Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিয়ের আগে গর্ভবতী হয়ে পড়ার গুঞ্জন কোন কোন অভিনেত্রীর সঙ্গে জড়িয়ে রয়েছে বলিউডে

বিয়ের আগে গর্ভবতী হয়ে পড়ার গুঞ্জন কোন কোন অভিনেত্রীর সঙ্গে জড়িয়ে রয়েছে বলিউডে! একনজরে দেখা যাক কয়েকটি নাম

ফিল্ম তারকাদের ব্যাক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া বহু সময় ধরেই চলেছে। সাম্প্রতিককালে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে অভিনেত্রী নুসরত জাহানের ডিভোর্স ও তারপর যশের সঙ্গে নুসরতের সম্পর্ক ও অভিনেত্রীর সন্তানসম্ভাবনা হওয়ার ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড়া টলিউড পাড়া। টলিউড থেকে ক্রোশ দূরে বলিউডেও এমন বহু অভিনেত্রীর কথা জানা যায়,যাঁদের নিয়ে গুঞ্জন ছড়িয়ে রয়েছে বিভিন্নভাবে। বহু অভিনেত্রীরই বিয়ের আগে গর্ভবতী হওয়ার খবর ঘিরে বলিউড নানান সময় আলোড়িত হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক বিয়ের আগে কোন কোন ভারতের তারকা অভিনেত্রীরা সন্তানসম্ভবা হয়ে পড়েন বলে গুঞ্জন ছড়ায়।

নুসরত জাহানকে ঘিরে আলোচনা

নুসরত জাহানকে ঘিরে আলোচনা

ব্যবসায়ী নিখিল জৈনকে ২০১৯ সালে বসিরহাটের সাংসদ হওয়ার পর ভোট মিটতেই বিয়ে করেন নুসরত। সেই রাজকীয় বিয়ের একটি অংশ ডেস্টিনেশন ম্যারেজ হিসাবে সংগঠিত হয় তুরস্কে। এদিকে, তারপরই সেই স্বর্গসুখের সংসারে ভঙন ধরে। নুসরতের সঙ্গে তাঁর সহ অভিনেতা যশের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। পরবর্তীকালে জানা যায় যে নুসরত গর্ভবতী হয়েছেন। তবে সন্তান নিখিলের নয় বলেই জানা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে বহু তথ্য প্রকাশ্যে আসার আপেক্ষায় রয়েছে যশরতের গুণমুগ্ধরা।

কাল্কি কোয়েচলিন

কাল্কি কোয়েচলিন

কোনও রাখঢাক নয়। কাল্কি কোয়েচলিন তাঁর সঙ্গী গাই গার্শবার্গের সঙ্গে সম্পর্ক নিয়ে চিরকালই খোলাখুলি কথা বলেছেন। এমনকি বিবাহবহির্ভূতভাবে সন্তান ধারণের কাহিনি ও অভিজ্ঞতার কথা তিনি বহু সাক্ষাৎকারে বলেছেন। তিনি এও জানান যে , সম্পর্ক থেকে সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি নিয়ে তাঁর পরিবার যখন জানতে পারে, তখন তাঁরা সাফ জানিয়েছিলেন কাল্কিকে যে 'পরবর্তী সময়ে যখন বিয়ে করবে, জেনে রেখো যে এটি তোমার সারা জীবনের জন্য।'

নেহা ধুপিয়া

নেহা ধুপিয়া

একটি চ্যাট শোতে নেহা ধুপিয়ার স্বামী তথা দেশের স্বনামধন্য ক্রিকেটার বিশেণ সিং বেদীর ছেলে অঙ্গদ জানান নেহা বিয়ের আগে থেকেই গর্ভবতী ছিলেন। অঙ্গদ এক সাক্ষাৎকারে জানান যে একটা সময় নেহার পরিবারের তরফে অঙ্গদকে এই নিয়ে বহু কথাও শুনতে হয়েছে। তবে বিয়ের পর আপাতত সমস্ত ঝড় থেমে শুধুই সুখের সংসার।

অ্যামি জ্যাকসম

অ্যামি জ্যাকসম

জানা যায়, অভিনেত্রী অ্যামি জ্যাকসন বিয়ের আগেই হয়ে পড়েন গর্ভবতী। জর্জ পানাইয়োতের সঙ্গে তাঁর সম্পর্ক বহুদিনের। সেই সম্পর্কের হাত ধরেই এই দম্পতি জন্ম দেন তাঁদের সন্তান আন্দ্রিয়াসের। শোনা গিয়েছিল, গ্রিসে অ্যামির সঙ্গে জর্জের বিয়ের হওয়ার সমস্ত পরিকল্পনাও হয়ে গিয়েছিল। তবে তা শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি, কারণ তার আগেই অ্যামির সংসার আলো করে জন্ম নেয় ছেলে আন্দ্রিয়াস।

গ্যাব্রিয়েলা

গ্যাব্রিয়েলা

অর্জুন রামপালের বিবাহও বেশ কয়েকদিন ধরে জটিলতায় ছিল, তাঁর ডিভোর্সের আগে পর্যন্ত। পরে অর্জুনকে নিয়ে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়েও বেশ জটিলতা তৈরি হয়। পরবর্তীকালে অর্জুন যদিও জানান তাঁর সঙ্গী গ্যাব্রিয়েলা কিছুতেই তাঁর বিবাহে ভাঙনের কারণ নন। পরে বিয়ের বাইরে থেকেই গ্যাব্রিয়েলা জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানের। অর্জুন ও গ্যাবরিয়েলার এই সন্তানের নাম আরিক।

সেলিনা জেটলি

সেলিনা জেটলি

দুবাইয়ে পিটার হাগের সঙ্গে গোপনে বিবাহ সম্পন্ন করেন সেলিনা। ২০১২ সালে তাঁর বিয়ের নয় মাসের ভিতরেই দুই যমজ সন্তানের জন্ম দেন সেলিনা। তবে তিনি নিজে বিয়ের আগে গর্ভবস্থা নিয়ে কিছু না জানালেও বিয়ের পর সেলিনার গর্ভবতী হওয়া নিয়ে বহু গুঞ্জন শোনা যায়।

সারিকা

সারিকা

কমল হাসানের দ্বিতীয় স্ত্রী সারিকার সন্তানের জন্মের সময়ও বহু বিতর্ক দানা বাঁধে। বাণী গণপতিকে ডিভোর্স দেওয়ার আগে থেকেই সারিকার সঙ্গে কমলের সম্পর্ক নিয়ে বহু আলোচনা হয়। এরপর তাঁরা লিভ ইনের সম্পর্কে যেতেই জন্ম হয় শ্রুতি হাসানের। এরপর কমলের সঙ্গে বিয়ে হয় সারিকার।

 শ্রীদেবীকে ঘিরে বতর্ক

শ্রীদেবীকে ঘিরে বতর্ক

এদিকে , প্রথম স্ত্রী মোনা কাপুরকে যখন বনি কাপুর ডিভোর্স দেন, তখনই একাধিক জল্পনা ও গুঞ্জনের ঝড় বইতে থাকে বলিউডে। জানা যায়, অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছেন বনি। এরপরই বনি ও শ্রীদেবী বিয়ে করে নেন। পরবর্তীকালে তাঁদের বিয়ের ৯ মাসের মধ্যেই শ্রীদেবীর ঘর আলো করে আসে জাহ্নবী। এরসঙ্গেই প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন শ্রীদেবী? সেই প্রশ্নের কোনও জবাব যদিও স্পষ্ট করে আসেনি।

নীনা গুপ্তা

নীনা গুপ্তা

বলিউডে একক মাতৃত্ব নিয়ে কার্যত সমালোচনার ঝড় বয়ে যায় নীনা গুপ্তাকে ঘিরে। অভিনেত্রীর সঙ্গে ক্রিকেটার ভিভ রিচার্ডসের সম্পর্কের পর্ব নিয়ে নানান সময়ে নানান ঘটনার কথা ওঠে। তবে সমস্ত সমালোচনার জবাব দিয়ে নীনা জন্ম দিয়েছেন মাসাবাকে। এরপর তিনি সিঙ্গল মাদার হিসাবে দাপটে পেশার সঙ্গে সঙ্গে সংসারও ধরে রাখেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

{quiz_683}

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+