Hardik Pandya-Ananya Panday: জমে উঠছে হার্দিক-অনন্যার প্রেম, সোশ্যাল মিডিয়া ছেড়ে এবার একেবারে ডেটিং-য়ে মন
বলিউডের অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেটারদের প্রেম নতুন কোনও কথা নয়। সেই শর্মিলা ঠাকুরের জমানা থেকে শুরু। ক্রিকেটার পতৌদির সঙ্গে প্রেম তার পরে বিয়ে। তারপরে আহজার উদ্দিন থেকে শুরু করে একাধিক ক্রিকেটারের সঙ্গে বলিউড তারকাদের প্রেম হয়েছে।
হালফিলের অনুষ্কা শর্মা বিজে রয়েছেন বিরাট কোহলিকে। এখানেই শেষ নেই আরও ক্রিকেটারের সঙ্গে কখনও প্রেম করেছেন বলিউড তারকারা। কখনও আবার তাঁদের প্রেম বিয়েতে পরিণতি পেয়েছে। সেই তালিকায় কি জুড়তে চলেছে আপরও একটি নাম।

সম্প্রতি ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর স্ত্রির বিচ্ছেদ হয়েছে। স্ত্রী সন্তানকে নিয়ে বিদেশে চলে গিয়েছেন। একদিকে যখন বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে তখনই আ ম্বানিদের বিয়ের অনুষ্ঠানে অনন্যা পাণ্ডের সঙ্গে হার্দিক পান্ডিয়ার নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার পরেই আবার ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করতে শুরু করেন তাঁরা।
তাই নিয়ে নতুন সম্পর্কের জাল বুনতে শুরু করে দিয়েছে নেট পাড়া। এবার আবার শোনা যাচ্ছে শুধু সোশ্যাল মিডিয়াতেই আটকে নেই তাঁদের জীবন। এবার তাঁরা নাকি একে অপরকে ডেট করতেও শুরু করে দিয়েছেন। অর্থাৎ প্রেম জমে ক্ষীর। হার্দিকের যেমন একদিকে মন ভেঙেছে তেমনই অনন্যা পাণ্ডেরও মন ভেঙেছে। আদিত্য রয় কাপুরের সঙ্গে প্রেম করছিলেন অনন্যা। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। এখন মুখ দেখাদেখি বন্ধ।
কাজেই হার্দিক পান্ডিয়া এবং অনন্যা পাণ্ডের ডেটিংয়ের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় হই হই পড়ে গিয়েছে। নেটিপাড়া একেবারে জল্পনার পারদ তুঙ্গে্ করে দিয়েছেন। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications