Aamir Khan:বিচ্ছেদের পরেও কেমন সম্পর্ক কিরণের সঙ্গে? কী বললেন আমির খান
দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদ হয়ে গিয়েছে আমির খানের। কিন্তু সম্পর্ক আজও সেরকমই রয়ে গিয়েছে। আমির খান নিজে জানিয়েছেন, বিচ্ছেদের পরেও কিরন রাওয়ের কাছে অনেকবার কথা শুনতে হয়েছে তাঁকে। প্রসঙ্গত উল্লেখ্য কিরণ রাও নিজে প্রযোজনা করেন।
বিচ্ছেদের পরেও আমির খানের সঙ্গে কাজ করছেন তিনি। সেই কাজের সূত্রেই সেটে কোনও ভুল হ লে আমির খানকে বকাবকি করতে ছাড়েননি। এই কথা বলে আমির খান বোঝাতে চেয়েছেন তাঁদের মধ্যে বিচ্ছেদ হলেও তাঁরা এখনও বন্ধু এবং কাজের জায়গায় তাঁদের সম্পর্কে কোনও ভাঁটা পড়েনি।

গতমাসে আমির কন্যার বিয়ের অনুষ্ঠানে কিরণ রাওকে ফের আমির খানের সঙ্গে দেখা গিয়েছিল। দুই প্রাক্তন স্ত্রীই উপস্থিত হয়েছিলেন আমির কন্যা ইরা খানের বিয়ের অনুষ্ঠানে। তত্ব নিয়ে ছেলের বাড়িতে যাওয়া থেকে শুরু করে রেজিস্ট্রি ম্যারেজ, রাজস্থানে সঙ্গীত, মেহন্দি সব অনুষ্ঠানেই ছিলেন কিরন রাও। মুম্বইয়ে রেিজস্ট্রি ম্যারেজের দিনে প্রকাশ্যে কিরন রাওকে চুমু খেতে দেখা গিয়েছিল আমির খানের।
তাই নিয়ে নাকি রাগারাগি করেছিলে তাঁর প্রাক্তন প্রথম স্ত্রী। যদিও পুরোটাই জল্পনা বলে দাবি করেছিলেন তাঁরা। কিরন রাওয়ের সঙ্গে আমিরের সম্পর্কে ছেদ পড়লেও আমির কাজের ক্ষেত্রে এখনও কিরণ রাওয়ের উপরে অনেকটা বেশি নির্ভর করেন। সেই কাজের জায়গাতেই নাকি আমিরকে একাধিকবার বকা ঝকা করেছেন কিরন রাও। আমির বলেছেন অনেকেই বলেন বিচ্ছেদের পর প্রাক্তনের সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি হয়। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। তাই আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।
ব্যক্তিগত ভাবে এখনও তাঁরা ভাল বন্ধু এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানিয়েছেন। এখনও তাঁরা একটি পরিবারের মতো বলেই দাবি করেছেন আমির খান। যদিও ইরা খানের বিয়ের পর মুম্বইয়ের রিসেপশনে েদখা যায়নি কিরণ রাওকে। এই নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। তাহলে কি প্রথম প্রাক্তন স্ত্রীর কারণেই কিরণ রাও অনুপস্থিত ছিলেন এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications