়েছেন অভিনেত্রী। হঠাৎ করেই সেখানে উড়ে গিয়েছেন ভিকি কৌশল। তার মধ্যেই ক্যাটরিনার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে।
তাই নিয়ে দুয়ে দুয়ে চার করতে সময় নেননি নেটিজেনরা। এরই মাঝে জল্পনা শুরু হয়ে গিয়েছে তাহলে কি মা হতে চলেছে ক্যাটরিনাও। ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার বয়সের ফারাক অনেকটাই। টাইগার-৩ রিলিজের আগে একবার ক্যাটরিনার মা হওয়ার জল্পনা শুরু হয়েছিল। প্রকাশ্যে তাঁকে দেখা যাচ্ছিল না।

হঠাৎ কেন জনসমক্ষ এড়িয়ে চলছেন অভিনেত্রী এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। শেষবার বিজয় সেতুপতির সঙ্গে সিনেমায় দেখা গিেয়ছিল তাঁকে। তারপরে আর তাঁকে পেজ থ্রির কোনও পার্টিতেও দেখা যায়নি। তাহলে কোথায় রয়েছেন ক্যাটরিনা। কেন হঠাৎ করে অন্তরালে রয়েছেন অভিনেত্রী এই নিয়ে নানা প্রশ্ন শুরু হয়েছে নেটপাড়ায়।
যদিও বিয়ের পর থেকেই ক্যাটরিনা কবে মা হচ্ছেন এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। বেশি দেরি কেন করছেন এরকম নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল। বেশি বয়স হয়ে যাচ্ছে কবে মা হবেন ক্যাটরিনা এই নিয়ে নেটপাড়ায় রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। দীপিকা পাড়ুকোন যখন মা হতে চলেছেন খবর প্রকাশ্যে এসেছে তখন ক্যাটরিনাকে নিয়ে আরও জল্পনা শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications